অনলাইন, ২০ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
জাতীয় ঐক্য ধরে রাখতে বিএনপি ব্যর্থ হয়েছে, ফাটল মেরামতের দায়িত্ব সরকারের: মামুনুল হক দলের কেউ আওয়ামী লীগকে আশ্রয় দিলে কঠোর ব্যবস্থা: ত্রাণ প্রতিমন্ত্রী; ‘আ.লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে’—বাণিজ্যমন্ত্রী গফরগাঁওয়ে আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার ধাওয়া, সংঘর্ষে ছাত্রদল নেতার মৃত্যু নড়াইলে দুই বিএনপি নেতা হত্যায় মাশরাফিকে দায়ী করে গ্রেপ্তারের দাবি রাশেদ খাঁনের বড়লেখায় ২০ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা ঠেকাল বিজিবি যশোর রিজিয়নে বিজিবির অভিযানে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১৫৫ যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক নাসিরনগরে তৃতীয় ধাপে ইউপি নির্বাচন: তালিকা প্রকাশ নওগাঁয় খেলতে গিয়ে সেপটিক ট্যাংকিতে পড়ে এক শিশুর মৃত্যু গলার কাঁটা হাসিনাকে বের করতে ভারত সরকার ব্যস্ত: এমপি ফজলে হুদা নোয়াখালীর সেনবাগে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চাটখিলে ৮ ইউনিয়ন পরিষদে যুবদল-ছাত্রদলের তালা পলাশে গ্রামীণ ব্যাংকের জিনারদী শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ মাগা তারকা থেকে ইউ-হল ভ্যানে: পরাজয়ের পর অফিস গোছালেন লরেন বোবার্ট কর্মীদের কাছে ধর্মীয় ইমেইল পাঠানো অসাংবিধানিক: কৃষিমন্ত্রী রলিন্সের বিরুদ্ধে আদালতের রায়
হোম › বাংলাদেশ › পুলিশের ডিআইজিসহ ১৭ কর্মকর্তাকে বদলি

পুলিশের ডিআইজিসহ ১৭ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৭:৪৫ এএম, ১৯ নভেম্বর, ২০২৬ 71
পুলিশের ডিআইজিসহ ১৭ কর্মকর্তাকে বদলি
NYVB
ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ওসমান গণিকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) কমান্ড্যান্ট এবং স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মো. মাহমুদুর রহমানকে পুলিশ স্টাফ কলেজের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

টিডিএসের অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমানকে রংপুর পিটিসির অতিরিক্ত ডিআইজি, সিআইডির বিশেষ পুলিশ সুপার মোনালিসা বেগমকে রংপুর পিটিসির পুলিশ সুপার, পুলিশ টেলিকমের পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহকে রেলওয়ে পুলিশের পুলিশ সুপার এবং কেএমপির উপ-পুলিশ কমিশনার মেরিনা আক্তারকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার করা হয়েছে।

এ ছাড়া গাজীপুর, খুলনা, চট্টগ্রাম ও রংপুর মেট্রোপলিটন পুলিশ, সিআইডি, এসবি ও বিভিন্ন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত আরও কয়েকজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৪ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগ না দিলে ২৫ নভেম্বর থেকে তাঁদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য করা হবে।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