অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নভেম্বরের ২৮ দিনে রেমিট্যান্স এল ২৭০ কোটি ডলার, অর্থবছরে প্রবৃদ্ধি প্রায় ১১ শতাংশ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির সংলাপে যাচ্ছে ইসলামী আন্দোলন ৭ দফা দাবি ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে সোমবার সারা দেশে জামায়াতের বিক্ষোভ লকডাউনেও পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক, ১৭ ঘণ্টায় টোল ৯০ লাখ টাকা মেলা দেখতে যাওয়ার পথে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে জামালপুরে তিনজন নিহত মোহাম্মদপুরে পেট্রলবোমাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার, পালিয়েছে সহযোগীরা ঢাকেশ্বরী মন্দিরসহ চার স্থানে হামলার পরিকল্পনা, পেট্রলবোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক স্পেনের নির্বাচনে এগিয়ে রক্ষণশীল পিপি, উগ্র ডানপন্থী ভক্সকে নিয়ে সরকার গঠনের পথে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্য নিয়ে উদ্বেগ ব্রুকলিনের কিশোর সংশোধনাগারে ১৫ বছরের কিশোরের রহস্যজনক মৃত্যু, তদন্তের দাবি কুইন্সের করোনায় প্রকাশ্যে গোলাগুলি, যুবক নিহত, আহত আরও দুজন বিএনপির বিক্ষোভের পর চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিনের স্ত্রী ও জামাতা আটক সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানার ৫ দিনের রিমান্ড, দুই শ্যালকের ৩ দিন মাদারীপুরে গাছ ফেলে সড়ক অবরোধ আওয়ামী লীগের, ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ যুক্তরাষ্ট্রে ‘মোহাম্মদ নাম পছন্দ নয়’ বলে হামলা, মারা গেলেন সোমালি বংশোদ্ভূত উবারচালক
হোম › জাতীয় › রয়টার্সকে দেয়া সাক্ষাৎকার প্রসঙ্গে ফেসবুকে ব্যাখ্যা দিলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

রয়টার্সকে দেয়া সাক্ষাৎকার প্রসঙ্গে ফেসবুকে ব্যাখ্যা দিলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:০০ এএম, ০১ জানুয়ারি, ২০২৬ 251
রয়টার্সকে দেয়া সাক্ষাৎকার প্রসঙ্গে ফেসবুকে ব্যাখ্যা দিলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

ডেস্ক রিপোর্ট

ঢাকা

বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে ভারতের কূটনীতিকদের সঙ্গে কথোপকথন প্রসঙ্গে ওঠা বিতর্কের জবাব দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার সকাল ৯টা ১৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন।


পোস্টে ডা. শফিকুর রহমান জানান, রয়টার্সের একজন সাংবাদিক সাক্ষাৎকারের সময় জানতে চান—প্রতিবেশী দেশ ভারত হিসেবে তাদের সঙ্গে জামায়াতের কোনো যোগাযোগ, কথাবার্তা বা বৈঠক হয়েছে কি না। জবাবে তিনি বলেন, গত বছরের মাঝামাঝি সময়ে অসুস্থতা থেকে সেরে ওঠার পর চিকিৎসা শেষে বাসায় ফেরার সময় দেশ-বিদেশের অনেকেই তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। সে সময় অন্যান্য দেশের কূটনীতিকদের পাশাপাশি ভারতের দুইজন কূটনীতিকও তাঁর বাসায় এসে সাক্ষাৎ করেন।


তিনি লেখেন, “অন্যান্যদের মতো তাদের সঙ্গেও আমার কথা হয়েছে।” এ সময় তিনি স্পষ্ট করেন, যেসব কূটনীতিক তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন, সে বিষয়গুলো আগেও প্রকাশ্যে জানানো হয়েছে এবং ভারতীয় কূটনীতিকদের সাক্ষাৎ সম্পর্কেও পাবলিসিটি দিতে চাওয়া হয়েছিল। তবে ওই দুই কূটনীতিক তখন বিষয়টি প্রকাশ না করার জন্য অনুরোধ করেন বলে তিনি উল্লেখ করেন।


ডা. শফিকুর রহমান আরও বলেন, ভবিষ্যতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট কোনো বৈঠক হলে তা অবশ্যই প্রকাশ্যে জানানো হবে এবং সেখানে গোপনীয়তার কোনো প্রশ্ন নেই।


ফেসবুক পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, কিছু দেশীয় গণমাধ্যম ভারতের সঙ্গে জামায়াত আমীরের ‘গোপন বৈঠক’ হয়েছে বলে যে সংবাদ পরিবেশন করেছে, তা বিভ্রান্তিকর ও বাস্তবতাবিবর্জিত। এ ধরনের সংবাদের তিনি তীব্র নিন্দা জানান।


একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি আহ্বান জানান, প্রকৃত তথ্য যাচাই না করে ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য।


উল্লেখ্য, রয়টার্সকে দেয়া সাক্ষাৎকার ও তা ঘিরে প্রকাশিত কিছু প্রতিবেদনের পর সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়। ডা. শফিকুর রহমানের এই ব্যাখ্যাকে ওই বিতর্কের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

লিংক কপি হয়েছে ✓
মোহাম্মদপুরে পেট্রলবোমাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার, পালিয়েছে সহযোগীরা মোহাম্মদপুরে পেট্রলবোমাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার, পালিয়েছে সহযোগীরা ◷ ৩ মিনিট আগে ঢাকেশ্বরী মন্দিরসহ চার স্থানে হামলার পরিকল্পনা, পেট্রলবোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক ঢাকেশ্বরী মন্দিরসহ চার স্থানে হামলার পরিকল্পনা, পেট্রলবোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক ◷ ৩ মিনিট আগে সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানার ৫ দিনের রিমান্ড, দুই শ্যালকের ৩ দিন সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানার ৫ দিনের রিমান্ড, দুই শ্যালকের ৩ দিন ◷ ১ ঘণ্টা ৩৮ মিনিট আগে ২২ দিনে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ যানবাহনে আগুন; রাতে নর্দায় আবার বাসে আগুন ২২ দিনে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ যানবাহনে আগুন; রাতে নর্দায় আবার বাসে আগুন ◷ ২ ঘণ্টা ১১ মিনিট আগে আওয়ামী লীগের আস্থাভাজন ১৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, সরানো হলো প্রতিরক্ষা সচিবকেও আওয়ামী লীগের আস্থাভাজন ১৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, সরানো হলো প্রতিরক্ষা সচিবকেও ◷ ২ ঘণ্টা ১১ মিনিট আগে নাশকতায় অর্থায়নের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য গ্রেপ্তার, চট্টগ্রামে নওফেলের ভগ্নিপতিও নাশকতায় অর্থায়নের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য গ্রেপ্তার, চট্টগ্রামে নওফেলের ভগ্নিপতিও ◷ ২ ঘণ্টা ১১ মিনিট আগে