অনলাইন, ২৮ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারতে পাকিস্তানি নাটকের জোয়ার দিল্লিতে নতুন ভারপ্রাপ্ত হাইকমিশনার পাঠাচ্ছে পাকিস্তান ইয়েমেনে হুতি অবস্থানে সরকারি বাহিনীর হামলা, ২৪ ঘণ্টায় হতাহত ১২১ ঝড়ে পেছানো মেসিজ থ্যাংকসগিভিং প্যারেড আজ নিউইয়র্কে গাজায় এমএসএফ ক্লিনিকে ইসরায়েলি হামলা, সংস্থাটির দুই কর্মী নিহত ‘বিশ্বকাপ জেতার মতো দল নয় ব্রাজিল’, রোনালদোর মন্তব্যে তোলপাড় আফগানিস্তানে স্কুলের পাশে ডিনামাইট বিস্ফোরণ, ৬ শিক্ষার্থী নিহত, আহত ৯৭ আসন পুনর্বিন্যাস ‘চিরস্থায়ী ফ্যাসিবাদের পরিকল্পনা’: অরুন্ধতী রায় মার্কিন শুল্ক প্রস্তাব: ভারতের ১৭%, বাংলাদেশের ১৮% আবারও পেছাল এসএ গেমস, নতুন সময় ২০২৭ সালের সেপ্টেম্বর সাভার ও আশুলিয়ায় ভোররাতে তিন বাসে আগুন হাছান মাহমুদের চাচাতো ভাই সাজ্জাদ তালুকদার আটক ঢাবি ছাত্রীকে হেনস্তার অভিযোগ, ঠিকানা পরিবহনের ২৪ বাস আটকালেন শিক্ষার্থীরা অটোরিকশার দৌরাত্ম্য ও ভাঙা সড়কে স্থবির কুড়িগ্রাম শহর ঘুমন্ত জনগণ, নীরব প্রশাসন; কোথায় যাবে দেশ?
হোম › বাংলাদেশ › কুলাউড়ায় প্রবাসীর স্ত্রীর কোলে একসঙ্গে চার কন্যাসন্তান

কুলাউড়ায় প্রবাসীর স্ত্রীর কোলে একসঙ্গে চার কন্যাসন্তান

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৫:২৩ এএম, ২৮ নভেম্বর, ২০২৬ 38
কুলাউড়ায় প্রবাসীর স্ত্রীর কোলে একসঙ্গে চার কন্যাসন্তান
তিমির বনিক
তিমির বনিকমৌলভীবাজার প্রতিনিধি॥

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক সৌদি প্রবাসীর ঘর আলো করে একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম হয়েছে। বিরল ও আনন্দঘন এই ঘটনায় নবজাতকদের পরিবার, আত্মীয়স্বজন এবং পুরো এলাকাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।

এদিকে পারিবারিক ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিংগাজিয়া গ্রামের বাসিন্দা ও সৌদি আরব প্রবাসী সাইদুল ইসলাম রিজনের স্ত্রী একসঙ্গে এই চার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। বর্তমানে প্রসূতি মা ও চার নবজাতক সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল ও পারিবারিক সূত্র নিশ্চিত করেছে, মা ও চার নবজাতক সবাই সুস্থ এবং আশঙ্কামুক্ত আছেন।

দীর্ঘ প্রতীক্ষার পর একসঙ্গে চার সন্তানের মুখ দেখার খবরে আবেগাপ্লুত হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। প্রবাসে অবস্থানরত বাবা সাইদুল ইসলাম রিজনের জীবনেও এটি এক পরম আনন্দের ও স্মরণীয় মুহূর্ত হয়ে এসেছে।

এদিকে, একসঙ্গে চার কন্যাসন্তানের জন্মের খবর ছড়িয়ে পড়লে হিংগাজিয়া গ্রামসহ আশপাশের এলাকায় ব্যাপক কৌতূহল ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়। প্রতিবেশী, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা পরিবারটির খোঁজখবর নিচ্ছেন এবং নবজাতকদের শুভেচ্ছা জানাচ্ছেন।

একসঙ্গে চার সন্তানের জন্ম চিকিৎসাবিজ্ঞানে বিরল ঘটনা হিসেবে বিবেচিত হয়। এমন ক্ষেত্রে জন্মের পর প্রথম কয়েক সপ্তাহ নবজাতকদের বিশেষ পরিচর্যা ও চিকিৎসকের নিয়মিত পর্যবেক্ষণে রাখতে হয়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মা ও নবজাতকদের দেখভাল করা হচ্ছে।

মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে পরিবারের সদস্যরা নবজাতক চার কন্যাসন্তান ও তাদের মায়ের সার্বিক সুস্থতা, সুন্দর ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

ছবি: প্রতিনিধি

লিংক কপি হয়েছে ✓