Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই উত্তপ্ত কুমারখালী, হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ৩ সাংবাদিক চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার করায় নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার নওগাঁয় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৯ জন; আটক ১ শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা নওগাঁয় পাচারকালে আটক সার কৃষকদের মাঝে বিক্রি; অর্থ গেলো সরকারি কোষাগারে নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১ কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা খুন, বাবা গুরুতর আহত
হোম › রাজনীতি › নীতি-আদর্শ ছাড়াই ধর্মের নামে রাজনীতি করছে একটি দল

নীতি-আদর্শ ছাড়াই ধর্মের নামে রাজনীতি করছে একটি দল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৫৯ এএম, ০৮ ডিসেম্বর, ২০২৫ 182
নীতি-আদর্শ ছাড়াই ধর্মের নামে রাজনীতি করছে একটি দল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, নীতি-আদর্শ ছাড়াই ধর্মের নামে রাজনীতি করছে একটি দল। মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের বড় পরিকল্পনা আছে বিএনপির।

সোমবার সকালে রাজধানীর খামাড়বাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, আমরা ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চাই না। আমরা চাই জনগণের কল্যাণের জন্য দলের সুষ্ঠু পরিকল্পনা মানুষের কাছে পৌঁছে দিতে। জনগণকে সহজ ভাষায় বিএনপির পরিকল্পনা সম্পর্কে জানাতে হবে।


সালাহউদ্দিন আহমদ বলেন, যারা বিনা পরিশ্রমে জান্নাতে যেতে চায় তাদেরকে জানতে হবে সেখানে যাওয়ার বাস স্টেশনটা কোথায়। জনগণ এসব বোঝে। যদি আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আগে থেকে পরিকল্পনা প্রণয়ন না করি তাহলে আমরা নিজেরাই ব্যর্থ হবো।


তিনি বলেন, মুজিবকন্যা হাসিনা একদলীয় শাসনব্যবস্থা কায়েম করলেন—মুখোশ গণতন্ত্র, ভেতরে বাকশাল। তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করলেন। ১৪, ১৮, ২৪ সালে অগণতান্ত্রিক শাসন পৃথিবীর ইতিহাসে জঘন্য একদলীয়, ফ্যাসিবাদী শাসনব্যবস্থা।


বিএনপির এই নেতা বলেন, বিএনপি দেশের মানুষের কাছে সমর্থন চাইছে, ভোট চাইছে। জনগণ আমাদের কাছে কি চায়—তা তো আমাদের দিতে হবে। আমরা তো কেবল ধর্মের একটা ট্যাবলেট বিক্রি করতে চাই না। আমরা চাই জনগণের কল্যাণ—অর্থনৈতিক মুক্তি। আমাদের সুষ্ঠু পরিকল্পনা কি আছে—সেটা জনগণের সামনে রাখা।


এদিকে মহান বিজয়ের মাস ডিসেম্বরের ৭ তারিখ থেকে শুরু হয়েছে বিএনপির ঘোষিত ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচি। সোমবার ফার্মগেটের খামারবাড়ি কৃষিবিদ ইনিস্টিউট মিলনায়তনে শুরু হয়েছে দিনের কর্মসূচি।


আজ অংশ নিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই কর্মসূচির মাধ্যমে আগামীর বাংলাদেশ নিয়ে মানুষের মতামত জানবে বিএনপি। যার আলোকে প্রস্তুত হবে দলটির নির্বাচনী ইশতেহার।


দিনের দ্বিতীয় সেশনের সমাপনী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হবেন তিনি।