অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রে ‘মোহাম্মদ নাম পছন্দ নয়’ বলে হামলা, মারা গেলেন সোমালি বংশোদ্ভূত উবারচালক কঙ্গোতে ইবোলায় মৃত্যু ছাড়াল ৬ হাজার, দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাব হুতিদের হামলা ঠেকাতে সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান পাকিস্তানের বেলুচিস্তানে খনিশ্রমিকদের গাড়িতে গুলি, নিহত ১১ দক্ষিণ-পূর্ব এশিয়ায় মোসাদের তৎপরতা বেড়েছে, সতর্ক করলেন আনোয়ার ইব্রাহিম কুষ্টিয়ায় বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর ঢাকা কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীকে আটক করে ছাত্রদলের গণপিটুনি গোপালগঞ্জে শাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীদের গাড়িতে হামলা, গ্রামীণ ব্যাংকে ভাঙচুর-আগুন ২২ দিনে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ যানবাহনে আগুন; রাতে নর্দায় আবার বাসে আগুন আওয়ামী লীগ ‘আস্থাভাজন’ ১৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, সরানো হলো প্রতিরক্ষা সচিবকে নাশকতায় অর্থায়নের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য গ্রেপ্তার, চট্টগ্রামে নওফেলের ভগ্নিপতিও দিল্লি-কলকাতা থেকে টাকা পাঠিয়ে দেশ অস্থিতিশীলের চেষ্টা চলছে: রিজভী আওয়ামী লীগের বিরুদ্ধে ‘দৃষ্টান্তমূলক কাজ’ করলে পুরস্কার: বিএনপি এমপি সরওয়ার জামাল গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধের কারণ জানাল বাংলাদেশ ব্যাংক স্পিকারের বক্তব্যের প্রতিবাদকারী ১৮২ জনের তালিকায় ৪ ভারতীয়, স্বাক্ষর না করার দাবি অনেকের
হোম › শিক্ষা › ঢাকা কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীকে আটক করে ছাত্রদলের গণপিটুনি

ঢাকা কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীকে আটক করে ছাত্রদলের গণপিটুনি

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৩:৪২ পিএম, ২৯ নভেম্বর, ২০২৬ 39
ঢাকা কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীকে আটক করে ছাত্রদলের গণপিটুনি
শহিদুল ইসলাম
শহিদুল ইসলামপ্রতিবেদক॥

ঢাকা কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে আটকের পর গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। রোববার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কলেজের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।

জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, আটক শিক্ষার্থী ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। তার বাড়ি ফরিদপুরে। আটকের পর তার মোবাইল ফোন তল্লাশি করে যোগাযোগকারী অন্য ছাত্রলীগ নেতাদের ধরতে অভিযান চালান ছাত্রদলের নেতাকর্মীরা।

কলেজ ছাত্রদলের সদস্যসচিব মিল্লাদ হোসেন বলেন, ‘সে ঢাকা কলেজ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। আমাদের কাছে তথ্য ছিল, সে এই জায়গায় আসছে এবং কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এই তথ্যের ভিত্তিতে তাকে আটক করেছি এবং পুলিশে খবর দিয়েছি।’

তার দাবি, ওই শিক্ষার্থীর ফোনে ফরিদপুর, গাজীপুরসহ বিভিন্ন জায়গার ছাত্রলীগের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। তবে গণপিটুনির অভিযোগের বিষয়ে ছাত্রদলের এই নেতা কিছু বলেননি।

বিষয়টি জানতে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। আটক শিক্ষার্থী বা তার পরিবারের বক্তব্যও পাওয়া যায়নি।

উল্লেখ্য, আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও উত্তেজনা চলছে। আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে আসছে পুলিশ।

প্রতীকী ছবি: ঢাকা কলেজের লোগো

লিংক কপি হয়েছে ✓