অনলাইন, ২৮ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ভিসা ইন্টারভিউর সময় যে জরুরি কাগজপত্র সঙ্গে রাখতে বলল মার্কিন দূতাবাস বাঘাইছড়িতে মিজোরাম সীমান্তে রহস্যময় তিন ড্রোন, ১৫ রাউন্ড গুলি ছুড়ল বিজিবি রাজধানীর কালশী ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন শেখ হাসিনাকে ফেসবুক লাইভে এসে ‘জীবিত’ প্রমাণ দিতে বললেন রাশেদ খাঁন, মৃত্যুর খবরকে গুজব বলছে ফ্যাক্টচেকাররা পাঠ্যবই মুদ্রণে ৭০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: শফিকুর রহমান ডিসেম্বরজুড়ে রাজপথে বিএনপি, রিজভী বললেন ‘সহ্যের সীমা অতিক্রম হলে ছাড় নয়’ মাদারীপুরের কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, দুই শতাধিক হাতবোমা বিস্ফোরণ রাজশাহীতে বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা ও গুলি, সরবরাহ বন্ধ মধ্যরাতে সচিবালয়ের পাশে জোড়া ককটেল বিস্ফোরণ, আগারগাঁওয়ে আহত সিএনজিচালক ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন বিরোধী নেতাদের নির্বাচনে নিষিদ্ধ করার আইন বাতিল করছে ভেনেজুয়েলা অ্যাকিলিস টেন্ডনে সফল অস্ত্রোপচার, গ্রেসি ম্যানশনে বিশ্রামে নিউইয়র্কের মেয়র মামদানি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা করার দাবি, এনসিটি চুক্তি পুনর্বিবেচনার আহ্বান গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল, ২৯-৩০ নভেম্বর ‘লকডাউন’ ঘোষণা
হোম › জাতীয় › মধ্যরাতে সচিবালয়ের পাশে জোড়া ককটেল বিস্ফোরণ, আগারগাঁওয়ে আহত সিএনজিচালক

মধ্যরাতে সচিবালয়ের পাশে জোড়া ককটেল বিস্ফোরণ, আগারগাঁওয়ে আহত সিএনজিচালক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:৫৬ এএম, ২৮ নভেম্বর, ২০২৬ 46
মধ্যরাতে সচিবালয়ের পাশে জোড়া ককটেল বিস্ফোরণ, আগারগাঁওয়ে আহত সিএনজিচালক
বোরহান উদ্দিন ভূঁইয়া
বোরহান উদ্দিন ভূঁইয়াবিভাগীয় সম্পাদক

রাজধানীতে সচিবালয়ের পাশে মেট্রোরেল স্টেশনের নিচে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ১টা ৩৭ মিনিটের দিকে জাতীয় প্রেসক্লাবের পূর্ব পাশে মেট্রো স্টেশনের নিচে এ বিস্ফোরণ ঘটে। এতে কেউ হতাহত হননি।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ আলী বলেন, কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে, প্রাথমিকভাবে তা জানা যায়নি।

এর আগে শুক্রবার রাত ১০টার দিকে রাজধানীর আগারগাঁও পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণে হাবিবুর রহমান (৬৫) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালক আহত হন। তাঁর বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জে। তিনি মহাখালী এলাকায় থাকেন।

আহত হাবিবুরের ছেলে সুজন জানান, দুর্বৃত্তদের ছোড়া ককটেল সিএনজিতে বিস্ফোরিত হলে এর স্প্লিন্টার তাঁর বাবার পিঠ ও বাঁ হাতে লাগে। প্রথমে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ১টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, আহত সিএনজিচালক জরুরি বিভাগে চিকিৎসাধীন।

সাম্প্রতিক দিনগুলোতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা বেড়েছে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে বলে সম্প্রতি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

প্রতীকী ছবি: উইকিমিডিয়া কমন্স

লিংক কপি হয়েছে ✓