অনলাইন, ২৮ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ভিসা ইন্টারভিউর সময় যে জরুরি কাগজপত্র সঙ্গে রাখতে বলল মার্কিন দূতাবাস বাঘাইছড়িতে মিজোরাম সীমান্তে রহস্যময় তিন ড্রোন, ১৫ রাউন্ড গুলি ছুড়ল বিজিবি রাজধানীর কালশী ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন শেখ হাসিনাকে ফেসবুক লাইভে এসে ‘জীবিত’ প্রমাণ দিতে বললেন রাশেদ খাঁন, মৃত্যুর খবরকে গুজব বলছে ফ্যাক্টচেকাররা পাঠ্যবই মুদ্রণে ৭০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: শফিকুর রহমান ডিসেম্বরজুড়ে রাজপথে বিএনপি, রিজভী বললেন ‘সহ্যের সীমা অতিক্রম হলে ছাড় নয়’ মাদারীপুরের কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, দুই শতাধিক হাতবোমা বিস্ফোরণ রাজশাহীতে বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা ও গুলি, সরবরাহ বন্ধ মধ্যরাতে সচিবালয়ের পাশে জোড়া ককটেল বিস্ফোরণ, আগারগাঁওয়ে আহত সিএনজিচালক ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন বিরোধী নেতাদের নির্বাচনে নিষিদ্ধ করার আইন বাতিল করছে ভেনেজুয়েলা অ্যাকিলিস টেন্ডনে সফল অস্ত্রোপচার, গ্রেসি ম্যানশনে বিশ্রামে নিউইয়র্কের মেয়র মামদানি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা করার দাবি, এনসিটি চুক্তি পুনর্বিবেচনার আহ্বান গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল, ২৯-৩০ নভেম্বর ‘লকডাউন’ ঘোষণা
হোম › রাজনীতি › ডিসেম্বরজুড়ে রাজপথে বিএনপি, রিজভী বললেন ‘সহ্যের সীমা অতিক্রম হলে ছাড় নয়’

ডিসেম্বরজুড়ে রাজপথে বিএনপি, রিজভী বললেন ‘সহ্যের সীমা অতিক্রম হলে ছাড় নয়’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:৫৭ এএম, ২৮ নভেম্বর, ২০২৬ 46
ডিসেম্বরজুড়ে রাজপথে বিএনপি, রিজভী বললেন ‘সহ্যের সীমা অতিক্রম হলে ছাড় নয়’
তাসনোভা মৃদুলা
তাসনোভা মৃদুলাসহকারী সম্পাদক॥

ডিসেম্বর মাসজুড়ে ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বিএনপি। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতা মোকাবিলায় এ কর্মসূচি নেওয়া হয়েছে। ১ ডিসেম্বর মাসব্যাপী বিজয় উৎসবের উদ্বোধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে।

দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন। মানবজমিনকে তিনি বলেন, ‘ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবিলা করবে সরকার। তবে সহ্যের একটা সীমা আছে। সহ্যের সীমা অতিক্রম হলে কোনো ছাড় দেওয়া হবে না। নৈরাজ্য করে আবার ক্ষমতা দখল করবে, সেটা বাংলাদেশে কখনো হয়নি, আর হবেও না। দেশের মানুষ ব্যাপকভাবে প্রতিরোধ করবে।’

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৩ ডিসেম্বর শ্রমিক দল, ৫ ডিসেম্বর ছাত্রদল, ৭ ডিসেম্বর যুবদল, ৮ ডিসেম্বর মহিলা দল, ১২ ডিসেম্বর কৃষক দল, ২০ ডিসেম্বর স্বেচ্ছাসেবক দল কর্মসূচি পালন করবে। ৬ ডিসেম্বর গণ-অভ্যুত্থান দিবস, ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন এবং ১৭ ডিসেম্বর বিজয় র‍্যালি করবে বিএনপি।

এ ছাড়া ২৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে ফেরা দিবস উপলক্ষে কর্মসূচি এবং ২৬ ডিসেম্বর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে নয়াপল্টন থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত পদযাত্রা হবে।

দলের দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, রাজনৈতিক অস্থিরতা যাতে তৈরি না হয়, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে এবং উসকানিতে পা না দিয়ে পরিস্থিতি রাজনৈতিকভাবে মোকাবিলা করতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় এমপিদের নিজ নিজ এলাকায় অবস্থান করার নির্দেশনা দিয়েছেন। মহানগর, জেলা, উপজেলা ও থানা পর্যায়ের নেতাকর্মীদেরও রাজপথে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ছবি: উইকিমিডিয়া কমন্স

লিংক কপি হয়েছে ✓