অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধের কারণ জানাল বাংলাদেশ ব্যাংক স্পিকারের বক্তব্যের প্রতিবাদকারী ১৮২ জনের তালিকায় ৪ ভারতীয়, স্বাক্ষর না করার দাবি অনেকের নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে পাকিস্তানের টিসিপির সঙ্গে টিসিবির পাঁচ বছরের সমঝোতা স্থলসীমান্ত দিয়ে ১৬ ডিসেম্বর দেশে ঢোকার কথা ভাবছেন হাসিনা: ইন্ডিয়ান এক্সপ্রেস আবুল তাড়িয়ে বাবুল আনতে মানুষ রক্ত দেয়নি: জামায়াত আমির, পাল্টা খোঁচা মানসুরার সবাইকে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম রুখতে হবে: নজরুল ইসলাম খান পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন, দেশে আসবেন না: তথ্য উপদেষ্টা লকডাউন ঘিরে সারা দেশে আগুন-ককটেল, এক মাসে দুই শতাধিক নাশকতা: পুলিশ সদরদপ্তর পাবনার বেড়া থানায় বল্লম-ককটেল নিয়ে হামলা, ১২৩ রাবার বুলেট ছুড়ল পুলিশ পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত বেড়ে ২ নেত্রকোনা সীমান্তে ৩১ বিজিবির অভিযানে ৫ মানব পাচারকারী আটক ইউপি নির্বাচন নিয়ে ইসির সংলাপ, কালো টাকা ও পেশিশক্তিমুক্ত ভোট চায় দলগুলো আওয়ামী লীগের কর্মসূচির দ্বিতীয় দিনে বরগুনা-নড়াইল থেকে ঢাকার বাস বন্ধ দিনাজপুরে রেললাইনে আগুন ও বোমাসদৃশ বস্তু, চালকের সতর্কতায় রক্ষা পেল দুই ট্রেন কুড়িগ্রাম সীমান্তে ৭২ ঘণ্টায় ৭ লাখ টাকার ভারতীয় মদ ও চোরাচালানি পণ্য জব্দ
হোম › অর্থনীতি › গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধের কারণ জানাল বাংলাদেশ ব্যাংক

গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধের কারণ জানাল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৫:৫৫ এএম, ২৯ নভেম্বর, ২০২৬ 48
গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধের কারণ জানাল বাংলাদেশ ব্যাংক
মো: আশিকুর রহমান
মো: আশিকুর রহমানঢাকা প্রতিনিধি॥

অস্বাভাবিক লেনদেনের কারণে গোপালগঞ্জ জেলায় লক্ষাধিক মোবাইল ব্যাংকিং (এমএফএস) হিসাব বন্ধ বা স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (২৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘অস্বাভাবিক লেনদেনের কারণে গোপালগঞ্জ জেলায় লক্ষাধিক অ্যাকাউন্ট বন্ধ বা স্থগিত রাখা হয়েছে।’ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরামর্শে এসব হিসাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দৈনিক আমার দেশ জানিয়েছে।

সারাবাংলার প্রতিবেদন অনুযায়ী, বন্ধ হওয়া হিসাবের সংখ্যা প্রায় ১ লাখ ৭০ হাজার। এর মধ্যে বিকাশ ও নগদের হিসাবও রয়েছে। গত বুধবার (২৫ নভেম্বর) রাত থেকে জেলার গ্রাহকেরা লেনদেন করতে পারছেন না। হিসাবগুলো কত দিন বন্ধ থাকবে, তা এখনো জানানো হয়নি।

সেবা বন্ধ থাকায় সাধারণ গ্রাহক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়েছেন। অনেকে টাকা পাঠাতে বা তুলতে পারছেন না।

গত ১৫ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বলে অভিযোগ রয়েছে। পরে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় আগুন দেওয়ার ঘটনা ঘটে এবং সড়ক অবরোধে জেলার সঙ্গে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পুলিশের দাবি, এসব সহিংসতায় উসকানি ও অর্থায়ন করা হচ্ছিল। নাশকতার কারণে জেলায় ট্রেন চলাচলও কয়েক দিন ধরে বন্ধ রয়েছে।

এমন পরিস্থিতিতেই জেলায় এমএফএস সেবা বন্ধের নির্দেশ দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে কোন ধরনের লেনদেনকে অস্বাভাবিক হিসেবে চিহ্নিত করা হয়েছে, তা বাংলাদেশ ব্যাংক বিস্তারিত জানায়নি। এ বিষয়ে আওয়ামী লীগের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রতীকী ছবি: বাংলাদেশ ব্যাংক (উইকিমিডিয়া কমন্স)

লিংক কপি হয়েছে ✓