অনলাইন, ২৮ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
তাইওয়ানে স্থানীয় নির্বাচনে ভোট, তাইপের মেয়র পদে ক্ষমতাসীন ও বিরোধীদের হাড্ডাহাড্ডি লড়াই ব্র্যাক ব্যাংক, ওয়ালটনসহ শীর্ষ প্রতিষ্ঠানে চাকরির সুযোগ, আবেদন চলবে ডিসেম্বর পর্যন্ত আফ্রিকায় প্রথমবার এমআরএনএ ইবোলা টিকার পরীক্ষা শুরু উগান্ডায়, অংশ নেবে শিশুরাও ডেঙ্গুতে এক দিনে হাসপাতালে ৬১৯ জন, হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১৩৭৮ পার্বত্য শান্তিচুক্তি ‘কাগজে বাঘ’, পুনর্মূল্যায়ন চাইলেন অধ্যাপক মাহফুজ পারভেজ শীতের আগে গিজার কিনছেন? যে ৫টি বিষয় অবশ্যই দেখবেন সামরিক কাজে এআই ব্যবহারে শীর্ষে যুক্তরাষ্ট্র, চীন ও ইউক্রেন; তালিকায় ভারতও ‘ওয়াকা ওয়াকা’খ্যাত শাকিরাকে ঢাকায় আনার পরিকল্পনা, আর্মি স্টেডিয়ামে কনসার্টের ইঙ্গিত যোগ করা সময়ের গোলে মেসির ইন্টার মায়ামিকে বিদায় করল কলম্বাস শাহাদাতের সেঞ্চুরিও বৃথা, পাকিস্তানের কাছে হেরে রাইজিং স্টার্স থেকে বিদায় বাংলাদেশের সীমান্তে মাদক প্রবেশের ১০৬টি ঝুঁকিপূর্ণ রুট, আসছে নদী ও সমুদ্রপথেও ফ্যাসিবাদের আমলে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে, এবার ঢেলে সাজাতে হবে: প্রধানমন্ত্রী ১৫ বছরে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা: রাষ্ট্রপতি মির্জা ফখরুল কারাবন্দী যুব মহিলা লীগ নেত্রীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, মাকে দেখাতে লাশ নেওয়া হলো কারাফটকে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারা নস্যাৎ করে দেব: স্বরাষ্ট্রমন্ত্রী
হোম › সম্পাদকীয় ও মতামত › পার্বত্য শান্তিচুক্তি ‘কাগজে বাঘ’, পুনর্মূল্যায়ন চাইলেন অধ্যাপক মাহফুজ পারভেজ

পার্বত্য শান্তিচুক্তি ‘কাগজে বাঘ’, পুনর্মূল্যায়ন চাইলেন অধ্যাপক মাহফুজ পারভেজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৩৬ এএম, ২৮ নভেম্বর, ২০২৬ 29
পার্বত্য শান্তিচুক্তি ‘কাগজে বাঘ’, পুনর্মূল্যায়ন চাইলেন অধ্যাপক মাহফুজ পারভেজ
মো: আশিকুর রহমান
মো: আশিকুর রহমানঢাকা প্রতিনিধি॥

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তিকে ‘কাগজে বাঘ’ আখ্যা দিয়ে এর পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মাহফুজ পারভেজ। প্রয়োজনে চুক্তি বাতিল করে পাহাড়ের সব জনগোষ্ঠীর অংশগ্রহণে নতুন চুক্তির রূপরেখা প্রণয়নের আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে চুক্তির ৩০ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রাম সেন্টার ফর রিজিওনাল স্টাডিজ, বাংলাদেশ (সিসিআরএসবিডি) আয়োজিত নাগরিক সংলাপে তিনি এসব কথা বলেন। আগামী ২ ডিসেম্বর চুক্তির ৩০ বছর পূর্ণ হচ্ছে।

অধ্যাপক মাহফুজ পারভেজ বলেন, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তির জন্য ক্ষুদ্র দলীয়, গোষ্ঠীগত ও উপজাতীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। চুক্তির সব পক্ষের দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। শুধু সরকারকে দায়ী করে সমস্যার সমাধান হবে না; স্বাক্ষরকারী হিসেবে জনসংহতি সমিতিরও দায়িত্ব রয়েছে।

পাহাড়ের নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, হামলা, বাজার ও ব্যাংক লুট, পর্যটকদের জিম্মি করা এবং চাঁদাবাজির মতো ঘটনা চলতে থাকলে শান্তিচুক্তিকে সফল বলা যায় না। চুক্তির পর যেসব এলাকা থেকে সেনাক্যাম্প প্রত্যাহার করা হয়েছে, সেসব এলাকার নিরাপত্তা পরিস্থিতিও মূল্যায়ন করা প্রয়োজন।

চুক্তির ভবিষ্যৎ নির্ধারণে একটি স্বাধীন মূল্যায়ন কমিশন গঠনের প্রস্তাব দিয়ে তিনি বলেন, কোনো ব্যক্তি বা নির্দিষ্ট নেতার মতামতের ভিত্তিতে নয়, পাহাড়ের সব জনগোষ্ঠী ও অংশীজনের মতামত নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। ভূমি বিরোধসহ অন্যান্য সংকট সমাধানে বহুপক্ষীয় সংলাপের রূপরেখা তৈরি এবং উন্নয়নকে অবকাঠামোর বাইরে শিক্ষা, সংস্কৃতি ও জীবনমান উন্নয়নে বিস্তৃত করার আহ্বান জানান তিনি।

শিক্ষাবিদ ড. শরিফ আশরাফুজ্জামানের সভাপতিত্বে সংলাপে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

ছবি: উইকিমিডিয়া কমন্স

লিংক কপি হয়েছে ✓