অনলাইন, ২৮ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ভিসা ইন্টারভিউর সময় যে জরুরি কাগজপত্র সঙ্গে রাখতে বলল মার্কিন দূতাবাস বাঘাইছড়িতে মিজোরাম সীমান্তে রহস্যময় তিন ড্রোন, ১৫ রাউন্ড গুলি ছুড়ল বিজিবি রাজধানীর কালশী ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন শেখ হাসিনাকে ফেসবুক লাইভে এসে ‘জীবিত’ প্রমাণ দিতে বললেন রাশেদ খাঁন, মৃত্যুর খবরকে গুজব বলছে ফ্যাক্টচেকাররা পাঠ্যবই মুদ্রণে ৭০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: শফিকুর রহমান ডিসেম্বরজুড়ে রাজপথে বিএনপি, রিজভী বললেন ‘সহ্যের সীমা অতিক্রম হলে ছাড় নয়’ মাদারীপুরের কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, দুই শতাধিক হাতবোমা বিস্ফোরণ রাজশাহীতে বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা ও গুলি, সরবরাহ বন্ধ মধ্যরাতে সচিবালয়ের পাশে জোড়া ককটেল বিস্ফোরণ, আগারগাঁওয়ে আহত সিএনজিচালক ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন বিরোধী নেতাদের নির্বাচনে নিষিদ্ধ করার আইন বাতিল করছে ভেনেজুয়েলা অ্যাকিলিস টেন্ডনে সফল অস্ত্রোপচার, গ্রেসি ম্যানশনে বিশ্রামে নিউইয়র্কের মেয়র মামদানি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা করার দাবি, এনসিটি চুক্তি পুনর্বিবেচনার আহ্বান গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল, ২৯-৩০ নভেম্বর ‘লকডাউন’ ঘোষণা
হোম › বাংলাদেশ › রাজশাহীতে বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা ও গুলি, সরবরাহ বন্ধ

রাজশাহীতে বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা ও গুলি, সরবরাহ বন্ধ

রাজশাহী প্রতিনিধি | প্রকাশিত: ১২:৫৬ এএম, ২৮ নভেম্বর, ২০২৬ 44
রাজশাহীতে বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা ও গুলি, সরবরাহ বন্ধ
আরাফাত হোসেন রিজভী
আরাফাত হোসেন রিজভীক্রীড়া সম্পাদক

রাজশাহীতে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে পরপর দুই দিন পেট্রোল বোমা নিক্ষেপ ও গুলির ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সর্বশেষ শনিবার (২৮ নভেম্বর) রাত দুইটার দিকে মতিহার থানার খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির পবা-২ (খড়খড়ি) উপকেন্দ্রে হামলা চালায় ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত।

পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা কার্যালয়ে ঢুকে গানপাউডার ছিটিয়ে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং তিন রাউন্ড গুলি ছোড়ে। এর মধ্যে তিনটি পেট্রোল বোমা বিস্ফোরিত হয় এবং চারটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। হামলায় উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও ট্রান্সফরমারটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ওই উপকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

নওহাটা সদর দপ্তরের লাইনম্যান মনির বলেন, ‘৮ থেকে ১০ জন দুর্বৃত্ত ঢুকে পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং পেট্রোল বোমা মেরে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। আগের দিনও হামলা হয়েছে। আমরা এখন নিরাপদ বোধ করছি না।’ কার্যালয়ে সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং হামলাকারীদের মুখ বাঁধা ছিল বলে জানা গেছে।

রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (সদর-কারিগরি) সপ্তর্ষি পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগের দিনের ঘটনার পর থানায় এফআইআর করা হয়েছে এবং নিজস্ব নিরাপত্তাকর্মী দুজন থেকে বাড়িয়ে চারজন করা হয়েছে। পুলিশকেও টহল বাড়ানোর অনুরোধ করা হয়েছিল।

মতিহার থানা-পুলিশ ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করেছে। কর্মীরা পল্লী বিদ্যুতের কার্যালয় ও উপকেন্দ্রগুলোতে সার্বক্ষণিক পুলিশি পাহারা এবং হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

প্রতীকী ছবি: উইকিমিডিয়া কমন্স

লিংক কপি হয়েছে ✓