অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রে ‘মোহাম্মদ নাম পছন্দ নয়’ বলে হামলা, মারা গেলেন সোমালি বংশোদ্ভূত উবারচালক কঙ্গোতে ইবোলায় মৃত্যু ছাড়াল ৬ হাজার, দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাব হুতিদের হামলা ঠেকাতে সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান পাকিস্তানের বেলুচিস্তানে খনিশ্রমিকদের গাড়িতে গুলি, নিহত ১১ দক্ষিণ-পূর্ব এশিয়ায় মোসাদের তৎপরতা বেড়েছে, সতর্ক করলেন আনোয়ার ইব্রাহিম কুষ্টিয়ায় বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর ঢাকা কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীকে আটক করে ছাত্রদলের গণপিটুনি গোপালগঞ্জে শাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীদের গাড়িতে হামলা, গ্রামীণ ব্যাংকে ভাঙচুর-আগুন ২২ দিনে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ যানবাহনে আগুন; রাতে নর্দায় আবার বাসে আগুন আওয়ামী লীগ ‘আস্থাভাজন’ ১৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, সরানো হলো প্রতিরক্ষা সচিবকে নাশকতায় অর্থায়নের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য গ্রেপ্তার, চট্টগ্রামে নওফেলের ভগ্নিপতিও দিল্লি-কলকাতা থেকে টাকা পাঠিয়ে দেশ অস্থিতিশীলের চেষ্টা চলছে: রিজভী আওয়ামী লীগের বিরুদ্ধে ‘দৃষ্টান্তমূলক কাজ’ করলে পুরস্কার: বিএনপি এমপি সরওয়ার জামাল গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধের কারণ জানাল বাংলাদেশ ব্যাংক স্পিকারের বক্তব্যের প্রতিবাদকারী ১৮২ জনের তালিকায় ৪ ভারতীয়, স্বাক্ষর না করার দাবি অনেকের
হোম › আন্তর্জাতিক › দক্ষিণ-পূর্ব এশিয়ায় মোসাদের তৎপরতা বেড়েছে, সতর্ক করলেন আনোয়ার ইব্রাহিম

দক্ষিণ-পূর্ব এশিয়ায় মোসাদের তৎপরতা বেড়েছে, সতর্ক করলেন আনোয়ার ইব্রাহিম

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৩:৪২ পিএম, ২৯ নভেম্বর, ২০২৬ 46
দক্ষিণ-পূর্ব এশিয়ায় মোসাদের তৎপরতা বেড়েছে, সতর্ক করলেন আনোয়ার ইব্রাহিম
মো: নাজমুল হক
মো: নাজমুল হকযুক্তরাষ্ট্র প্রতিনিধি॥

অঞ্চলে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের তৎপরতা বেড়ে যাওয়া নিয়ে সতর্ক করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। রোববার (২৯ নভেম্বর) মালয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আনোয়ার ইব্রাহিম বলেন, গত তিন থেকে চার বছরে এ অঞ্চলে মোসাদের তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রতিবেশী দেশগুলোতে ঘাঁটি তৈরি করে এসব কার্যক্রম চালানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।

ফ্রি মালয়েশিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, মোসাদের তৎপরতা সম্পর্কে সাধারণ মানুষকে জানাতে দেশের জাতীয় নিরাপত্তা পরিষদকে (এমকেএন) নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি একে দেশের নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করেন।

আনোয়ার আরও বলেন, থাইল্যান্ডের ফুকেট, ব্যাংকক ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলো জমি কিনেছে বলে দাবি উঠেছে। এ পরিস্থিতিতে আঞ্চলিক নিরাপত্তায় বাড়তি সতর্কতা প্রয়োজন।

নিরাপত্তা হুমকি মোকাবিলায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কার্যকর সহযোগিতা গড়ে তোলা এবং দেশের নিরাপত্তা সংস্থাগুলোর সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

আনোয়ারের এ অভিযোগের বিষয়ে ইসরায়েলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মালয়েশিয়ার সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।

সূত্র: আনাদোলু এজেন্সি, ফ্রি মালয়েশিয়া টুডে

ছবি: উইকিমিডিয়া কমন্স

লিংক কপি হয়েছে ✓