অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
বিকল্প বিরোধ নিষ্পত্তিতে পাঁচ প্রতিষ্ঠানকে মধ্যস্থতাকারী হিসেবে তালিকাভুক্ত করল বাংলাদেশ ব্যাংক অস্ত্র ফেলে আত্মসমর্পণ করো, নইলে পরিণতি ভালো হবে না: হাইতির গ্যাংদের বুকেলে ২৫ দিনের কারখানা বন্ধে রপ্তানি ক্ষতি প্রায় ১০০ কোটি ডলার, ক্রয়াদেশ যাচ্ছে প্রতিযোগী দেশে মায়ামিতে ডলফিনসকে ২৩-১২ পয়েন্টে হারাল নিউইয়র্ক জেটস, টানা দ্বিতীয় জয় ইন্ডিয়ানাপোলিসে রোমাঞ্চকর লড়াইয়ে কোল্টসকে ৩৪-৩০ পয়েন্টে হারাল জায়ান্টস ৪৬তম বিসিএসে নিয়োগ পেলেন ১৪১৬ জন, বাদ পড়লেন ৪৬ জন আগামী সপ্তাহে ৫০তম বিসিএসের ফল, ডিসেম্বরের মাঝামাঝি ৫২তম বিসিএসের বিজ্ঞপ্তি আটলান্টিকের গভীরে মিলল ৫০ লাখ বছরের পুরোনো ডুবন্ত প্রবাল দ্বীপ সাধারণ ল্যাপটপেই ইন্টারনেট ছাড়া ভাইরাসের জিনোম বিশ্লেষণ, আইসিডিডিআর,বির নতুন সফটওয়্যার ‘একটি গরু কিনলেই আরেকটি ফ্রি’— আগারগাঁওয়ে জমজমাট প্রাণিসম্পদ মেলা জন্মনিয়ন্ত্রণ পিলে আগ্রহ কমছে তরুণীদের, এক দশকে ব্যবহার নেমেছে ৩২ শতাংশে ঢাকা ও চট্টগ্রামে হবে দুটি নিউরোসায়েন্স সেন্টার: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ৭৯ জন শিক্ষা খাতের অনিয়ম তদন্তে রেজা কিবরিয়ার নেতৃত্বে সংসদীয় উপকমিটি কারণ ছাড়াই আট দিন পেছাল প্রাথমিক বৃত্তি পরীক্ষা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক
হোম › আন্তর্জাতিক › রাখাইনে নতুন সংঘাত, মিয়ানমারের হাজারো মানুষ উদ্বাস্তু

রাখাইনে নতুন সংঘাত, মিয়ানমারের হাজারো মানুষ উদ্বাস্তু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:১৭ পিএম, ২৫ মে, ২০২৪ 399
রাখাইনে নতুন সংঘাত, মিয়ানমারের হাজারো মানুষ উদ্বাস্তু

ঢাকা প্রতিনিধি, মো: আরিফুল ইসলাম

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত-সহিংসতা ছড়িয়ে পড়েছে।এই ঘটনায় স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে অভিযোগ করেছেন সেখানকার মানবাধিকার কর্মীরা।

বৃহস্পতিবার (২৩ মে) জাতিসংঘের যুদ্ধাপরাধবিষয়ক তদন্তকারীরা সংঘাতে বিপর্যস্ত রাখাইনের ক্রমবর্ধমান লড়াইয়ের ওপর নজর রাখছেন বলে জানিয়েছেন।নির্যাতিত সংখ্যালঘু সম্প্রদায়ের হাজার হাজার মানুষের বাস্তুচ্যুত হওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছেন তারা।মিয়ানমারবিষয়ক জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিটি আইআইএমএম এক বিবৃতিতে বলেছে, ‘রাখাইনে ঘটে যাওয়া সব ঘটনা ঘনিষ্ঠভাবে অনুসরণ এবং সেখানে মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে কি না তা মূল্যায়ন করছে তারা।শুধু তা–ই নয়,বুথিডাং শহর থেকে রোহিঙ্গাদের তাড়িয়ে নিয়ে আরাকান আর্মি নিয়ন্ত্রিত এলাকায় নেওয়া হয়েছে বলেও ওই বিবৃতিতে উল্লেখ রয়েছে।অভিযোগ করা হয়েছে, আরাকান আর্মির যোদ্ধারা রোহিঙ্গাদের জোর করে উদ্বাস্তু করেছে।মানবাধিকার লঙ্ঘন করেছে।গত সপ্তাহে রাখাইনের বুথিডাং শহরটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানিয়েছে আরাকান আর্মি।তাদের মতে,এটা মিয়ানমারের জান্তার বিরুদ্ধে সংগঠনের বিজয়ের সর্বশেষ নজির।আরাকান আর্মি জানিয়েছে, বাসিন্দাদের শহর ছাড়তে সতর্ক করা হয়েছিল।তাদের আরাকান আর্মি–অধ্যুষিত নিরাপদ জায়গায় সরে যেতে সহায়তাও করা হয়েছে।যদিও এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।মিয়ানমারের জান্তা বাহিনী বুথিডাংয়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে অভিযোগ আরাকান আর্মির।তারা বলছে, আরাকান আর্মির সঙ্গে লড়াই করতে গিয়ে শহরটিতে জাতিগত ও ধর্মীয় সহিংসতা চালিয়েছে জান্তা সেনারা এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেন,রাখাইনে সাম্প্রতিক সহিংসতা-সাম্প্রদায়িক উত্তেজনা আরও নতুন করে প্রাণহানির আশঙ্কা তৈরি করেছে।স্থানীয় বেসামরিক মানুষজনকে সুরক্ষা দেওয়া ও সেখানে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দিতে মিয়ানমারের জান্তা ও সব সশস্ত্র গোষ্ঠীর প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

লিংক কপি হয়েছে ✓