অনলাইন, ২৮ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
তাইওয়ানে স্থানীয় নির্বাচনে ভোট, তাইপের মেয়র পদে ক্ষমতাসীন ও বিরোধীদের হাড্ডাহাড্ডি লড়াই ব্র্যাক ব্যাংক, ওয়ালটনসহ শীর্ষ প্রতিষ্ঠানে চাকরির সুযোগ, আবেদন চলবে ডিসেম্বর পর্যন্ত আফ্রিকায় প্রথমবার এমআরএনএ ইবোলা টিকার পরীক্ষা শুরু উগান্ডায়, অংশ নেবে শিশুরাও ডেঙ্গুতে এক দিনে হাসপাতালে ৬১৯ জন, হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১৩৭৮ পার্বত্য শান্তিচুক্তি ‘কাগজে বাঘ’, পুনর্মূল্যায়ন চাইলেন অধ্যাপক মাহফুজ পারভেজ শীতের আগে গিজার কিনছেন? যে ৫টি বিষয় অবশ্যই দেখবেন সামরিক কাজে এআই ব্যবহারে শীর্ষে যুক্তরাষ্ট্র, চীন ও ইউক্রেন; তালিকায় ভারতও ‘ওয়াকা ওয়াকা’খ্যাত শাকিরাকে ঢাকায় আনার পরিকল্পনা, আর্মি স্টেডিয়ামে কনসার্টের ইঙ্গিত যোগ করা সময়ের গোলে মেসির ইন্টার মায়ামিকে বিদায় করল কলম্বাস শাহাদাতের সেঞ্চুরিও বৃথা, পাকিস্তানের কাছে হেরে রাইজিং স্টার্স থেকে বিদায় বাংলাদেশের সীমান্তে মাদক প্রবেশের ১০৬টি ঝুঁকিপূর্ণ রুট, আসছে নদী ও সমুদ্রপথেও ফ্যাসিবাদের আমলে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে, এবার ঢেলে সাজাতে হবে: প্রধানমন্ত্রী ১৫ বছরে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা: রাষ্ট্রপতি মির্জা ফখরুল কারাবন্দী যুব মহিলা লীগ নেত্রীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, মাকে দেখাতে লাশ নেওয়া হলো কারাফটকে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারা নস্যাৎ করে দেব: স্বরাষ্ট্রমন্ত্রী
হোম › অর্থনীতি › ১৫ বছরে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৫ বছরে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:৫০ এএম, ২৮ নভেম্বর, ২০২৬ 42
১৫ বছরে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
মো: শরীফুল ইসলাম
মো: শরীফুল ইসলামঢাকা প্রতিনিধি॥

আওয়ামী লীগ সরকারের আমলে ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলে অর্থনীতির শ্বেতপত্রের বরাত দিয়ে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশের আয়োজনে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, স্বৈরাচারী শাসনামলে সুশাসনের অভাব, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্বল করা ও ব্যাপক অর্থ পাচারের কারণে দেশের মানুষকে চড়া মূল্য দিতে হয়েছে। ১৫ বছরের বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল ও ধ্বংস করা হয়েছে এবং অর্থনীতিকে দুর্নীতির এক দুষ্টচক্রে ঠেলে দেওয়া হয়েছিল।

তিনি জানান, ২০২৪ সালের অর্থনীতির শ্বেতপত্র অনুযায়ী, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। সে হিসাবে বছরে গড়ে প্রায় ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় সাড়ে ৩ শতাংশ।

ব্যাংক খাতের সংকট তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ২০২৬ সালের জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ছয় লাখ সাত হাজার কোটি টাকা, যা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ। প্রকৃত আর্থিক সংকট চিহ্নিত করতে ঋণ শ্রেণিকরণে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।

অর্থ পাচার প্রতিরোধ, ব্যাংকিং জালিয়াতি বন্ধ এবং আইনসম্মত উপায়ে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সরকার পদক্ষেপ নিচ্ছে বলে জানান তিনি। আর্থিক স্থিতিশীলতা ফেরানো, পুঁজিবাজার শক্তিশালী করা ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে আন্তর্জাতিক মানের নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন নিশ্চিত করার ওপর জোর দেন রাষ্ট্রপতি।

ছবি: উইকিমিডিয়া কমন্স

লিংক কপি হয়েছে ✓