অনলাইন, ২৮ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারতে পাকিস্তানি নাটকের জোয়ার দিল্লিতে নতুন ভারপ্রাপ্ত হাইকমিশনার পাঠাচ্ছে পাকিস্তান ইয়েমেনে হুতি অবস্থানে সরকারি বাহিনীর হামলা, ২৪ ঘণ্টায় হতাহত ১২১ ঝড়ে পেছানো মেসিজ থ্যাংকসগিভিং প্যারেড আজ নিউইয়র্কে গাজায় এমএসএফ ক্লিনিকে ইসরায়েলি হামলা, সংস্থাটির দুই কর্মী নিহত ‘বিশ্বকাপ জেতার মতো দল নয় ব্রাজিল’, রোনালদোর মন্তব্যে তোলপাড় আফগানিস্তানে স্কুলের পাশে ডিনামাইট বিস্ফোরণ, ৬ শিক্ষার্থী নিহত, আহত ৯৭ আসন পুনর্বিন্যাস ‘চিরস্থায়ী ফ্যাসিবাদের পরিকল্পনা’: অরুন্ধতী রায় মার্কিন শুল্ক প্রস্তাব: ভারতের ১৭%, বাংলাদেশের ১৮% আবারও পেছাল এসএ গেমস, নতুন সময় ২০২৭ সালের সেপ্টেম্বর সাভার ও আশুলিয়ায় ভোররাতে তিন বাসে আগুন হাছান মাহমুদের চাচাতো ভাই সাজ্জাদ তালুকদার আটক ঢাবি ছাত্রীকে হেনস্তার অভিযোগ, ঠিকানা পরিবহনের ২৪ বাস আটকালেন শিক্ষার্থীরা অটোরিকশার দৌরাত্ম্য ও ভাঙা সড়কে স্থবির কুড়িগ্রাম শহর ঘুমন্ত জনগণ, নীরব প্রশাসন; কোথায় যাবে দেশ?
হোম › রাজনীতি › নবীন দলের কেন্দ্রীয় কমিটিতে ইসমাইল ও রুমেল, শ্রীমঙ্গলে আনন্দ মিছিল

নবীন দলের কেন্দ্রীয় কমিটিতে ইসমাইল ও রুমেল, শ্রীমঙ্গলে আনন্দ মিছিল

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৫:২৩ এএম, ২৮ নভেম্বর, ২০২৬ 71
নবীন দলের কেন্দ্রীয় কমিটিতে ইসমাইল ও রুমেল, শ্রীমঙ্গলে আনন্দ মিছিল
তিমির বনিক
তিমির বনিকমৌলভীবাজার প্রতিনিধি॥

মৌলভীবাজারে শ্রীমঙ্গলে কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে শুভেচ্ছা জানিয়ে এবং মোঃ ইসমাইল হোসেনকে সহ-সভাপতি পদে ও মো: কামরুজ্জামান রুমেলকে সহসাংগঠনিক পদে নির্বাচিত করায় নবীনদলের পক্ষ থেকে শ্রীমঙ্গলে এক বন্যাঢ্য আনন্দ মিছিল অনুষ্টিত হয়েছে।

শুক্রবার (২৭ ই নভেম্বর) বিকাল ৪ টায় শহরের ষ্টেশন রোড চত্বর থেকে নবীন দলের পক্ষ থেকে আনন্দ মিছিলটি বের করেছে শ্রীমঙ্গল পৌর ও উপজেলা শাখার নবীনদলের নেতৃবৃন্দরা।

আনন্দ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনায় এসে শেষ হয় এবং সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে বক্তব্য দেন নবনির্বাচিত নবীনদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মো: ইসমাইল হোসেন এ সময় তিনি, সফল সাবেক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি'র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রীকে বেগম জিয়াকে স্মরণ করেন।

প্রধানমন্ত্রী ও নবীনদলের সভাপতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। নবীনদলের উপর যে দিকনির্দেশনা মূলক দায়িত্ব দিয়েছেন তা হলো নেতাকর্মীদের নিয়ে দেশ ও জনগণের সেবায় নিয়োজিত থাকতে সকলের প্রতি অনুরোধ করেন।

তিনি বলেন,“আমি দীর্ঘদিন ধরে বিএনপি'র রাজনীতির সঙ্গে জড়িত রয়েছি। এর আগে কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব সততার সঙ্গে পালন করেছি।

পরে কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদকের মত গুরুত্বপূর্ণ এই পদ পাওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে মো. কামরুজ্জামান রুমেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয়তাবাদী নবীনদলের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।

আনন্দ মিছিলে আয়োজনের মধ্যে শ্রীমঙ্গল পৌর ও উপজেলা শাখার এবং মৌলভীবাজার শাখার নবীনদলের সদস্যরা এ আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন।

ছবি: প্রতিনিধি

লিংক কপি হয়েছে ✓