অনলাইন, ২৮ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারতে পাকিস্তানি নাটকের জোয়ার দিল্লিতে নতুন ভারপ্রাপ্ত হাইকমিশনার পাঠাচ্ছে পাকিস্তান ইয়েমেনে হুতি অবস্থানে সরকারি বাহিনীর হামলা, ২৪ ঘণ্টায় হতাহত ১২১ ঝড়ে পেছানো মেসিজ থ্যাংকসগিভিং প্যারেড আজ নিউইয়র্কে গাজায় এমএসএফ ক্লিনিকে ইসরায়েলি হামলা, সংস্থাটির দুই কর্মী নিহত ‘বিশ্বকাপ জেতার মতো দল নয় ব্রাজিল’, রোনালদোর মন্তব্যে তোলপাড় আফগানিস্তানে স্কুলের পাশে ডিনামাইট বিস্ফোরণ, ৬ শিক্ষার্থী নিহত, আহত ৯৭ আসন পুনর্বিন্যাস ‘চিরস্থায়ী ফ্যাসিবাদের পরিকল্পনা’: অরুন্ধতী রায় মার্কিন শুল্ক প্রস্তাব: ভারতের ১৭%, বাংলাদেশের ১৮% আবারও পেছাল এসএ গেমস, নতুন সময় ২০২৭ সালের সেপ্টেম্বর সাভার ও আশুলিয়ায় ভোররাতে তিন বাসে আগুন হাছান মাহমুদের চাচাতো ভাই সাজ্জাদ তালুকদার আটক ঢাবি ছাত্রীকে হেনস্তার অভিযোগ, ঠিকানা পরিবহনের ২৪ বাস আটকালেন শিক্ষার্থীরা অটোরিকশার দৌরাত্ম্য ও ভাঙা সড়কে স্থবির কুড়িগ্রাম শহর ঘুমন্ত জনগণ, নীরব প্রশাসন; কোথায় যাবে দেশ?
হোম › শিক্ষা › ঢাবি ছাত্রীকে হেনস্তার অভিযোগ, ঠিকানা পরিবহনের ২৪ বাস আটকালেন শিক্ষার্থীরা

ঢাবি ছাত্রীকে হেনস্তার অভিযোগ, ঠিকানা পরিবহনের ২৪ বাস আটকালেন শিক্ষার্থীরা

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৫:৩৮ এএম, ২৮ নভেম্বর, ২০২৬ 43
ঢাবি ছাত্রীকে হেনস্তার অভিযোগ, ঠিকানা পরিবহনের ২৪ বাস আটকালেন শিক্ষার্থীরা
মো: আদিবুর রহমান মাসুদ
মো: আদিবুর রহমান মাসুদঢাকা প্রতিনিধি॥

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নারী শিক্ষার্থীর সঙ্গে অর্ধেক ভাড়া নিয়ে বিরোধের জেরে অসদাচরণ ও হেনস্তার অভিযোগ উঠেছে ঠিকানা পরিবহনের কর্মীদের বিরুদ্ধে। এর প্রতিবাদে শনিবার (২৮ নভেম্বর) সকালে নীলক্ষেত মোড় থেকে ঠিকানা পরিবহনের ২৩ থেকে ২৪টি বাস আটকে ক্যাম্পাসে নিয়ে আসেন শিক্ষার্থীরা।

শুক্রবার (২৭ নভেম্বর) সাভারের বাইপাইলগামী ঠিকানা পরিবহনের একটি বাসে ঘটনাটি ঘটে। হাফ ভাড়া দিতে চাওয়াকে কেন্দ্র করে বাসের কর্মীরা ওই ছাত্রীর সঙ্গে অসদাচরণ করেন বলে অভিযোগ। শনিবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে বাসগুলো নীলক্ষেতের গণতন্ত্র তোরণ দিয়ে ক্যাম্পাসে এনে হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠে রাখা হয়।

ভুক্তভোগীর বন্ধু ও ঢাবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মামুনুর রশিদ তুহিন বলেন, পরে প্রক্টরিয়াল টিম যোগাযোগ করে মালিকপক্ষের প্রতিনিধিদের ডেকে আলোচনা করে। আলোচনায় মালিকপক্ষ ক্ষমা চেয়েছে এবং অভিযুক্ত দুই কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়াসহ শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে। দাবি বাস্তবায়নে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।

ঢাবির প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন) বলেন, শিক্ষার্থীরা বাস আটক করে ক্যাম্পাসে আনলেও কোনো ভাঙচুর বা অসদাচরণের ঘটনা ঘটেনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন দুই পক্ষকে নিয়ে আলোচনা করেছে এবং ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে সে বিষয়ে মালিকপক্ষকে সতর্ক করা হয়েছে।

প্রক্টর আরও জানান, মালিকপক্ষের প্রতিনিধিরা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না মর্মে মুচলেকা দিয়েছেন। শিক্ষার্থীদের দাবিগুলো লিখিতভাবে নেওয়া হবে। ক্ষমা প্রার্থনা, মুচলেকা ও শাস্তির আশ্বাসের পর বাসগুলো ছেড়ে দেওয়া হয়।

রাজধানীর বিভিন্ন রুটে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিয়ে পরিবহনকর্মীদের সঙ্গে বিরোধের অভিযোগ প্রায়ই ওঠে। এবারের ঘটনায় শিক্ষার্থীরা দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত দুই বাসকর্মীর বক্তব্য পাওয়া যায়নি।

প্রতীকী ছবি

লিংক কপি হয়েছে ✓
কোম্পানীগঞ্জে বামনী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এনামুল হকের ইন্তেকাল কোম্পানীগঞ্জে বামনী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এনামুল হকের ইন্তেকাল ◷ ৩০ মিনিট আগে ফ্যাসিবাদের আমলে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে, এবার ঢেলে সাজাতে হবে: প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের আমলে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে, এবার ঢেলে সাজাতে হবে: প্রধানমন্ত্রী ◷ ৩ ঘণ্টা ৩ মিনিট আগে ২০২৭ সাল থেকে প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: জুবাইদা রহমান ২০২৭ সাল থেকে প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: জুবাইদা রহমান ◷ ৭ ঘণ্টা ৪৪ মিনিট আগে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কক্ষে মারামারি, জাতীয়তাবাদী ফোরামের চার কর্মকর্তা সাময়িক বরখাস্ত রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কক্ষে মারামারি, জাতীয়তাবাদী ফোরামের চার কর্মকর্তা সাময়িক বরখাস্ত ◷ ১ দিন আগে কার্যকর জাতীয় শিক্ষানীতি করার সুপারিশ সংসদীয় কমিটির, স্কুলে টিফিনে শিক্ষার্থীপ্রতি খরচ ৩৭ টাকা কার্যকর জাতীয় শিক্ষানীতি করার সুপারিশ সংসদীয় কমিটির, স্কুলে টিফিনে শিক্ষার্থীপ্রতি খরচ ৩৭ টাকা ◷ ১ দিন আগে ইউটিউবে আগেই প্রশ্ন! ত্রিশালে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত ইউটিউবে আগেই প্রশ্ন! ত্রিশালে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত ◷ ১ দিন আগে