অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
বিএনপির বিক্ষোভের পর চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিনের স্ত্রী ও জামাতা আটক সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানার ৫ দিনের রিমান্ড, দুই শ্যালকের ৩ দিন মাদারীপুরে গাছ ফেলে সড়ক অবরোধ আওয়ামী লীগের, ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ যুক্তরাষ্ট্রে ‘মোহাম্মদ নাম পছন্দ নয়’ বলে হামলা, মারা গেলেন সোমালি বংশোদ্ভূত উবারচালক কঙ্গোতে ইবোলায় মৃত্যু ছাড়াল ৬ হাজার, দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাব হুতিদের হামলা ঠেকাতে সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান পাকিস্তানের বেলুচিস্তানে খনিশ্রমিকদের গাড়িতে গুলি, নিহত ১১ দক্ষিণ-পূর্ব এশিয়ায় মোসাদের তৎপরতা বেড়েছে, সতর্ক করলেন আনোয়ার ইব্রাহিম কুষ্টিয়ায় বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর ঢাকা কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীকে আটক করে ছাত্রদলের গণপিটুনি গোপালগঞ্জে শাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীদের গাড়িতে হামলা, গ্রামীণ ব্যাংকে ভাঙচুর-আগুন ২২ দিনে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ যানবাহনে আগুন; রাতে নর্দায় আবার বাসে আগুন আওয়ামী লীগ ‘আস্থাভাজন’ ১৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, সরানো হলো প্রতিরক্ষা সচিবকে নাশকতায় অর্থায়নের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য গ্রেপ্তার, চট্টগ্রামে নওফেলের ভগ্নিপতিও দিল্লি-কলকাতা থেকে টাকা পাঠিয়ে দেশ অস্থিতিশীলের চেষ্টা চলছে: রিজভী
হোম › স্বাস্থ্য › কঙ্গোতে ইবোলায় মৃত্যু ছাড়াল ৬ হাজার, দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাব

কঙ্গোতে ইবোলায় মৃত্যু ছাড়াল ৬ হাজার, দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাব

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:০০ পিএম, ২৯ নভেম্বর, ২০২৬ 44
কঙ্গোতে ইবোলায় মৃত্যু ছাড়াল ৬ হাজার, দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাব
মাইনুদ্দিন
মাইনুদ্দিননিউইয়র্ক প্রতিনিধি॥

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে ইবোলা ভাইরাসে মৃতের সংখ্যা ছয় হাজার ছাড়িয়েছে। শনিবার প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা ৬ হাজার ২৫ জন এবং আটটি প্রদেশে নিশ্চিত সংক্রমণ ১২ হাজার ২৫৪টি।

এটি কঙ্গোর ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাব এবং বিশ্বে দ্বিতীয় ভয়াবহ। এর আগে ২০১৪-১৬ সালে গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনে ইবোলায় ১১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

চলতি বছরের ১৫ মে কঙ্গো তাদের ১৭তম ইবোলা প্রাদুর্ভাবের ঘোষণা দেয়। সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে পূর্বাঞ্চলের ইতুরি ও উত্তর কিভু প্রদেশে, যেখানে কয়েক দশক ধরে সশস্ত্র গোষ্ঠীগুলোর লড়াই চলছে।

বার্তা সংস্থা রয়টার্স রোববার জানিয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত দুটি এলাকার স্যাটেলাইট ছবি বিশ্লেষণে দেখা গেছে, প্রকৃত মৃতের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি হতে পারে।

নিশ্চিত সংক্রমণের প্রায় অর্ধেকই মৃত্যুতে গড়িয়েছে। অনেক রোগী দেরিতে চিকিৎসা নিতে আসছেন, আবার অনেকে স্বাস্থ্যকেন্দ্র এড়িয়ে চলছেন বলে জানিয়েছে চিকিৎসা সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)।

সূত্র: আল জাজিরা

প্রতীকী ছবি: ইবোলা ভাইরাসের গঠনচিত্র (উইকিমিডিয়া কমন্স)

লিংক কপি হয়েছে ✓