Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই উত্তপ্ত কুমারখালী, হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ৩ সাংবাদিক চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার করায় নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার নওগাঁয় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৯ জন; আটক ১ শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা নওগাঁয় পাচারকালে আটক সার কৃষকদের মাঝে বিক্রি; অর্থ গেলো সরকারি কোষাগারে নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১ কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা খুন, বাবা গুরুতর আহত
হোম › জাতীয় › গাজায় পৌঁছাতে আর কত সময় লাগবে, স্পষ্ট করলেন ড. শহিদুল আলম

গাজায় পৌঁছাতে আর কত সময় লাগবে, স্পষ্ট করলেন ড. শহিদুল আলম

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৩৯ পিএম, ০৫ অক্টোবর, ২০২৫ 136
গাজায় পৌঁছাতে আর কত সময় লাগবে, স্পষ্ট করলেন ড. শহিদুল আলম

গাজা অভিমুখী কনশানস নৌযানে থাকা আলোকচিত্রী ও ডকুমেন্টারি পরিচালক শহিদুল আলম বলেছেন, তাদের গাজা পৌঁছানোর সময়সূচি শিথিল হয়েছে এবং কোথায় কিংবা কখন তাদের আটকানো হতে পারে তা আগেভাগে বলা কঠিন। তিনি রোববার বাংলাদেশ সময় বেলা ১১টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্যটি শেয়ার করেন।

ড. শহিদুল আলম লেখেন, ‘প্রথম প্রশ্নের উত্তর জানতে, সবচেয়ে ভালো উপায়, ট্র্যাকার ব্যবহার করে আমাদের যাত্রাপথ অনুসরণ করা। বৈশ্বিক পর্যবেক্ষক সংস্থা ‘ফরেনসিক আর্কিটেকচার’, যার সঙ্গে আমরা আবু সাঈদ হত্যাকাণ্ডের ওপর একটি তদন্তমূলক ফিল্ম তৈরিতে সহযোগিতা করেছিলাম-এই সাইটের মাধ্যমে কনসায়েন্স ও থাউজেন্ড ম্যাডলিনস উভয় নৌবহরের যাত্রাপথ ট্র্যাক করছে।’


দ্বিতীয় প্রশ্নের উত্তরে শহিদুল আলম লেখেন, ‘এর উত্তর নির্ভর করছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আমাদের ওপর কীভাবে প্রতিক্রিয়া দেখায়, সেটার ওপর। অতীতের ঘটনাগুলো পর্যালোচনা করলে বোঝা যায় যে তারা আমাদের যেতে দেবে না। আটক করা হতে পারে। এরপর আমাদের ফেরত পাঠানো হতে পারে, নয়তো কারাগারে পাঠানো হতে পারে। কখন, কোথায় এটা ঘটতে পারে, তা আগে থেকে বোঝা অসম্ভব। এটা আমাদের হাতে নেই।’


এ ক্ষেত্রে ‘আপনাদের সহায়তা প্রয়োজন’ উল্লেখ করে শহিদুল আলম পোস্টে আরও লেখেন, ‘যদি আপনারা এমন পদক্ষেপ নিতে পারেন, যা আমাদের অবরুদ্ধ গাজায় পৌঁছানোর জন্য চাপ তৈরি করে, তবে সেটা হবে সবচেয়ে ভালো ফলাফল। একমাত্র উপায় হলো ইসরাইলের ওপর সাধারণ মানুষের পর্যাপ্ত চাপ প্রয়োগ অব্যাহত রাখা। কাজেই এবার আপনাদের সুযোগ, পদক্ষেপ নিন। এক হোন, প্রতিরোধ গড়ে তুলুন। এটা অধিকার প্রতিষ্ঠা আর ন্যায়বিচার আদায়ের একটি প্রচার। আমাদের একসঙ্গে একযোগে এটি করতে হবে।’


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছ থেকে রোববার সকালে শুভেচ্ছাবার্তা পাওয়ার কথাও ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন শহিদুল আলম।


ড. শহিদুল আলম গাজা অভিমুখে থাকা কনসায়েন্স নৌযানে আছেন। কনসায়েন্স হলো আন্তর্জাতিক উদ্যোগ ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)’ ও ‘থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা (টিএমটিজি)’ নৌবহরের একটি জাহাজ।


এফএফসি হলো ইসরাইলের অবরোধ ভাঙতে ও গাজায় ত্রাণ পৌঁছাতে বৈশ্বিক প্রচেষ্টা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ যৌথ আয়োজক জোটগুলোর একটি। তবে তাদের বহরে কোনো খাদ্যসহায়তা নেই। কনসায়েন্সে আন্তর্জাতিক গণমাধ্যমের কয়েক ডজন সাংবাদিক রয়েছেন। এর দুই/তিন দিন আগে বৃহস্পতি ও শুক্রবার, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আগের বহরটির ৪৪টি নৌযান আটকে পাঁচ শতাধিক অভিযাত্রী ও অধিকারকর্মীকে আটক-গ্রেফতার করে ইসরাইলি বাহিনী।