অনলাইন, ২৭ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
বিরোধী নেতাদের নির্বাচনে নিষিদ্ধ করার আইন বাতিল করছে ভেনেজুয়েলা অ্যাকিলিস টেন্ডনে সফল অস্ত্রোপচার, গ্রেসি ম্যানশনে বিশ্রামে নিউইয়র্কের মেয়র মামদানি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা করার দাবি, এনসিটি চুক্তি পুনর্বিবেচনার আহ্বান গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল, ২৯-৩০ নভেম্বর ‘লকডাউন’ ঘোষণা ২০২৭ সাল থেকে প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: জুবাইদা রহমান জাপানের সঙ্গে চুক্তি চূড়ান্ত, ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল মাদক পাচারকারীদের তথ্য চেয়ে ডিইএর ‘টিপ লাইন’, যুক্তরাষ্ট্রের কাছে মেক্সিকোর আনুষ্ঠানিক অভিযোগ কুইবেকে হিজাব-পাগড়িসহ ধর্মীয় প্রতীক নিষেধাজ্ঞা বহাল রাখলেন কানাডার সুপ্রিম কোর্ট এনভিডিয়া প্রধানকে ফেরাতে ট্রাম্পের হস্তক্ষেপ, নিজ দলেই তোপের মুখে প্রেসিডেন্ট নাসিরনগরে লেপ-তোষকের দোকানে আগুন, পুড়ে ছাই লাখ টাকার মালামাল জাল জন্মনিবন্ধনে পাসপোর্টের চেষ্টা, নেত্রকোনায় দুই রোহিঙ্গাসহ আটক ৪ ভারতে তিন বছর কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই বাংলাদেশি নওগাঁয় খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত বস্তায় ২২ হাজার কেজি চাল মজুত, মামলা নওগাঁর মহাদেবপুরে শ্রমিক লীগ নেতা আশেক এলাহী আটক আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন কাল, নেতৃত্ব বাছাইয়ে প্রস্তুত দেড় লাখ শ্রমিক
হোম › আন্তর্জাতিক › বিরোধী নেতাদের নির্বাচনে নিষিদ্ধ করার আইন বাতিল করছে ভেনেজুয়েলা

বিরোধী নেতাদের নির্বাচনে নিষিদ্ধ করার আইন বাতিল করছে ভেনেজুয়েলা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:১০ পিএম, ২৭ নভেম্বর, ২০২৬ 27
বিরোধী নেতাদের নির্বাচনে নিষিদ্ধ করার আইন বাতিল করছে ভেনেজুয়েলা
শরাফত আলী খান
শরাফত আলী খানডেলাওয়্যার কাউন্টি প্রতিনিধি ॥

বিরোধী রাজনীতিকদের সরকারি পদে অযোগ্য ঘোষণার সুযোগ রাখা একটি বিতর্কিত আইন বাতিল করতে যাচ্ছে ভেনেজুয়েলা। বৃহস্পতিবার দেশটির জাতীয় পরিষদের প্রধান হোর্হে রদ্রিগেজ এ ঘোষণা দেন।

২০২৪ সালে পাস হওয়া আইনটিতে দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে উৎসাহ বা সমর্থন দেওয়া ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হয়েছিল। রাজনৈতিক নিপীড়নের হাতিয়ার হিসেবে এটি ব্যাপক সমালোচিত হয়। রদ্রিগেজ বলেন, ‘ওই আইন ভেনেজুয়েলার একটি বিশেষ সময় ও পরিস্থিতির প্রতিক্রিয়া ছিল।’

জালিয়াতির ব্যাপক অভিযোগের মধ্যে নিকোলাস মাদুরো যে নির্বাচনে জয়ী হন, তার পরপরই আইনটি পাস হয়েছিল। গত জানুয়ারিতে মার্কিন বাহিনীর হাতে মাদুরো আটক হওয়ার পর থেকে হোর্হে রদ্রিগেজের বোন দেলসি রদ্রিগেজের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার দেশ চালাচ্ছে। সেপ্টেম্বরে জাতিসংঘে দেওয়া ভাষণে দেলসি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিলেও কোনো তারিখ ঘোষণা করেননি।

