Columbus, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
কুলাউড়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ-এলাকাবাসীর হানায় ডাকাত গ্রেপ্তার কুলাউড়ায় গুদামে ৬৮৩ বস্তা চাল উদ্ধার, নিখোঁজ ১১৭ বস্তা গ্রাম আদালত সক্রিয় হলে সহজে বিচার পাবেন গ্রামের মানুষ: নোয়াখালীতে সমন্বয় সভা মুসাপুর ক্লোজার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ ব্রিফিং নওগাঁয় উৎসবমূখর পরিবেশে সমতলের আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ, জাতিসংঘ সফর নিয়ে আলোচনা কুড়িগ্রামে মানসিক প্রতিবন্ধী নারী ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগ দৌলতপুরে সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ। পেনসিলভেনিয়ায় লাইসেন্স পেল সোনালী এক্সচেঞ্জ, তবে এখনো প্রকাশ হয়নি কোনো শাখার ঠিকানা চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ, ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশ-চীন সম্পর্ক নিয়ে আলোচনা ইরানকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার ট্রাম্পের, পরমাণু ইস্যুতে নতুন উত্তেজনা সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে চাঁদাবাজির বিস্তার, ৮৫ শতাংশ মামলায় অভিযোগের সত্যতা পাওয়ার দাবি রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম পরিবহনে বাধা, অক্টোবরের প্রথম সপ্তাহে আসার কথা
হোম › আন্তর্জাতিক › বন্ধ হয়ে গেল মালদ্বীপের শ্রমবাজার, নতুন কর্মী ভিসা পাচ্ছে না বাংলাদেশ

বন্ধ হয়ে গেল মালদ্বীপের শ্রমবাজার, নতুন কর্মী ভিসা পাচ্ছে না বাংলাদেশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৫০ পিএম, ২৫ মে, ২০২৪ 148
বন্ধ হয়ে গেল মালদ্বীপের শ্রমবাজার, নতুন কর্মী ভিসা পাচ্ছে না বাংলাদেশ

বন্ধ হয়ে গেল মালদ্বীপের শ্রমবাজার। সর্বোচ্চ কর্মী নিয়োগের কোটা পূর্ণ করেছে বাংলাদেশ। তাই নতুন করে কোনো কর্মী ভিসা পাচ্ছেন না বাংলাদেশিরা। এতে ভোগান্তিতে পড়েছেন দালালের হাতে টাকা দিয়ে ভিসার অপেক্ষায় থাকা ব্যক্তিরা।

বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করে মালদ্বীপের আগের সরকার। এক দেশ থেকে এক লাখের বেশি কর্মী না নেয়ার আইন রয়েছে দেশটিতে। তাই বাংলাদেশ থেকে নতুন কর্মীরা ভিসা পাচ্ছেন না। তবে দেশটির নতুন সরকার এটি পর্যালোচনা করছে বলে জানা গেছে।


গত ২২ মে বিজ্ঞপ্তি জারি করেছে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন। বলা হয়, মালদ্বীপ সরকার বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা প্রদান বন্ধ রেখেছে। তবে কোটা বাড়ানো ও ভিসা চালু করতে হাইকমিশন চেষ্টা করছে।


এতে সবাইকে সতর্ক করে বলা হয়, অনুমোদিত নিয়োগকর্তার বাইরে দেশটিতে কাজ করার সুযোগ নেই। এ আইন ভঙ্গ করার কারণে বেশ কিছু অদক্ষ কর্মীকে দেশে ফেরত পাঠানো হয়েছে।