অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
স্পিকারের বক্তব্যের প্রতিবাদকারী ১৮২ জনের তালিকায় ৪ ভারতীয়, স্বাক্ষর না করার দাবি অনেকের নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে পাকিস্তানের টিসিপির সঙ্গে টিসিবির পাঁচ বছরের সমঝোতা স্থলসীমান্ত দিয়ে ১৬ ডিসেম্বর দেশে ঢোকার কথা ভাবছেন হাসিনা: ইন্ডিয়ান এক্সপ্রেস আবুল তাড়িয়ে বাবুল আনতে মানুষ রক্ত দেয়নি: জামায়াত আমির, পাল্টা খোঁচা মানসুরার সবাইকে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম রুখতে হবে: নজরুল ইসলাম খান পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন, দেশে আসবেন না: তথ্য উপদেষ্টা লকডাউন ঘিরে সারা দেশে আগুন-ককটেল, এক মাসে দুই শতাধিক নাশকতা: পুলিশ সদরদপ্তর পাবনার বেড়া থানায় বল্লম-ককটেল নিয়ে হামলা, ১২৩ রাবার বুলেট ছুড়ল পুলিশ পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত বেড়ে ২ নেত্রকোনা সীমান্তে ৩১ বিজিবির অভিযানে ৫ মানব পাচারকারী আটক ইউপি নির্বাচন নিয়ে ইসির সংলাপ, কালো টাকা ও পেশিশক্তিমুক্ত ভোট চায় দলগুলো আওয়ামী লীগের কর্মসূচির দ্বিতীয় দিনে বরগুনা-নড়াইল থেকে ঢাকার বাস বন্ধ দিনাজপুরে রেললাইনে আগুন ও বোমাসদৃশ বস্তু, চালকের সতর্কতায় রক্ষা পেল দুই ট্রেন কুড়িগ্রাম সীমান্তে ৭২ ঘণ্টায় ৭ লাখ টাকার ভারতীয় মদ ও চোরাচালানি পণ্য জব্দ আইওয়ায় ৫ টন বিস্ফোরক ধ্বংসের পর পানিতে সিসা বাড়েনি: ইপিএ
হোম › রাজনীতি › স্পিকারের বক্তব্যের প্রতিবাদকারী ১৮২ জনের তালিকায় ৪ ভারতীয়, স্বাক্ষর না করার দাবি অনেকের

স্পিকারের বক্তব্যের প্রতিবাদকারী ১৮২ জনের তালিকায় ৪ ভারতীয়, স্বাক্ষর না করার দাবি অনেকের

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৫:৩১ এএম, ২৯ নভেম্বর, ২০২৬ 50
স্পিকারের বক্তব্যের প্রতিবাদকারী ১৮২ জনের তালিকায় ৪ ভারতীয়, স্বাক্ষর না করার দাবি অনেকের
মো: আদিবুর রহমান মাসুদ
মো: আদিবুর রহমান মাসুদঢাকা প্রতিনিধি॥

পাকিস্তান সফরে মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে দেওয়া ১৮২ নাগরিকের বিবৃতিতে ভারতসহ চার দেশের নাগরিকের নাম পাওয়া গেছে। তালিকায় নাম থাকা কয়েকজন বলেছেন, তারা কোনো বিবৃতিতে স্বাক্ষর করেননি।

রোববার (২৯ নভেম্বর) অনুসন্ধানী সংবাদমাধ্যম দ্য ডিসেন্টের প্রতিবেদনে এ তথ্য উঠে আসে বলে দৈনিক যুগান্তর জানিয়েছে।

গত ২৩ নভেম্বর পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ইসলামাবাদ যান স্পিকার হাফিজ উদ্দিন। ২৫ নভেম্বর সেখানে সাংবাদিকদের তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের মূল উদ্দেশ্য বাঙালিদের সমর্থন করা ছিল না, বরং পাকিস্তানকে দুর্বল করাই ছিল তাদের লক্ষ্য। গত ১৫ বছর বাংলাদেশকে একটি প্রতিবেশী দেশের উপনিবেশে পরিণত করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

এর প্রতিবাদে শনিবার দেওয়া বিবৃতিতে ১৮২ জন বলেন, স্পিকারের বক্তব্য ‘মুক্তিযুদ্ধের স্বীকৃত ঐতিহাসিক বাস্তবতাকে খণ্ডিত ও প্রশ্নবিদ্ধ করেছে’। বিবৃতিদাতাদের মধ্যে কবি নির্মলেন্দু গুণসহ দেশের বিভিন্ন অঙ্গনের ব্যক্তিরা রয়েছেন।

ডিসেন্টের তথ্য অনুযায়ী, তালিকায় অন্তত চারজন ভারতীয় নাগরিক রয়েছেন। তাদের একজন আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার যুগ্ম মহাপরিচালক ড. মধুলিকা সামন্ত। অন্যরা হলেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের শিক্ষক ও পশ্চিমবঙ্গের ‘বাংলা পক্ষ’ সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা গার্গা চট্টোপাধ্যায়, বিশ্বভারতীর সৌমিক নন্দী মজুমদার এবং গুজরাটের জিএলএস ইউনিভার্সিটির ড. দেবাশীষ ঘোরুই। যুক্তরাজ্য, গ্রিস ও জর্জিয়ার কয়েকজন শিক্ষাবিদ ও কবির নামও তালিকায় আছে।

তালিকায় নাম থাকা যুক্তরাষ্ট্রের কলোরাডো স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী সুজন সেনগুপ্ত ফেসবুকে লিখেছেন, তিনি কোনো বিবৃতিতে স্বাক্ষর করেননি, বিষয়টি জানতেনও না। পরে প্রতিবেদন থেকে তার নাম সরিয়ে নেওয়া হয়।

বিবৃতির আয়োজকদের বক্তব্য পাওয়া যায়নি।

প্রতীকী ছবি: জাতীয় সংসদ ভবন (উইকিমিডিয়া কমন্স)

লিংক কপি হয়েছে ✓