অনলাইন, ২৮ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারতে পাকিস্তানি নাটকের জোয়ার দিল্লিতে নতুন ভারপ্রাপ্ত হাইকমিশনার পাঠাচ্ছে পাকিস্তান ইয়েমেনে হুতি অবস্থানে সরকারি বাহিনীর হামলা, ২৪ ঘণ্টায় হতাহত ১২১ ঝড়ে পেছানো মেসিজ থ্যাংকসগিভিং প্যারেড আজ নিউইয়র্কে গাজায় এমএসএফ ক্লিনিকে ইসরায়েলি হামলা, সংস্থাটির দুই কর্মী নিহত ‘বিশ্বকাপ জেতার মতো দল নয় ব্রাজিল’, রোনালদোর মন্তব্যে তোলপাড় আফগানিস্তানে স্কুলের পাশে ডিনামাইট বিস্ফোরণ, ৬ শিক্ষার্থী নিহত, আহত ৯৭ আসন পুনর্বিন্যাস ‘চিরস্থায়ী ফ্যাসিবাদের পরিকল্পনা’: অরুন্ধতী রায় মার্কিন শুল্ক প্রস্তাব: ভারতের ১৭%, বাংলাদেশের ১৮% আবারও পেছাল এসএ গেমস, নতুন সময় ২০২৭ সালের সেপ্টেম্বর সাভার ও আশুলিয়ায় ভোররাতে তিন বাসে আগুন হাছান মাহমুদের চাচাতো ভাই সাজ্জাদ তালুকদার আটক ঢাবি ছাত্রীকে হেনস্তার অভিযোগ, ঠিকানা পরিবহনের ২৪ বাস আটকালেন শিক্ষার্থীরা অটোরিকশার দৌরাত্ম্য ও ভাঙা সড়কে স্থবির কুড়িগ্রাম শহর ঘুমন্ত জনগণ, নীরব প্রশাসন; কোথায় যাবে দেশ?
হোম › আমেরিকা › ঝড়ে পেছানো মেসিজ থ্যাংকসগিভিং প্যারেড আজ নিউইয়র্কে

ঝড়ে পেছানো মেসিজ থ্যাংকসগিভিং প্যারেড আজ নিউইয়র্কে

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৫:৪০ এএম, ২৮ নভেম্বর, ২০২৬ 41
ঝড়ে পেছানো মেসিজ থ্যাংকসগিভিং প্যারেড আজ নিউইয়র্কে
মো: নাজমুল হক
মো: নাজমুল হকযুক্তরাষ্ট্র প্রতিনিধি॥

ঝড়বৃষ্টি ও প্রবল বাতাসের কারণে নজিরবিহীনভাবে পিছিয়ে যাওয়া নিউইয়র্কের ঐতিহ্যবাহী মেসিজ থ্যাংকসগিভিং ডে প্যারেড আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে। প্যারেড ঘিরে ম্যানহাটনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

সাধারণত বৃহস্পতিবার থ্যাংকসগিভিং দিবসেই প্যারেডটি অনুষ্ঠিত হয়। এবার আবহাওয়ার কারণে তা দুই দিন পিছিয়ে শনিবারে নেওয়া হয়েছে।

প্রতিবছর থ্যাংকসগিভিং দিবসে ম্যানহাটনের প্রাণকেন্দ্র দিয়ে রঙিন বিশাল বেলুন ও সুসজ্জিত ফ্লোট নিয়ে এই প্যারেড বের হয়। এর মধ্য দিয়েই যুক্তরাষ্ট্রে শুরু হয় ছুটির মৌসুমের কেনাকাটা। আয়োজকেরা জানিয়েছেন, একই বেলুন, ফ্লোট এবং আগে ঘোষিত বেশির ভাগ তারকাই শনিবারের প্যারেডে অংশ নেবেন।

