Columbus, ৩০ আগস্ট, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
সাগর-রুনি হত্যা তদন্তে নতুন মোড়: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীকে ঘিরে তদন্ত গ্রামীণ শক্তিতে ম্যানেজার এইচআর অ্যান্ড অ্যাডমিন পদে নিয়োগ, আবেদন শেষ ৩১ আগস্ট নেপালের ভয়াবহ বন্যায় জরুরি সহায়তা, ১ লাখ ৫০ হাজার ডলার ছাড় করল WHO “Finding Future Scientists-2026” তৃতীয়বারের মতো জাতীয় বিজ্ঞান মেলা স্বাইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি, পিছিয়ে গেল বেঙ্গালুরুর অনুষ্ঠান শিশুর হাতে স্মার্টফোন দেওয়ার আগে সতর্ক হওয়ার পরামর্শ সেমিফাইনালে এক উইকেটের হৃদয়ভাঙা হার, Top End T20 থেকে বিদায় বাংলাদেশের NASA-র Roman Space Telescope উৎক্ষেপণ, ডার্ক এনার্জি ও ডার্ক ম্যাটারের রহস্য উন্মোচনে নতুন অধ্যায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১,৮৫৫ পদে নিয়োগের ছাড়পত্রের মেয়াদ বাড়ল ২০২৭ পর্যন্ত CERN-এর বিজ্ঞান প্রতিযোগিতায় বাংলাদেশের ঐতিহাসিক জয়, বিজয়ী POLARIS ডলি পার্টনের প্রয়াণে বিশ্বসংগীতে শোকের ছায়া মানবাধিকার কমিশন ও সম্পত্তি হস্তান্তর বিল সংশোধিত আকারে পাসের সুপারিশ মানবপাচারের শিকার বাংলাদেশিদের ফেরাতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু যাত্রাবাড়ী হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখানোর আদেশ ‘আয়নাঘর’ আর ফিরতে দেওয়া হবে না: রাষ্ট্রপতি
হোম জাতীয় সমালোচনামূলক কনটেন্ট সরাতেই গুগলকে বেশি অনুরোধ অন্তর্বর্তী সরকারের

সমালোচনামূলক কনটেন্ট সরাতেই গুগলকে বেশি অনুরোধ অন্তর্বর্তী সরকারের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:২০ পিএম, ২৮ নভেম্বর, ২০২৫ 159
সমালোচনামূলক কনটেন্ট সরাতেই গুগলকে বেশি অনুরোধ অন্তর্বর্তী সরকারের

এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে গুগলের কাছে কনটেন্ট সরানোর ২৭৯টি অনুরোধ করেছে অন্তর্বর্তী সরকার। এর বেশির ভাগই সরকারের সমালোচনামূলক। সরকারের এই অনুরোধে গুগলের সাড়া কমই দেখা যাচ্ছে।

বিশ্বের শীর্ষ সারির তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান গুগল (অ্যালফাবেট) নিজেদের ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন মাসের স্বচ্ছতা প্রতিবেদন সম্প্রতি প্রকাশ করেছে। তাতে সরকার কী ধরনের কনটেন্ট সরিয়ে নিতে অনুরোধ করেছে, কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা তুলে ধরা হয়। এখানে সরকারের অনুরোধ বলতে সরকারি বিভিন্ন সংস্থার কাছ থেকে পাওয়া অনুরোধের কথা বোঝানো হয়েছে।


প্রতিবেদনে দেখা যায়, এ সময়ে সরকার গুগলের কাছে কনটেন্ট সরানোর জন্য ২৭৯টি অনুরোধ করেছে। এর মধ্যে আইটেম হচ্ছে ১ হাজার ২৩টি।


