অনলাইন, ২৭ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
বিরোধী নেতাদের নির্বাচনে নিষিদ্ধ করার আইন বাতিল করছে ভেনেজুয়েলা অ্যাকিলিস টেন্ডনে সফল অস্ত্রোপচার, গ্রেসি ম্যানশনে বিশ্রামে নিউইয়র্কের মেয়র মামদানি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা করার দাবি, এনসিটি চুক্তি পুনর্বিবেচনার আহ্বান গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল, ২৯-৩০ নভেম্বর ‘লকডাউন’ ঘোষণা ২০২৭ সাল থেকে প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: জুবাইদা রহমান জাপানের সঙ্গে চুক্তি চূড়ান্ত, ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল মাদক পাচারকারীদের তথ্য চেয়ে ডিইএর ‘টিপ লাইন’, যুক্তরাষ্ট্রের কাছে মেক্সিকোর আনুষ্ঠানিক অভিযোগ কুইবেকে হিজাব-পাগড়িসহ ধর্মীয় প্রতীক নিষেধাজ্ঞা বহাল রাখলেন কানাডার সুপ্রিম কোর্ট এনভিডিয়া প্রধানকে ফেরাতে ট্রাম্পের হস্তক্ষেপ, নিজ দলেই তোপের মুখে প্রেসিডেন্ট নাসিরনগরে লেপ-তোষকের দোকানে আগুন, পুড়ে ছাই লাখ টাকার মালামাল জাল জন্মনিবন্ধনে পাসপোর্টের চেষ্টা, নেত্রকোনায় দুই রোহিঙ্গাসহ আটক ৪ ভারতে তিন বছর কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই বাংলাদেশি নওগাঁয় খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত বস্তায় ২২ হাজার কেজি চাল মজুত, মামলা নওগাঁর মহাদেবপুরে শ্রমিক লীগ নেতা আশেক এলাহী আটক আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন কাল, নেতৃত্ব বাছাইয়ে প্রস্তুত দেড় লাখ শ্রমিক
হোম › অর্থনীতি › জাপানের সঙ্গে চুক্তি চূড়ান্ত, ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল

জাপানের সঙ্গে চুক্তি চূড়ান্ত, ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:০৯ পিএম, ২৭ নভেম্বর, ২০২৬ 32
জাপানের সঙ্গে চুক্তি চূড়ান্ত, ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল
তাহিনা হোসেন প্রকৃতি
তাহিনা হোসেন প্রকৃতিনির্বাহী সম্পাদক॥

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার চুক্তি চূড়ান্ত হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জাপানি কনসোর্টিয়ামের মধ্যে সমঝোতা হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে টার্মিনালটি উদ্বোধনের কথা রয়েছে।

বেবিচক সূত্রে জানা গেছে, রোববার (২৯ নভেম্বর) বেবিচক সদর দপ্তরে সংবাদ ব্রিফিংয়ে কনসেশন চুক্তির বিস্তারিত তুলে ধরা হবে। পরদিন সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সই হবে। গত ১০ নভেম্বর বেবিচকের ৩২১তম বোর্ড সভায় জাপানি কনসোর্টিয়ামের প্রস্তাবিত শর্তাবলি পর্যালোচনা করে অনুমোদন দেওয়া হয়।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অগ্রাধিকার ভিত্তিতে টার্মিনালটি চালুর উদ্যোগ নেয় এবং চলতি বছরের ডিসেম্বরেই উদ্বোধনের রোডম্যাপ ঘোষণা করে।

২০১৯ সালের ৩০ ডিসেম্বর টার্মিনালটির নির্মাণকাজ শুরু হয়। শুরুতে প্রাক্কলিত ব্যয় ১৩ হাজার ৬১০ কোটি টাকা ধরা হলেও সংশোধন ও বাড়তি কাজ যুক্ত হয়ে তা প্রায় ২২ হাজার কোটি টাকায় দাঁড়ায়। ৯৯ শতাংশের বেশি কাজ শেষ হওয়ার পর ২০২৩ সালের অক্টোবরে আংশিক উদ্বোধন করা হয়। কিন্তু পরিচালনা নিয়ে জাপানের সঙ্গে আলোচনা সফল না হওয়ায় দুই বছরের বেশি সময় ধরে এটি চালু করা যায়নি।

বর্তমানে শাহজালাল বিমানবন্দরের প্রথম ও দ্বিতীয় টার্মিনালের বার্ষিক যাত্রী পরিবহন সক্ষমতা প্রায় ৮০ লাখ। পাঁচ লাখ ৪২ হাজার বর্গমিটারের তৃতীয় টার্মিনাল যুক্ত হলে বছরে ২ কোটি যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে। নতুন টার্মিনালে একসঙ্গে ৩৭টি উড়োজাহাজ পার্কিং করা যাবে, থাকবে ১৬টি ব্যাগেজ বেল্ট।

সিঙ্গাপুরের চাঙ্গি ও ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরের আদলে এখানে যাত্রীদের ব্যাগের জন্য তিনটি আলাদা স্টোরেজ এলাকা করা হয়েছে—নিয়মিত ব্যাগেজ, হারানো-প্রাপ্তি এবং অতিরিক্ত ওজনের ব্যাগেজ। দীর্ঘ পথ হাঁটতে অসুবিধা হয় এমন যাত্রীদের জন্য থাকছে একাধিক স্ট্রেইট এসকেলেটর।

ছবি: উইকিমিডিয়া কমন্স

লিংক কপি হয়েছে ✓
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা করার দাবি, এনসিটি চুক্তি পুনর্বিবেচনার আহ্বান পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা করার দাবি, এনসিটি চুক্তি পুনর্বিবেচনার আহ্বান ◷ ১৩ মিনিট আগে মজুরি বাড়লেও থামছে না পোশাকশিল্পে বিক্ষোভ-ভাঙচুর, উসকানি দিচ্ছে কারা মজুরি বাড়লেও থামছে না পোশাকশিল্পে বিক্ষোভ-ভাঙচুর, উসকানি দিচ্ছে কারা ◷ ১৯ ঘণ্টা ২ মিনিট আগে চার দশকের সবচেয়ে কম মজুরি বৃদ্ধি, গাজীপুরে শ্রমিকদের ওপর কাঁদানে গ্যাস: রয়টার্স চার দশকের সবচেয়ে কম মজুরি বৃদ্ধি, গাজীপুরে শ্রমিকদের ওপর কাঁদানে গ্যাস: রয়টার্স ◷ ২০ ঘণ্টা ১১ মিনিট আগে শনিবার থেকে সব কারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর, বিশৃঙ্খলাকারীদের চিহ্নিতের আহ্বান শনিবার থেকে সব কারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর, বিশৃঙ্খলাকারীদের চিহ্নিতের আহ্বান ◷ ২২ ঘণ্টা ১৯ মিনিট আগে খোলাবাজারে ডলারের দর ১৩০ টাকা ছাড়াল, ব্যাংকেও ঊর্ধ্বমুখী খোলাবাজারে ডলারের দর ১৩০ টাকা ছাড়াল, ব্যাংকেও ঊর্ধ্বমুখী ◷ ২২ ঘণ্টা ২০ মিনিট আগে গাজীপুরে শ্রমিক অসন্তোষের পর পরিস্থিতি স্বাভাবিক, শিল্পাঞ্চলের ৯০ ভাগ কারখানা বন্ধ গাজীপুরে শ্রমিক অসন্তোষের পর পরিস্থিতি স্বাভাবিক, শিল্পাঞ্চলের ৯০ ভাগ কারখানা বন্ধ ◷ ২২ ঘণ্টা ২৮ মিনিট আগে