অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রে ‘মোহাম্মদ নাম পছন্দ নয়’ বলে হামলা, মারা গেলেন সোমালি বংশোদ্ভূত উবারচালক কঙ্গোতে ইবোলায় মৃত্যু ছাড়াল ৬ হাজার, দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাব হুতিদের হামলা ঠেকাতে সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান পাকিস্তানের বেলুচিস্তানে খনিশ্রমিকদের গাড়িতে গুলি, নিহত ১১ দক্ষিণ-পূর্ব এশিয়ায় মোসাদের তৎপরতা বেড়েছে, সতর্ক করলেন আনোয়ার ইব্রাহিম কুষ্টিয়ায় বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর ঢাকা কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীকে আটক করে ছাত্রদলের গণপিটুনি গোপালগঞ্জে শাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীদের গাড়িতে হামলা, গ্রামীণ ব্যাংকে ভাঙচুর-আগুন ২২ দিনে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ যানবাহনে আগুন; রাতে নর্দায় আবার বাসে আগুন আওয়ামী লীগ ‘আস্থাভাজন’ ১৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, সরানো হলো প্রতিরক্ষা সচিবকে নাশকতায় অর্থায়নের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য গ্রেপ্তার, চট্টগ্রামে নওফেলের ভগ্নিপতিও দিল্লি-কলকাতা থেকে টাকা পাঠিয়ে দেশ অস্থিতিশীলের চেষ্টা চলছে: রিজভী আওয়ামী লীগের বিরুদ্ধে ‘দৃষ্টান্তমূলক কাজ’ করলে পুরস্কার: বিএনপি এমপি সরওয়ার জামাল গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধের কারণ জানাল বাংলাদেশ ব্যাংক স্পিকারের বক্তব্যের প্রতিবাদকারী ১৮২ জনের তালিকায় ৪ ভারতীয়, স্বাক্ষর না করার দাবি অনেকের
হোম › আন্তর্জাতিক › পাকিস্তানের বেলুচিস্তানে খনিশ্রমিকদের গাড়িতে গুলি, নিহত ১১

পাকিস্তানের বেলুচিস্তানে খনিশ্রমিকদের গাড়িতে গুলি, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৩:৪২ পিএম, ২৯ নভেম্বর, ২০২৬ 44
পাকিস্তানের বেলুচিস্তানে খনিশ্রমিকদের গাড়িতে গুলি, নিহত ১১
শরাফত আলী খান
শরাফত আলী খানডেলাওয়্যার কাউন্টি প্রতিনিধি ॥

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে খনিশ্রমিকদের বহনকারী গাড়িতে বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। প্রদেশের দুর্গম কোহলু জেলায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশ ও সংবাদমাধ্যমের বরাতে জানিয়েছে জিও নিউজ।

হামলাকারীরা প্রথমে শ্রমিকদের বহনকারী দুটি গাড়ি ছিনতাই করে। পরে গাড়িতে থাকা শ্রমিকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ১১ জন প্রাণ হারান।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে নিরাপত্তা বাহিনীর সন্দেহ, এর পেছনে বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা জড়িত থাকতে পারে। গোষ্ঠীটি দীর্ঘদিন ধরে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি অন্য প্রদেশ থেকে আসা শ্রমিকদের লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।

বেলুচিস্তানে খনিশ্রমিকদের ওপর হামলা এবারই প্রথম নয়। ২০২৪ সালের ১১ অক্টোবর দুকি জেলায় একটি কয়লাখনিতে হামলা চালিয়ে অন্তত ২১ শ্রমিককে হত্যা করে বন্দুকধারীরা। সেদিন শ্রমিকদের আবাসস্থলে ঢুকে গুলির পাশাপাশি রকেট ও গ্রেনেড ব্যবহার করা হয়েছিল।

খনিজসমৃদ্ধ বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় কিন্তু দরিদ্রতম প্রদেশ। সেখানে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র তৎপরতা চলছে।

সূত্র: জিও নিউজ

প্রতীকী ছবি: উইকিমিডিয়া কমন্স

লিংক কপি হয়েছে ✓