গত বছর অর্থাৎ ২০২৪ সালের প্রথম ছয় মাসে এই অনুরোধ ছিল ৩৩৭টি এবং আইটেম ছিল ৪ হাজার ৪৭০টি। তখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকার। ছাত্র–জনতার অভ্যুত্থানে ওই বছরের আগস্টে সেই সরকারের পতন ঘটলে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।


প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, এ বছরের প্রথম ছয় মাসে পাঠানো অনুরোধের মধ্যে সবচেয়ে বেশি ১৮১টি ছিল সরকারের সমালোচনামূলক কনটেন্ট সরানোর। এরপর রয়েছে নিয়ন্ত্রিত পণ্য ও সেবাবিষয়ক ৩৮টি, মানহানিবিষয়ক ৩২টি। সরকারের সমালোচনার কারণে করা অনুরোধের ১৮১টিই ছিল ইউটিউবের কনটেন্ট নিয়ে। সবচেয়ে বেশি অনুরোধ পাঠানো হয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে।


গুগল বলেছে, বাংলাদেশ থেকে অনুরোধ করা আইটেমগুলোর ৬৫ শতাংশের বেশি ক্ষেত্রে যথেষ্ট তথ্য ছিল না। কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ১৬ দশমিক ১ শতাংশে, কনটেন্ট আগেই সরানো হয়েছে ৯ শতাংশ, আইনি প্রক্রিয়ায় ২ দশমিক ৫ শতাংশ সরানো হয়েছে, নীতি অনুযায়ী ৩ দশমিক ৭ শতাংশ সরানো হয়েছে এবং ৩ দশমিক ৫ শতাংশের ক্ষেত্রে কনটেন্ট পাওয়া যায়নি।


গুগলের সহযোগী প্রতিষ্ঠান ইউটিউব তাদের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করে কোনো কনটেন্ট আপলোড হলে তা তারা সরিয়ে দেয়। এ তথ্যও ইউটিউব প্রকাশ করে থাকে। বাংলাদেশ থেকে ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ লাখ ২১ হাজার ৬৫৫টি ভিডিও সরানো হয়েছে।

অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সাইবার নিরাপত্তা আইন বাতিল করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ জারি করে। এই অধ্যাদেশের ধারা ৮ অনুযায়ী বিটিআরসি সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মগুলোকে কনটেন্ট ব্লক করার অনুরোধ করতে পারে।  

এ বিধান আগের আইনেও ছিল। বর্তমান সরকার এসে এর সঙ্গে যুক্ত করেছে—কোনো কনটেন্ট ব্লক করা হলে স্বচ্ছতার স্বার্থে সরকার সব ব্লক হওয়া কনটেন্টের তথ্য জনসমক্ষে প্রকাশ করবে।


গুগল বলেছে, বাংলাদেশ থেকে অনুরোধ করা আইটেমগুলোর ৬৫ শতাংশের বেশি ক্ষেত্রে যথেষ্ট তথ্য ছিল না। কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ১৬ দশমিক ১ শতাংশে, কনটেন্ট আগেই সরানো হয়েছে ৯ শতাংশ, আইনি প্রক্রিয়ায় ২ দশমিক ৫ শতাংশ সরানো হয়েছে, নীতি অনুযায়ী ৩ দশমিক ৭ শতাংশ সরানো হয়েছে এবং ৩ দশমিক ৫ শতাংশের ক্ষেত্রে কনটেন্ট পাওয়া যায়নি।

ডিজিটালি রাইটের ব্যবস্থাপনা পরিচালক মিরাজ আহমেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, যেহেতু নতুন অধ্যাদেশে এ ধরনের তথ্য প্রকাশ করার বিধান রয়েছে, তাই সেটি প্রকাশিত হলে মানুষ জানতে পারবে সরকার কোন ধরনের সমালোচনা সরাতে চায়।


তবে কোন ধরনের তথ্য সরাতে গুগলকে অনুরোধ করা হয়েছিল, তবে এখন পর্যন্ত সরকারের তরফ থেকে তা প্রকাশ করা হয়নি।