যুক্তরাষ্ট্র-সমর্থিত সরকারটি ওয়াশিংটনের বাছাই করা বিরোধী দলের একাংশের সঙ্গে রাজনৈতিক উত্তরণ নিয়ে আলোচনা চালাচ্ছে। ওই আলোচনায় বাতিলের প্রস্তাবিত আইনটিসহ কয়েকটি আইন পর্যালোচনার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানান জাতীয় পরিষদের প্রধান।

গত মাসে নির্বাসন থেকে আকস্মিকভাবে দেশে ফিরে ভেনেজুয়েলার রাজনীতিতে আলোড়ন তোলেন নোবেল শান্তি পুরস্কারজয়ী বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। ২০২৩ সালের বিরোধী দলের প্রাথমিক বাছাইয়ে জিতলেও তাঁকে নির্বাচনে অংশ নিতে আইনগতভাবে নিষিদ্ধ করা হয়েছিল। আলোচনা থেকে বাদ পড়লেও বৃহস্পতিবার তিনি ভবিষ্যৎ সরকারের কর্মসূচি তৈরিতে দেশজুড়ে ‘পাড়া সমাবেশ’ শুরু করেছেন।

মাচাদো সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘আমরা ভেনেজুয়েলার নিজস্ব পথে গণতন্ত্রে উত্তরণের নকশা করছি।’ তাঁর দল জানিয়েছে, প্রথম দিনেই দেশ-বিদেশে প্রায় দুই হাজার সমাবেশ হয়েছে। কয়েক মাসে এসব সমাবেশে ১০ লাখের বেশি মানুষ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

সূত্র: আল-জাজিরা

ছবি: উইকিমিডিয়া কমন্স

লিংক কপি হয়েছে ✓
মাদক পাচারকারীদের তথ্য চেয়ে ডিইএর ‘টিপ লাইন’, যুক্তরাষ্ট্রের কাছে মেক্সিকোর আনুষ্ঠানিক অভিযোগ মাদক পাচারকারীদের তথ্য চেয়ে ডিইএর ‘টিপ লাইন’, যুক্তরাষ্ট্রের কাছে মেক্সিকোর আনুষ্ঠানিক অভিযোগ ◷ ৮ ঘণ্টা ৫৯ মিনিট আগে কুইবেকে হিজাব-পাগড়িসহ ধর্মীয় প্রতীক নিষেধাজ্ঞা বহাল রাখলেন কানাডার সুপ্রিম কোর্ট কুইবেকে হিজাব-পাগড়িসহ ধর্মীয় প্রতীক নিষেধাজ্ঞা বহাল রাখলেন কানাডার সুপ্রিম কোর্ট ◷ ৮ ঘণ্টা ৫৯ মিনিট আগে ব্ল্যাক ফ্রাইডেতে ২০টির বেশি দেশে অ্যামাজন কর্মীদের ধর্মঘট-বিক্ষোভ ব্ল্যাক ফ্রাইডেতে ২০টির বেশি দেশে অ্যামাজন কর্মীদের ধর্মঘট-বিক্ষোভ ◷ ১৭ ঘণ্টা ৮ মিনিট আগে ২০৩৫ সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম, মুসলিম জনসংখ্যায় শীর্ষে যাবে পাকিস্তান: পিউ ২০৩৫ সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম, মুসলিম জনসংখ্যায় শীর্ষে যাবে পাকিস্তান: পিউ ◷ ১ দিন আগে রোহিঙ্গা জেনোসাইডে মিয়ানমার দোষী: আইসিজের রায়ে ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনের নির্দেশ রোহিঙ্গা জেনোসাইডে মিয়ানমার দোষী: আইসিজের রায়ে ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনের নির্দেশ ◷ ১ দিন আগে পূর্ব লন্ডনে কালো মুখোশধারী তরুণদের মহড়া, যুক্তরাজ্যে বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবি পূর্ব লন্ডনে কালো মুখোশধারী তরুণদের মহড়া, যুক্তরাজ্যে বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবি ◷ ১ দিন আগে