Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই উত্তপ্ত কুমারখালী, হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ৩ সাংবাদিক চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার করায় নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার নওগাঁয় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৯ জন; আটক ১ শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা নওগাঁয় পাচারকালে আটক সার কৃষকদের মাঝে বিক্রি; অর্থ গেলো সরকারি কোষাগারে নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১ কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা খুন, বাবা গুরুতর আহত
হোম › রাজনীতি › তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে: এ্যানি

তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে: এ্যানি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:৪৮ পিএম, ২০ সেপ্টেম্বর, ২০২৫ 134
তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী নির্বাচনে ধানের শীষের পতাকাকে আমরা উড্ডীন রাখব তারেক রহমানের নেতৃত্বে। এখন থেকেই তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। দেশনেত্রী খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে। 

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে লক্ষীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। রামগঞ্জ সরকারি কলেজ মাঠে এ আয়োজন করা হয়। রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। 

রামগঞ্জ পৌর বিএনপির শেখ কামরুল হোসেনের সঞ্চালনায় এতে আমন্ত্রিত অতিথি ছিলেন ১২ দলীয় জোটের শাহাদত হোসেন সেলিম ও প্রধান বক্তা ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় নেতা মাহবুবের রহমান শামীম। 

বিশেষ অতিথি লক্ষীপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় নেতা হারুনুর রশিদ, জেলা বিএনপির সাহাব উদ্দিন সাবু, অ্যাডভোকেট হাছিবুর রহমান, আইনজীবী সমিতির মনিরুল ইসলাম হাওলাদার, বাফুফের ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, যুবদলের ইমাম হোসেন, হারুনুর রশীদ হারুন ও ইয়াছিন আলী প্রমুখ।