Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই উত্তপ্ত কুমারখালী, হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ৩ সাংবাদিক চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার করায় নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার নওগাঁয় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৯ জন; আটক ১ শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা নওগাঁয় পাচারকালে আটক সার কৃষকদের মাঝে বিক্রি; অর্থ গেলো সরকারি কোষাগারে নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১ কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা খুন, বাবা গুরুতর আহত
হোম › রাজনীতি › ‘জুলাই সনদের আইনি ভিত্তি না থাকলে বর্তমান সরকার অবৈধ হয়ে যাবে’

‘জুলাই সনদের আইনি ভিত্তি না থাকলে বর্তমান সরকার অবৈধ হয়ে যাবে’

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:২৫ পিএম, ০৫ অক্টোবর, ২০২৫ 131
‘জুলাই সনদের আইনি ভিত্তি না থাকলে বর্তমান সরকার অবৈধ হয়ে যাবে’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, জুলাই জাতীয় সনদ ঘোষিত না হলে এবং এর যদি আইনি ভিত্তি না থাকে, তাহলে বর্তমান সরকারের ৪২৪ দিনের রাষ্ট্র পরিচালনা অবৈধ হয়ে যাবে।


রোববার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে মহানগর জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে ময়মনসিংহে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।



অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, ৫ দফা বাস্তবায়ন না হলে বাংলাদেশে আবার স্বৈরাচারের পুনরুত্থান হবে, স্বৈরাচারী ব্যবস্থার দিকে ফিরে যাবে।



তিনি বলেন, ১০০ পারসেন্ট ভোটের পার্লামেন্ট হতে হবে। ৪০ পারসেন্ট ভোটাররা রাষ্ট্র চালাবেন এটাকে পিউর ডেমোক্রেসি বলতে পারছি না। এর জন্যে আগামীতে পিআর সিস্টেমে নির্বাচন চাচ্ছি। এই নির্বাচন হলে কালো টাকার ব্যবহার, কালোবাজারি, মাস্তানি, কেন্দ্র দখল আর ভোট বাণিজ্য বন্ধ হবে।



প্রশ্নমুক্ত নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে জামায়াতের পিআর প্রস্তাব এবং বিশ্বের ৯১টি গণতান্ত্রিক দেশে পিআর পদ্ধতি চালু আছে বলে উদাহরণ দিয়ে তিনি বলেন, বাংলাদেশের রাজনীতি এখন সংকটের মধ্যে আছে। এই সংকটের হাত থেকে উদ্ধার পেতে হলে অধিকাংশ মানুষের যে সমর্থন সেটাই মানতে হবে। কোনো কোনো রাজনৈতিক দলের নেতা বলছেন- পিআর পদ্ধতি জনগণ বোঝে না। তিনি সেসব রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে বলেন, জনগণ না, আপনারাই বোঝেন না। কারণ জনগণ বোঝার কারণেই জনগণের প্রতিনিধিত্বকারী ২৬টি দল পিআর পদ্ধতি নির্বাচন চাচ্ছে। সুতরাং জনগণ বোঝে না কে বলেছে।



তিনি আরও বলেন, কয়েক দিন যাবত আরেকটি কথা তারা বলছেন, যারা পিআর চান তারা নির্বাচনই চান না। যেভাবে আপনাদের জনগণের সমর্থন কমছে, গত বছর যা ছিল গত জুলাইয়ে তার চেয়ে কমেছে, ডাকসু নির্বাচনের পর যা কমেছে এখন আবোল-তাবোল বক্তব্যের পর তার চেয়ে আরও কমছে। জাতির সামনে একটি বিরাট প্রশ্ন- তাহলে কি আপনারাই আগামী নির্বাচন বানচাল করতে চাচ্ছেন?



মহানগর জামায়াতের আমির কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল, সহকারী সেক্রেটারি মাহবুবুল হাসান শামীম, আনোয়ার হাসান সুজন, খন্দকার আবু হানিফ ইঞ্জিনিয়ার আব্দুল বারিসহ নেতারা।