অনলাইন, ১১ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ত্রয়োদশ জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রাজনগরে সাবেক ওয়ার্ড মেম্বারকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে জামায়াত নেতা ও শিক্ষক ‎নাসিরনগরে আমার দেশ পত্রিকার সাংবাদিককে হেনস্তার অভিযোগ দৌলতপুর সীমান্তে বিএসএফের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি । যশোরে চোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু, নিখোঁজ ও আহত ২ দুই বছর দুই মাস পর নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ বেনাপোল দিয়ে দেশে ফিরলো মাত্র ২০ হাজার টাকা বিনিয়োগে এক বিঘার সজনেতে লাখ টাকা মুনাফা মানিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সানজিদা খানম সাথীর বিইউবিটিতে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে যোগদান শ্রীমঙ্গলে ২৯ পিস ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার বসুরহাট পৌর বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও বাজেট অধিবেশন অনুষ্ঠিত দুর্গাপূজায় নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় পাশে থাকবে কুড়িগ্রাম বিএনপি জগতি চিনিকল নিয়ে আর অবহেলা নয়, দ্রুত চালুর দাবিতে কুষ্টিয়ায় গণসমাবেশ। দল-মত ও অঞ্চল নয়, উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলার মানুষ: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরের কচুয়ায় সৈয়দ মিরাণ শাহ তাতাঁরী রঃ এর মাজারের দান বাক্সের টাকা গরিব ও অসহায়ের মাঝে বিতরণ
হোম › বাংলাদেশ › রাজনগরে সাবেক ওয়ার্ড মেম্বারকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া

রাজনগরে সাবেক ওয়ার্ড মেম্বারকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০:১৮ এএম, ১১ অক্টোবর, ২০২৬ 1
রাজনগরে সাবেক ওয়ার্ড মেম্বারকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া

তিমির বনিক,

মৌলভীবাজার প্রতিনিধি:


মৌলভীবাজারের রাজনগরে ৩নং মুন্সিবাজার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বারকে ঘিরে বিতর্ক: মুখোমুখি দুই পক্ষ এলাকায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

​

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আছকান মিয়াকে কেন্দ্র করে এক নজিরবিহীন বিতর্ক ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্থানীয় একটি ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মুখোমুখি অবস্থান ও যুক্তিতর্কে পুরো এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

​একটি পক্ষের দাবি ও অভিযোগ, সাবেক মেম্বার আছকান মিয়া এক মহিলাকে ধর্ষণের চেষ্টা করেছেন। এই পক্ষের অনুসারী ও স্থানীয় বাসিন্দারা ঘটনাটির সঠিক তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করছেন।


​অন্যদিকে, অপর পক্ষ সাবেক মেম্বার আছকান মিয়ার অনুসারী বা স্থানীয় লোক অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট বলে উড়িয়ে দিয়েছেন। তাদের দাবি, রাজনৈতিক কিংবা ব্যক্তিগত শত্রুতার জেরে সাবেক মেম্বারের সম্মান ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে ও প্রতিপক্ষকে ঘায়েল করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের কথা রটানো হচ্ছে। প্রকৃতপক্ষে এ ধরনের কোনো ঘটনার সত্যতা নেই বলেও তারা দাবি করছেন। তারা আরও দাবী করেছেন যে সেখানে নাকি মা,দক নারী ব্যাবসাসহ অন্যান্য কাহিনী ঘটেছে মেম্বার আছকান মিয়া বাধা দেওয়ার কারনে ফা,সানো হয়েছে।


​ঘটনাটি ঘিরে স্থানীয় চা-স্টল থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এবং অনলাইনের মাঝে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। সামাজিক ও সামাজিকভাবে দুই পক্ষের জোরালো যুক্তি-তর্কে সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের ধোঁয়াশা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।


​এ বিষয়ে এলাকার প্রবীণ ব্যক্তিত্ব ও সচেতন মহল মনে করছেন, বিষয়টির সঠিক সুরাহা না হলে স্থানীয় শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। তাই অযথা গুজব বা বাকবিতণ্ডায় না জড়িয়ে ঘটনার প্রকৃত সত্য উন্মোচনে উভয় পক্ষকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তারা।

আমরাও চাই সুষ্টু রহস্যা উদঘাটন

মানহানী নাকি মহিলার অভিযোগ সত্য?

বিষয়টি সমাধানে আসুক আমরা চাইনা এমন মিশ্র প্রতিক্রিয়া।


সমাজে শান্তি ফিরে আসুক সঠিক তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনা হোক নতুবা এই সমস্যা সমাধানে আলোর চোখ দেখুক এই প্রত্যাশা।