Columbus, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
কুলাউড়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ-এলাকাবাসীর হানায় ডাকাত গ্রেপ্তার কুলাউড়ায় গুদামে ৬৮৩ বস্তা চাল উদ্ধার, নিখোঁজ ১১৭ বস্তা গ্রাম আদালত সক্রিয় হলে সহজে বিচার পাবেন গ্রামের মানুষ: নোয়াখালীতে সমন্বয় সভা মুসাপুর ক্লোজার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ ব্রিফিং নওগাঁয় উৎসবমূখর পরিবেশে সমতলের আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ, জাতিসংঘ সফর নিয়ে আলোচনা কুড়িগ্রামে মানসিক প্রতিবন্ধী নারী ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগ দৌলতপুরে সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ। পেনসিলভেনিয়ায় লাইসেন্স পেল সোনালী এক্সচেঞ্জ, তবে এখনো প্রকাশ হয়নি কোনো শাখার ঠিকানা চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ, ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশ-চীন সম্পর্ক নিয়ে আলোচনা ইরানকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার ট্রাম্পের, পরমাণু ইস্যুতে নতুন উত্তেজনা সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে চাঁদাবাজির বিস্তার, ৮৫ শতাংশ মামলায় অভিযোগের সত্যতা পাওয়ার দাবি রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম পরিবহনে বাধা, অক্টোবরের প্রথম সপ্তাহে আসার কথা
হোম › আন্তর্জাতিক › রইসির হেলিকপ্টার দুর্ঘটনা: ঘটনার প্রাথমিক তদন্তে যা বেরিয়ে আসলো

রইসির হেলিকপ্টার দুর্ঘটনা: ঘটনার প্রাথমিক তদন্তে যা বেরিয়ে আসলো

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ২৫ মে, ২০২৪ 185
রইসির হেলিকপ্টার দুর্ঘটনা: ঘটনার প্রাথমিক তদন্তে যা বেরিয়ে আসলো

ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দোল্লাহিয়ানের মৃত্যুর ঘটনায় প্রথম তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইরান। বৃহস্পতিবার (২৩ মে) দেশটির সশস্ত্র বাহিনীর চিফ স্টাফ এই প্রতিবেদন প্রকাশ করে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটি পুরো পথে তার ফ্লাইট রুটেই ছিলো। দুর্ঘটনার দেড় মিনিট আগে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারের পাইলট প্রেসিডেন্টের বহরে থাকা অন্য দু’টি হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ করেছে বলেও জানা গেছে।


এছাড়া, বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারে বুলেট কিংবা তার অনুরূপ কোনো বস্তুর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রতিবেদনে জানানো হয়, হেলিকপ্টারটি একটি পর্বতে বিধ্বস্ত হওয়ার পর সেটিতে আগুন ধরে যায়। কুয়াশা ও নিম্ন তাপমাত্রার জন্য অভিযান ব্যহত হয়েছে বলেও জানানো হয় প্রতিবেদনে।


দুর্ঘটনার সময় ওয়াচটাওয়ার ও ফ্লাইট ক্রুদের মধ্যে কথোপকথনে কোনো সন্দেহজনক আলামত পাওয়া যায়নি বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। বিশেষজ্ঞ-প্রযুক্তিবিদদের সমন্বয়ে গঠিত তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এ প্রতিবেদন তৈরি করেছে বলে জানা গেছে।