অনলাইন, ১১ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ত্রয়োদশ জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রাজনগরে সাবেক ওয়ার্ড মেম্বারকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে জামায়াত নেতা ও শিক্ষক ‎নাসিরনগরে আমার দেশ পত্রিকার সাংবাদিককে হেনস্তার অভিযোগ দৌলতপুর সীমান্তে বিএসএফের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি । যশোরে চোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু, নিখোঁজ ও আহত ২ দুই বছর দুই মাস পর নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ বেনাপোল দিয়ে দেশে ফিরলো মাত্র ২০ হাজার টাকা বিনিয়োগে এক বিঘার সজনেতে লাখ টাকা মুনাফা মানিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সানজিদা খানম সাথীর বিইউবিটিতে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে যোগদান শ্রীমঙ্গলে ২৯ পিস ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার বসুরহাট পৌর বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও বাজেট অধিবেশন অনুষ্ঠিত দুর্গাপূজায় নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় পাশে থাকবে কুড়িগ্রাম বিএনপি জগতি চিনিকল নিয়ে আর অবহেলা নয়, দ্রুত চালুর দাবিতে কুষ্টিয়ায় গণসমাবেশ। দল-মত ও অঞ্চল নয়, উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলার মানুষ: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরের কচুয়ায় সৈয়দ মিরাণ শাহ তাতাঁরী রঃ এর মাজারের দান বাক্সের টাকা গরিব ও অসহায়ের মাঝে বিতরণ
হোম › বাংলাদেশ › স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে জামায়াত নেতা ও শিক্ষক

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে জামায়াত নেতা ও শিক্ষক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০:১৭ এএম, ১১ অক্টোবর, ২০২৬ 18
স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে জামায়াত নেতা ও শিক্ষক

নওগাঁ প্রতিনিধিঃ


নওগাঁর বদলগাছীতে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে চকলেটের প্রলোভন দেখিয়ে স্কুলের কার্যালয়ে নিয়ে যৌন নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে জামায়াত নেতা এবং শিক্ষক মো. শফিউল হাসান দিপু (৪৭) এর বিরুদ্ধে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করলে সে মামলায় জামিন নিতে গিয়ে শ্রীঘরে গেলেন জামায়াত নেতা ওই শিক্ষক।


অভিযুক্ত জামায়াত নেতা ও শিক্ষক মো. শফিউল হাসান দিপু উপজেলার ভান্ডারপুর আলফা কেজি স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও ভুক্তভোগী ওই ছাত্রী ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। 


এজাহারে সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট সকাল ৭টার দিকে প্রতিদিনের মতো বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কক্ষে উপস্থিত হয় ওই ছাত্রী। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হলে বিদ্যালয়ে অন্য কোনো শিক্ষার্থী বা শিক্ষক উপস্থিত ছিলেন। এই সুযোগে অভিযুক্ত শিক্ষক ওই ছাত্রীকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে শ্রেণিকক্ষ থেকে বিদ্যালয়ের কার্যালয়ে নিয়ে যান। সেখানে শিশুটিকে চকলেট খাওয়ানোর পর অভিযুক্ত অশোভন কথাবার্তা বলেন এবং তাকে জোর করে কাছে টেনে নিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। একপর্যায়ে শিশুটির পরনের পায়জামা খুলে ধর্ষণের চেষ্টা করেন। সে কান্নাকাটি করলে অভিযুক্ত তাকে ছেড়ে দেন।এরপর সে শ্রেণিকক্ষে গিয়ে কান্নাকাটি করতে থাকে। বৃষ্টি থামার পর সে বিদ্যালয় থেকে দৌড়ে রাস্তায় চলে আসে। পরে তার বাবা তাকে বাড়িতে নিয়ে যান। বাড়িতে গিয়ে সে পরিবারের লোকজনের কাছে ঘটনাটি খুলে বলে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক নূরনবী বলেন, এ মামলায় তিনি অগ্রীম জামিন নিতে আদালতে আত্মসমর্পণ করেন। আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন না মুঞ্জর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।