Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › রাজনীতি › ‘কবর থেকে মানুষ যেমন ফেরে না, শেখ হাসিনাও রাজনীতিতে ফিরবেন না’

‘কবর থেকে মানুষ যেমন ফেরে না, শেখ হাসিনাও রাজনীতিতে ফিরবেন না’

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:৪৫ এএম, ২৬ নভেম্বর, ২০২৫ 187
‘কবর থেকে মানুষ যেমন ফেরে না, শেখ হাসিনাও রাজনীতিতে ফিরবেন না’

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, মৃতদেহ যেমন কবর থেকে ফিরতে পারে না, শেখ হাসিনাও কোনোদিন বাংলার রাজনীতিতে ফিরতে পারবেন না।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টার দিকে ময়মনসিংহের গৌরীপুরের মধ্য বাজারের বাংলাদেশ খেলাফত মজলিসের জনসভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি আব্দুল হান্নান। সভায় স্থানীয় ও জেলা নেতারা বক্তব্য দেন।


মামুনুল হক বলেন, ছাত্ররা তাদের ন্যায্য দাবির জন্য আন্দোলন করতে চাইলে রাজাকার বলে গালি দেওয়া হয়। আর তখনই শেষ পেরেকটা ঠুকে দেওয়া হয়। আওয়ামী লীগ নেতাদের বলি, ওই মহিলার বাংলার মাটিতে ফিরে আসার দুঃস্বপ্ন আর দেখবেন না। যদি আপনারা শান্তি আর জাতির কল্যাণে অবদান রাখতে চান, তাহলে জুলাই বিপ্লবের সময় আমার দামাল ছেলেদের খুন করা আপনাদের গুণ্ডা বাহিনী, ২০১৩ সালে শাপলা চত্বরে নবী প্রেমিক হেফাজতের আলেম-ওলামাদের শহীদ করেছে সেসব খুনি-মাস্তানদের পরিত্যাগ করেন। ভালো যারা আছেন তারা দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে শামিল হয়ে দেশের কল্যাণে নিবেদিত হন।


মামুনুল বলেন, আগামীর নতুন বাংলাদেশের জন্য জুলাই বিপ্লবে সহস্রাধিক মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আমি প্রশ্ন করতে চাই—জুলাই যোদ্ধা যারা রক্ত-জীবন দিয়ে বাংলার মাটিকে ফ্যাসিবাদ মুক্ত করল, বিদেশি আধিপত্যবাদ থেকে মাটির সোনার মানুষকে মুক্ত করল, আমরা কী সেই শহীদদের ভুলে যেতে পারি? তাদের রক্তের সঙ্গে গাদ্দারি করতে পারি? এজন্য আমরা শুরু থেকেই বলছি, জুলাই বিপ্লবকে রাজনীতিতে যুক্ত করতে হলে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।


হিন্দু সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলেন, আগামী দিনে যদি খেলাফত মজলিস ক্ষমতায় যেতে পারে তাহলে সংখ্যালঘুরা নিরাপদে ব্যবসা-বাণিজ্যসহ সবকিছুই করতে পারবেন।