অনলাইন, ২৮ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নেত্রকোণায় পাঠাগার ব্যবস্থাপনা প্রশিক্ষণ ও গুণীজন সংবর্ধনা কুষ্টিয়া সীমান্তে কঠোর নিরাপত্তা, দ্বিগুণ টহলে সতর্ক বিজিবি ভবদহের জলাবদ্ধতা নিরসনে ৩০০ কোটি টাকার প্রকল্প, স্থায়ী সমাধানে টিআরএমের দাবি টিকটকে প্রেম, মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন নূর হায়াতি তাইপেতে মেয়র পদে বিরোধী কেএমটির জয়, তিন বড় শহর ফিরে পাচ্ছে ডিপিপি গাজার শিশুকে নিয়ে ইসরায়েলবিরোধী বিজ্ঞাপন সরাল এনবিসি আইসের সমালোচকদের পরিচয় জানতে গ্র্যান্ড জুরি সমন, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা সৌদিতে এক সপ্তাহে ৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার হাতিরঝিলে আবারও ইন্টারনেট অফিসে গুলি অবসরের ঘোষণা মুশফিকের, ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টই শেষ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত দেশ ছেড়ে পালালেও হত্যার রাজনীতি ছাড়েনি পরাজিত শক্তি: রিজভী সিলেটে এমপি এমএ মালিকের বাড়িতে পেট্রোল বোমা হামলা রাজধানীতে পুলিশের দুই গাড়ি ও যাত্রীবাহী বাসে আগুন আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশজুড়ে সতর্কতা, মাঠে বিজিবি-আনসার
হোম › আন্তর্জাতিক › আফগানিস্তানে স্কুলের পাশে ডিনামাইট বিস্ফোরণ, নিহত বেড়ে ১০ শিক্ষার্থী

আফগানিস্তানে স্কুলের পাশে ডিনামাইট বিস্ফোরণ, নিহত বেড়ে ১০ শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৫:৩৯ এএম, ২৮ নভেম্বর, ২০২৬ 53
আফগানিস্তানে স্কুলের পাশে ডিনামাইট বিস্ফোরণ, নিহত বেড়ে ১০ শিক্ষার্থী
শামী মিয়া
শামী মিয়াবাফেলো প্রতিনিধি॥

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ শিক্ষার্থী নিহত এবং প্রায় ১১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রথমে ছয়জন নিহত ও ৯৭ জন আহতের খবর দেওয়া হয়েছিল। বিস্ফোরণটি ঘটে প্রাদেশিক রাজধানী আসাদাবাদে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে প্রদেশের আন্দার সের এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের পাশে এ বিস্ফোরণ ঘটে।

কুনার প্রাদেশিক হাসপাতালের প্রধান মাওলা দাদ আল জাজিরাকে হতাহতের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে এ সংখ্যা জানানো হয়েছে। আরও তথ্য পাওয়া গেলে নিহত ও আহতের সংখ্যা বদলাতে পারে।

কুনার প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক মাওলভি সামি-উল-হক জানান, স্কুলের পাশের একটি বাড়িতে বিস্ফোরণটি ঘটে। বাড়িটিতে খনির কাজে জড়িত কয়েকজন ডিনামাইট মজুত করে রেখেছিলেন। তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত জানাননি তিনি।

নিহতদের মধ্যে কতজন ওই বিদ্যালয়ের শিক্ষার্থী এবং আহতদের মধ্যে কতজনের অবস্থা গুরুতর, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের কুনার প্রাদেশিক হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুফতি আবদুল মতিন কানি বলেছেন, প্রাথমিক তদন্তে অবহেলা ও অসাবধানতার কারণে বিস্ফোরণটি ঘটেছে বলে জানা গেছে। পাকিস্তান সীমান্তবর্তী প্রদেশটিতে ঘটনাস্থলে তদন্ত দল কাজ করছে।

আফগানিস্তান লোহা, তামা, সিসা, দস্তা, সোনা, কয়লা ও মূল্যবান পাথরসহ নানা খনিজ সম্পদে সমৃদ্ধ দেশ। খনি খাত দেশটির গুরুত্বপূর্ণ শিল্প হলেও খনি কোম্পানিগুলোর নিরাপত্তা মান প্রায়ই দুর্বল থাকায় দুর্ঘটনা ঘটে। কুনারে সম্প্রতি মূল্যবান পাথর উত্তোলন বেড়েছে।

এর আগে গত আগস্টে রাজধানী কাবুলের একটি স্কুল চত্বরে গ্রেনেড হামলায় ৯ থেকে ১৪ বছর বয়সী ৪০ জনের বেশি শিশু আহত হয়েছিল।

সূত্র: আল জাজিরা

প্রতীকী ছবি

লিংক কপি হয়েছে ✓