অনলাইন, ২৮ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
তাইওয়ানে স্থানীয় নির্বাচনে ভোট, তাইপের মেয়র পদে ক্ষমতাসীন ও বিরোধীদের হাড্ডাহাড্ডি লড়াই ব্র্যাক ব্যাংক, ওয়ালটনসহ শীর্ষ প্রতিষ্ঠানে চাকরির সুযোগ, আবেদন চলবে ডিসেম্বর পর্যন্ত আফ্রিকায় প্রথমবার এমআরএনএ ইবোলা টিকার পরীক্ষা শুরু উগান্ডায়, অংশ নেবে শিশুরাও ডেঙ্গুতে এক দিনে হাসপাতালে ৬১৯ জন, হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১৩৭৮ পার্বত্য শান্তিচুক্তি ‘কাগজে বাঘ’, পুনর্মূল্যায়ন চাইলেন অধ্যাপক মাহফুজ পারভেজ শীতের আগে গিজার কিনছেন? যে ৫টি বিষয় অবশ্যই দেখবেন সামরিক কাজে এআই ব্যবহারে শীর্ষে যুক্তরাষ্ট্র, চীন ও ইউক্রেন; তালিকায় ভারতও ‘ওয়াকা ওয়াকা’খ্যাত শাকিরাকে ঢাকায় আনার পরিকল্পনা, আর্মি স্টেডিয়ামে কনসার্টের ইঙ্গিত যোগ করা সময়ের গোলে মেসির ইন্টার মায়ামিকে বিদায় করল কলম্বাস শাহাদাতের সেঞ্চুরিও বৃথা, পাকিস্তানের কাছে হেরে রাইজিং স্টার্স থেকে বিদায় বাংলাদেশের সীমান্তে মাদক প্রবেশের ১০৬টি ঝুঁকিপূর্ণ রুট, আসছে নদী ও সমুদ্রপথেও ফ্যাসিবাদের আমলে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে, এবার ঢেলে সাজাতে হবে: প্রধানমন্ত্রী ১৫ বছরে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা: রাষ্ট্রপতি মির্জা ফখরুল কারাবন্দী যুব মহিলা লীগ নেত্রীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, মাকে দেখাতে লাশ নেওয়া হলো কারাফটকে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারা নস্যাৎ করে দেব: স্বরাষ্ট্রমন্ত্রী
হোম › খেলার মাঠ › যোগ করা সময়ের গোলে মেসির ইন্টার মায়ামিকে বিদায় করল কলম্বাস

যোগ করা সময়ের গোলে মেসির ইন্টার মায়ামিকে বিদায় করল কলম্বাস

ক্রীড়া ডেস্ক | প্রকাশিত: ০৩:৩৫ এএম, ২৮ নভেম্বর, ২০২৬ 41
যোগ করা সময়ের গোলে মেসির ইন্টার মায়ামিকে বিদায় করল কলম্বাস
মাইনুদ্দিন
মাইনুদ্দিননিউইয়র্ক প্রতিনিধি॥

মেজর লীগ সকারের (এমএলএস) প্লে-অফের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। শুক্রবার কলম্বাসের মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচে যোগ করা সময়ে সান্তিয়াগো রদ্রিগেজের দুর্দান্ত ভলিতে ১-০ গোলে জিতেছে কলম্বাস ক্রু। দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনাল নিশ্চিত করেছে দলটি। প্রথম ম্যাচে মায়ামিকে ৩-০ গোলে হারিয়েছিল কলম্বাস।

দ্বিতীয় ম্যাচে গোলের জন্য মরিয়া ছিল মায়ামি। একের পর এক সুযোগ তৈরি করেও জালের দেখা পায়নি তারা। মেক্সিকান ফরোয়ার্ড জার্মান বেরতেরামে দুটি সহজ সুযোগ নষ্ট করেন। ম্যাচ যখন টাইব্রেকারের দিকে এগোচ্ছিল, তখনই গোলমুখের জটলা থেকে জয়সূচক গোলটি করেন রদ্রিগেজ।

কলম্বাসের কোচ বলেন, ‘গত কয়েক মাসের পরিশ্রম সার্থক হয়েছে। খেলোয়াড়েরা পরিকল্পনায় আস্থা রেখেছে, কঠিন সময়েও একে অপরের পাশে থেকেছে।’

মৌসুমে মেসির ২৬ গোল ও ১৭ অ্যাসিস্টও মায়ামিকে রক্ষা করতে পারেনি। এবারও এমএলএস গোল্ডেন বুট জিতেছেন আর্জেন্টাইন কিংবদন্তি। ২০২৩ সালে মেসি যোগ দেওয়ার পর এ নিয়ে দ্বিতীয়বার প্রথম রাউন্ড থেকে বিদায় নিল মায়ামি; ২০২৪ সালে আটলান্টা ইউনাইটেডের কাছে হেরেও একই পরিণতি হয়েছিল।

আগামী ১৯ ফেব্রুয়ারি এফসি সিনসিনাটির বিপক্ষে ঘরের মাঠে ম্যাচ দিয়ে ২০২৭ মৌসুম শুরু করবে ইন্টার মায়ামি।

সূত্র: মানবজমিন, এমএলএস

ছবি: উইকিমিডিয়া কমন্স

লিংক কপি হয়েছে ✓