অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
স্পিকারের বক্তব্যের প্রতিবাদকারী ১৮২ জনের তালিকায় ৪ ভারতীয়, স্বাক্ষর না করার দাবি অনেকের নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে পাকিস্তানের টিসিপির সঙ্গে টিসিবির পাঁচ বছরের সমঝোতা স্থলসীমান্ত দিয়ে ১৬ ডিসেম্বর দেশে ঢোকার কথা ভাবছেন হাসিনা: ইন্ডিয়ান এক্সপ্রেস আবুল তাড়িয়ে বাবুল আনতে মানুষ রক্ত দেয়নি: জামায়াত আমির, পাল্টা খোঁচা মানসুরার সবাইকে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম রুখতে হবে: নজরুল ইসলাম খান পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন, দেশে আসবেন না: তথ্য উপদেষ্টা লকডাউন ঘিরে সারা দেশে আগুন-ককটেল, এক মাসে দুই শতাধিক নাশকতা: পুলিশ সদরদপ্তর পাবনার বেড়া থানায় বল্লম-ককটেল নিয়ে হামলা, ১২৩ রাবার বুলেট ছুড়ল পুলিশ পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত বেড়ে ২ নেত্রকোনা সীমান্তে ৩১ বিজিবির অভিযানে ৫ মানব পাচারকারী আটক ইউপি নির্বাচন নিয়ে ইসির সংলাপ, কালো টাকা ও পেশিশক্তিমুক্ত ভোট চায় দলগুলো আওয়ামী লীগের কর্মসূচির দ্বিতীয় দিনে বরগুনা-নড়াইল থেকে ঢাকার বাস বন্ধ দিনাজপুরে রেললাইনে আগুন ও বোমাসদৃশ বস্তু, চালকের সতর্কতায় রক্ষা পেল দুই ট্রেন কুড়িগ্রাম সীমান্তে ৭২ ঘণ্টায় ৭ লাখ টাকার ভারতীয় মদ ও চোরাচালানি পণ্য জব্দ আইওয়ায় ৫ টন বিস্ফোরক ধ্বংসের পর পানিতে সিসা বাড়েনি: ইপিএ
হোম › অর্থনীতি › নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে পাকিস্তানের টিসিপির সঙ্গে টিসিবির পাঁচ বছরের সমঝোতা

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে পাকিস্তানের টিসিপির সঙ্গে টিসিবির পাঁচ বছরের সমঝোতা

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৫:৩১ এএম, ২৯ নভেম্বর, ২০২৬ 45
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে পাকিস্তানের টিসিপির সঙ্গে টিসিবির পাঁচ বছরের সমঝোতা
শহিদুল ইসলাম
শহিদুল ইসলামপ্রতিবেদক॥

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখা ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের (টিসিপি) সঙ্গে পাঁচ বছর মেয়াদি সমঝোতা স্মারক সই করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে টিসিবির পক্ষে চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ এবং পাকিস্তানের পক্ষে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার ইমরান হায়দার সমঝোতা স্মারকে সই করেন।

সমঝোতার আওতায় চাল, গম, পরিশোধিত ও অপরিশোধিত চিনি, সয়াবিন-সূর্যমুখী-ক্যানোলা-রাইস ব্র্যান ও পাম অলিনসহ ভোজ্যতেল, মসুর ডাল, ছোলা, তিল, আলু, পেঁয়াজ, চা, আনারস, কাঁঠাল, খেজুর এবং সার সরকারি পর্যায়ে (জিটুজি) কেনাবেচার সুযোগ তৈরি হলো।

স্মারকের মেয়াদ পাঁচ বছর। কোনো পক্ষ বাতিল না করলে তা আরও পাঁচ বছরের জন্য স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে। কূটনৈতিক চ্যানেলে অন্তত তিন মাস আগে লিখিত নোটিশ দিয়ে যেকোনো পক্ষ এটি বাতিল করতে পারবে।

তবে সমঝোতা স্মারক মানেই পণ্য আমদানির চূড়ান্ত চুক্তি নয়। কোনো পক্ষ পণ্য কিনতে চাইলে মান, পরিমাণ ও সরবরাহের সময় উল্লেখ করে লিখিত প্রস্তাব দিতে হবে। এরপর পণ্যভিত্তিক আলাদা চুক্তিতে দাম ও শর্ত ঠিক হবে।

অনুষ্ঠানে টিসিবি চেয়ারম্যান বলেন, এই সমঝোতাকে বাস্তব বাণিজ্যিক ফলাফলে রূপ দেওয়াই দুই প্রতিষ্ঠানের সম্মিলিত দায়িত্ব। পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার জানান, বাংলাদেশের চাহিদা অনুযায়ী এসব পণ্য সরবরাহে পাকিস্তান প্রস্তুত। বাণিজ্যসচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী আশা প্রকাশ করেন, এর মাধ্যমে দুই দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠবে।

উল্লেখ্য, পাকিস্তান থেকে আসা পণ্যের শতভাগ কায়িক পরীক্ষার বাধ্যবাধকতা অন্তর্বর্তী সরকারের আমলে তুলে নেওয়া হয়। পাকিস্তানি খাদ্যপণ্যের মান ও নিরাপত্তা নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগও রয়েছে।

প্রতীকী ছবি: চট্টগ্রাম বন্দর (উইকিমিডিয়া কমন্স)

লিংক কপি হয়েছে ✓