Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই উত্তপ্ত কুমারখালী, হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ৩ সাংবাদিক চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার করায় নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার নওগাঁয় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৯ জন; আটক ১ শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা নওগাঁয় পাচারকালে আটক সার কৃষকদের মাঝে বিক্রি; অর্থ গেলো সরকারি কোষাগারে নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১ কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা খুন, বাবা গুরুতর আহত
হোম › জাতীয় › অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন হাসনাত আব্দুল্লাহ

অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন হাসনাত আব্দুল্লাহ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:০৮ এএম, ০৪ ডিসেম্বর, ২০২৫ 274
অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহকে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী অক্সফোর্ড ইউনিয়নে বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন এবং জুলাই বিপ্লব নিয়ে আয়োজিত প্যানেল আলোচনায় তিনি বক্তব্য দেবেন।

অক্সফোর্ড ইউনিয়নের প্রেসিডেন্ট মোওসা হাররাজ স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে বলা হয়েছে, বাংলাদেশে ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী গণআন্দোলনে হাসনাত আব্দুল্লাহর ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে দৃষ্টি আকর্ষণ করেছে। তাকে এ বিষয়ে অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি একাডেমিক ও নীতিনির্ধারণী আলোচনায় যুক্ত হওয়ার অনুরোধ জানানো হয়েছে। সফরকালে তিনি প্যানেল আলোচনার পাশাপাশি বিভিন্ন একাডেমিক সেমিনার, নীতি-সংলাপ ও শিক্ষাবিষয়ক বৈঠকে অংশ নেবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়।


আমন্ত্রণপত্রে আরও বলা হয়, হাসনাতের যুক্তরাজ্য সফর স্বল্পমেয়াদি এবং সম্পূর্ণ একাডেমিক ও আলোচনামূলক উদ্দেশ্যে; তিনি কর্মসূচি শেষে বাংলাদেশে ফিরে আসবেন। তার সফরের স্থানীয় সমন্বয় ও অনুষ্ঠানসূচি অক্সফোর্ড ইউনিয়ন নিজেই পরিচালনা করবে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে তিনি যুক্তরাজ্যে যাবেন বলে নিশ্চিত করেছেন হাসনাত আব্দুল্লাহ।