অনলাইন, ২৮ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
তাইওয়ানে স্থানীয় নির্বাচনে ভোট, তাইপের মেয়র পদে ক্ষমতাসীন ও বিরোধীদের হাড্ডাহাড্ডি লড়াই ব্র্যাক ব্যাংক, ওয়ালটনসহ শীর্ষ প্রতিষ্ঠানে চাকরির সুযোগ, আবেদন চলবে ডিসেম্বর পর্যন্ত আফ্রিকায় প্রথমবার এমআরএনএ ইবোলা টিকার পরীক্ষা শুরু উগান্ডায়, অংশ নেবে শিশুরাও ডেঙ্গুতে এক দিনে হাসপাতালে ৬১৯ জন, হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১৩৭৮ পার্বত্য শান্তিচুক্তি ‘কাগজে বাঘ’, পুনর্মূল্যায়ন চাইলেন অধ্যাপক মাহফুজ পারভেজ শীতের আগে গিজার কিনছেন? যে ৫টি বিষয় অবশ্যই দেখবেন সামরিক কাজে এআই ব্যবহারে শীর্ষে যুক্তরাষ্ট্র, চীন ও ইউক্রেন; তালিকায় ভারতও ‘ওয়াকা ওয়াকা’খ্যাত শাকিরাকে ঢাকায় আনার পরিকল্পনা, আর্মি স্টেডিয়ামে কনসার্টের ইঙ্গিত যোগ করা সময়ের গোলে মেসির ইন্টার মায়ামিকে বিদায় করল কলম্বাস শাহাদাতের সেঞ্চুরিও বৃথা, পাকিস্তানের কাছে হেরে রাইজিং স্টার্স থেকে বিদায় বাংলাদেশের সীমান্তে মাদক প্রবেশের ১০৬টি ঝুঁকিপূর্ণ রুট, আসছে নদী ও সমুদ্রপথেও ফ্যাসিবাদের আমলে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে, এবার ঢেলে সাজাতে হবে: প্রধানমন্ত্রী ১৫ বছরে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা: রাষ্ট্রপতি মির্জা ফখরুল কারাবন্দী যুব মহিলা লীগ নেত্রীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, মাকে দেখাতে লাশ নেওয়া হলো কারাফটকে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারা নস্যাৎ করে দেব: স্বরাষ্ট্রমন্ত্রী
হোম › বিজ্ঞান-ও-প্রযুক্তি › সামরিক কাজে এআই ব্যবহারে শীর্ষে যুক্তরাষ্ট্র, চীন ও ইউক্রেন; তালিকায় ভারতও

সামরিক কাজে এআই ব্যবহারে শীর্ষে যুক্তরাষ্ট্র, চীন ও ইউক্রেন; তালিকায় ভারতও

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০৩:৩৫ এএম, ২৮ নভেম্বর, ২০২৬ 45
সামরিক কাজে এআই ব্যবহারে শীর্ষে যুক্তরাষ্ট্র, চীন ও ইউক্রেন; তালিকায় ভারতও
শামী মিয়া
শামী মিয়াবাফেলো প্রতিনিধি॥

সামরিক ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও ইউক্রেন। অর্থ বিনিয়োগে এগিয়ে যুক্তরাষ্ট্র, বড় পরিসরে রাষ্ট্রীয় পরিকল্পনায় প্রযুক্তি ব্যবহারে চীন, আর যুদ্ধক্ষেত্রের তথ্য দ্রুত এআই প্রযুক্তিতে রূপান্তর করে বাস্তবে প্রয়োগে এগিয়ে ইউক্রেন। ২০২৬ সালের ২১ নভেম্বর পর্যন্ত প্রকাশিত উন্মুক্ত তথ্যের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়েছে।

তালিকার পরের অবস্থানে রয়েছে ইসরায়েল ও রাশিয়া। চলমান যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশ দুটি সামরিক এআইয়ে বিনিয়োগ করছে। অন্যদিকে জার্মানি, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স ও ভারত তুলনামূলক কম বিনিয়োগ করলেও এসব দেশে সামরিক এআই বাজেট বৃদ্ধির হার তাদের সামগ্রিক প্রতিরক্ষা বাজেট বৃদ্ধির হারের চেয়ে বেশি।

যুক্তরাষ্ট্রের ২০২৬ অর্থবছরের বাজেট প্রস্তাবে পেন্টাগন এআই ও স্বয়ংক্রিয় প্রযুক্তির জন্য ১৩ দশমিক ৪ বিলিয়ন ডলার বরাদ্দের কথা জানিয়েছে। এই প্রথম খাতটির জন্য আলাদা বাজেট রাখা হয়েছে। বেসরকারি বিনিয়োগও বাড়ছে; লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের হিসাবে, ২০২৫ সালে প্রতিরক্ষা খাতে বেসরকারি বিনিয়োগ ৪৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, যার বড় অংশ গেছে এআই ও স্বয়ংক্রিয় ড্রোন নির্মাতাদের কাছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক যুদ্ধগুলো দেখিয়েছে যুদ্ধক্ষেত্রে এআইয়ের সহায়তায় লক্ষ্যবস্তু নির্ধারণ ও স্বয়ংক্রিয় ড্রোন কতটা ভূমিকা রাখতে পারে। এখন প্রশ্ন আর দেশগুলো বিনিয়োগ করবে কি না তা নয়; বরং কে কত দ্রুত সেই বিনিয়োগকে বাস্তব সক্ষমতায় রূপ দিচ্ছে।

এ প্রবণতা নিয়ে উদ্বেগ জানিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সম্প্রতি বলেছেন, ‘আমাদের ভবিষ্যতে প্রাণঘাতী রোবটের কোনো স্থান থাকা উচিত নয়।’ উদীয়মান প্রযুক্তির প্রতিযোগিতা যেন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে অস্থিতিশীল না করে, তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

প্রতীকী ছবি: উইকিমিডিয়া কমন্স

লিংক কপি হয়েছে ✓