অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
বিকল্প বিরোধ নিষ্পত্তিতে পাঁচ প্রতিষ্ঠানকে মধ্যস্থতাকারী হিসেবে তালিকাভুক্ত করল বাংলাদেশ ব্যাংক অস্ত্র ফেলে আত্মসমর্পণ করো, নইলে পরিণতি ভালো হবে না: হাইতির গ্যাংদের বুকেলে ২৫ দিনের কারখানা বন্ধে রপ্তানি ক্ষতি প্রায় ১০০ কোটি ডলার, ক্রয়াদেশ যাচ্ছে প্রতিযোগী দেশে মায়ামিতে ডলফিনসকে ২৩-১২ পয়েন্টে হারাল নিউইয়র্ক জেটস, টানা দ্বিতীয় জয় ইন্ডিয়ানাপোলিসে রোমাঞ্চকর লড়াইয়ে কোল্টসকে ৩৪-৩০ পয়েন্টে হারাল জায়ান্টস ৪৬তম বিসিএসে নিয়োগ পেলেন ১৪১৬ জন, বাদ পড়লেন ৪৬ জন আগামী সপ্তাহে ৫০তম বিসিএসের ফল, ডিসেম্বরের মাঝামাঝি ৫২তম বিসিএসের বিজ্ঞপ্তি আটলান্টিকের গভীরে মিলল ৫০ লাখ বছরের পুরোনো ডুবন্ত প্রবাল দ্বীপ সাধারণ ল্যাপটপেই ইন্টারনেট ছাড়া ভাইরাসের জিনোম বিশ্লেষণ, আইসিডিডিআর,বির নতুন সফটওয়্যার ‘একটি গরু কিনলেই আরেকটি ফ্রি’— আগারগাঁওয়ে জমজমাট প্রাণিসম্পদ মেলা জন্মনিয়ন্ত্রণ পিলে আগ্রহ কমছে তরুণীদের, এক দশকে ব্যবহার নেমেছে ৩২ শতাংশে ঢাকা ও চট্টগ্রামে হবে দুটি নিউরোসায়েন্স সেন্টার: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ৭৯ জন শিক্ষা খাতের অনিয়ম তদন্তে রেজা কিবরিয়ার নেতৃত্বে সংসদীয় উপকমিটি কারণ ছাড়াই আট দিন পেছাল প্রাথমিক বৃত্তি পরীক্ষা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক
হোম › রাজনীতি › সফলতা না আসা পর্যন্ত লড়াই চলবে: ফখরুল

সফলতা না আসা পর্যন্ত লড়াই চলবে: ফখরুল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৩৭ এএম, ০২ জুন, ২০২৪ 195
সফলতা না আসা পর্যন্ত লড়াই চলবে: ফখরুল

যতদিন সফলতা না আসবে ততোদিন বিএনপি আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের এক সভায় তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, আওয়ামী লীগের দুর্নীতির কারণে বাংলাদেশে ৭৪-এ দুর্ভিক্ষ হয়েছিল। তখন লাখো মানুষ না খেয়ে মারা গেছেন। এই সরকারের বিরুদ্ধে লড়াই সাধারণ লড়াই নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে বিএনপিকে। অস্ত্র-গুলির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে।


তিনি আরও বলেন, অনেকে বলতে পারেন ১৫ বছর ধরে বিএনপি লড়াই করছে, কিন্তু সাফল্য ঘরে তুলতে পারেনি। তবে বিএনপি হারেনি। যতদিন সফলতা না আসবে ততদিন লড়াই চলবে। আন্দোলন এক দিনে সফল হয় না, ধৈর্য ধরতে হয়।


বিএনপির মহাসচিব বলেন, সরকার হটানোর সংগ্রাম চলছে। সমস্যা সবখানেই আছে, সমস্যা ছাড়া কোনো কাজ হয় না, সফলতাও আসে না। লড়তে গিয়ে অনেকে মারা যাচ্ছেন, ত্যাগ করতে হচ্ছে, কিন্তু বিএনপি পিছপা হয়নি। 


পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিষয়ে তিনি বলেন, বেনজীর সব অ্যাকাউন্ট খালি করে দুবাই চলে গেছেন। স্বপরিবারে তিনি কীভাবে গেলেন? সম্পত্তি ক্রোক করার নির্দেশের পরও কীভাবে বিদেশে যেতে পারেন?


আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে উল্লেখ করে বিএনপির এ শীর্ষ নেতা বলেন, ওবায়দুল কাদের বলছেন, আজিজ-বেনজীরের বিষয়ে তদন্ত চলছে, ব্যবস্থা নেওয়া হবে। তাহলে কীভাবে বেনজীর স্বপরিবারে দেশ ছাড়লেন? আওয়ামী লীগ যেভাবে প্রতারণার মাধ্যমে দেশে শাসন করছে, সেভাবে আবার প্রতারণা করছে দেশের মানুষের সাথে। শুধু এক আজিজ-বেনজীর নয়, অসংখ্য আজিজ-বেনজীর তৈরি করেছে ক্ষমতাসীনরা। বাংলাদেশকে লুটপাট আর বর্গিদের দেশে রূপান্তর করেছে সরকার। 

লিংক কপি হয়েছে ✓
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির সংলাপে যাচ্ছে ইসলামী আন্দোলন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির সংলাপে যাচ্ছে ইসলামী আন্দোলন ◷ ৪১ মিনিট আগে ৭ দফা দাবি ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে সোমবার সারা দেশে জামায়াতের বিক্ষোভ ৭ দফা দাবি ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে সোমবার সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◷ ৪১ মিনিট আগে দিল্লি-কলকাতা থেকে টাকা পাঠিয়ে দেশ অস্থিতিশীলের চেষ্টা চলছে: রিজভী দিল্লি-কলকাতা থেকে টাকা পাঠিয়ে দেশ অস্থিতিশীলের চেষ্টা চলছে: রিজভী ◷ ২ ঘণ্টা ৪৯ মিনিট আগে আওয়ামী লীগের বিরুদ্ধে ‘দৃষ্টান্তমূলক কাজ’ করলে পুরস্কার: বিএনপি এমপি সরওয়ার জামাল আওয়ামী লীগের বিরুদ্ধে ‘দৃষ্টান্তমূলক কাজ’ করলে পুরস্কার: বিএনপি এমপি সরওয়ার জামাল ◷ ২ ঘণ্টা ৪৯ মিনিট আগে স্পিকারের বক্তব্যের প্রতিবাদকারী ১৮২ জনের তালিকায় ৪ ভারতীয়, স্বাক্ষর না করার দাবি অনেকের স্পিকারের বক্তব্যের প্রতিবাদকারী ১৮২ জনের তালিকায় ৪ ভারতীয়, স্বাক্ষর না করার দাবি অনেকের ◷ ১২ ঘণ্টা ৫৮ মিনিট আগে স্থলসীমান্ত দিয়ে ১৬ ডিসেম্বর দেশে ঢোকার কথা ভাবছেন হাসিনা: ইন্ডিয়ান এক্সপ্রেস স্থলসীমান্ত দিয়ে ১৬ ডিসেম্বর দেশে ঢোকার কথা ভাবছেন হাসিনা: ইন্ডিয়ান এক্সপ্রেস ◷ ১৩ ঘণ্টা ১১ মিনিট আগে