Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই উত্তপ্ত কুমারখালী, হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ৩ সাংবাদিক চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার করায় নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার নওগাঁয় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৯ জন; আটক ১ শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা নওগাঁয় পাচারকালে আটক সার কৃষকদের মাঝে বিক্রি; অর্থ গেলো সরকারি কোষাগারে নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১ কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা খুন, বাবা গুরুতর আহত
হোম › রাজনীতি › ‘পিআর পদ্ধতির নির্বাচন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’

‘পিআর পদ্ধতির নির্বাচন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:১৮ এএম, ০৬ অক্টোবর, ২০২৫ 112
‘পিআর পদ্ধতির নির্বাচন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘পিআর পদ্ধতির নির্বাচন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। জামায়াত ইসলামীসহ ইসলামি দলগুলো যে দাবি করছে, তা বাস্তবায়ন করতে হলে আরপিওসহ সংবিধান সংশোধন করতে হবে। আর নির্বাচিত সংসদ ছাড়া সংবিধান সংশোধন করা সম্ভব না। তাই আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী করতে হবে।’

শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


এবিএম মোশাররফ বলেন, ‘পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে গত ৫ আগস্টের পর সব ধর্মের মানুষ ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা শান্তিতে রয়েছেন। এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিএনপি ক্ষমতায় না থেকেও দলের নেতা-কর্মীরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সব মতের ও দলের মানুষকে নিয়ে কলাপাড়ায় সম্প্রীতির উদাহরণ সৃষ্টি করেছে।’


‘আওয়ামী লীগের আমলে ডিজিটাল নিরাপত্তা আইন করে সাংবাদিকদের কণ্ঠ রোধ করেছিল, আমরা তখন থেকেই এর প্রতিবাদ করেছি। একটি ভালো নিউজ দেশ ও জাতির পরিবর্তন করতে ভূমিকা রাখে। আমরা বিএনপি সংবাদমাধ্যমের সঙ্গে সেতুবন্ধন তৈরি করতে চাই। কলাপাড়ার উন্নয়ন করতে সবার সমন্বিত সহযোগিতা প্রয়োজন,’ জানান বিএনপি নেতা। 


পাশাপাশি আগামী নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে তিনি সবার সহযোগিতা ও সমর্থন কামনা করেন। এ ক্ষেত্রে গণমাধ্যম কর্মীরা অগ্রণী ভূমিকা পালন করতে পারেন বলেও আশাবাদ ব্যক্ত করেন। 

কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমল মুখার্জীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপি সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শামসুল আলম, হুমায়ুন কবীর, মেজবাহ উদ্দিন মাননু, সাবেক সাধারণ সম্পাদক এসএম মোশারফ হোসেন মিন্টু, গোফরান বিশ্বাস পলাশ, নুরুল কবির ঝুনু, জসিম পারভেজ, মিলন কর্মকার রাজু প্রমুখ।


মতবিনিময় সভায় কলাপাড়ায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকসহ কলাপাড়া উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।