এদিকে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ছুটির মৌসুমের ঝড়ের প্রকোপ কমতে শুরু করেছে। ভারী বৃষ্টি ও বন্যায় নিউইয়র্ক থেকে ভার্জিনিয়া পর্যন্ত একাধিক অঙ্গরাজ্যে গাছ ও বিদ্যুতের লাইন ভেঙে পড়ে, বিভিন্ন স্থানে পানিতে আটকে পড়াদের উদ্ধার করতে হয়েছে।

পাওয়ারআউটেজ ডটইউএসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিদ্যুৎহীন গ্রাহকের সংখ্যা ৯ লাখ ছাড়িয়েছিল। শুক্রবার সন্ধ্যায় তা কমে ২ লাখ ৬৪ হাজারে নামে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পেনসিলভানিয়া, এরপর মিজৌরি।

ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্যমতে, শুক্রবারও প্রায় ১ হাজার ৬০০ ফ্লাইট বিলম্বিত এবং ৫০০-এর বেশি ফ্লাইট বাতিল হয়েছে। টেনেসির কিছু অংশে তুষারঝড়ের সতর্কতা জারি ছিল, আর পূর্ব মিজৌরিতে আগের দিন ১৫ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়।

প্রশান্ত মহাসাগরীয় উপকূলেও উঁচু জোয়ারে বন্যা দেখা দিয়েছে। ক্যালিফোর্নিয়ার উপকূলে রেকর্ড জোয়ারের কারণে উত্তরের হামবোল্ট কাউন্টি থেকে দক্ষিণের ভেনচুরা কাউন্টি পর্যন্ত বিভিন্ন এলাকায় লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। মন্টানা ও ওয়াইয়োমিংয়ে আরও ভারী তুষারপাতের পূর্বাভাস রয়েছে।

সূত্র: আল জাজিরা

ফাইল ছবি

লিংক কপি হয়েছে ✓
মার্কিন শুল্ক প্রস্তাব: ভারতের ১৭%, বাংলাদেশের ১৮% মার্কিন শুল্ক প্রস্তাব: ভারতের ১৭%, বাংলাদেশের ১৮% ◷ ২৬ মিনিট আগে ভিসা ইন্টারভিউর সময় যে জরুরি কাগজপত্র সঙ্গে রাখতে বলল মার্কিন দূতাবাস ভিসা ইন্টারভিউর সময় যে জরুরি কাগজপত্র সঙ্গে রাখতে বলল মার্কিন দূতাবাস ◷ ৪ ঘণ্টা ৫৫ মিনিট আগে অ্যাকিলিস টেন্ডনে সফল অস্ত্রোপচার, গ্রেসি ম্যানশনে বিশ্রামে নিউইয়র্কের মেয়র মামদানি অ্যাকিলিস টেন্ডনে সফল অস্ত্রোপচার, গ্রেসি ম্যানশনে বিশ্রামে নিউইয়র্কের মেয়র মামদানি ◷ ৭ ঘণ্টা ৫৬ মিনিট আগে এনভিডিয়া প্রধানকে ফেরাতে ট্রাম্পের হস্তক্ষেপ, নিজ দলেই তোপের মুখে প্রেসিডেন্ট এনভিডিয়া প্রধানকে ফেরাতে ট্রাম্পের হস্তক্ষেপ, নিজ দলেই তোপের মুখে প্রেসিডেন্ট ◷ ১৬ ঘণ্টা ৪২ মিনিট আগে নিরাপত্তার আশঙ্কায় ওয়াশিংটনের সামরিক ঘাঁটিতে থাকছেন ট্রাম্পের অন্তত ছয় মন্ত্রী-কর্মকর্তা নিরাপত্তার আশঙ্কায় ওয়াশিংটনের সামরিক ঘাঁটিতে থাকছেন ট্রাম্পের অন্তত ছয় মন্ত্রী-কর্মকর্তা ◷ ১৯ ঘণ্টা ২ মিনিট আগে যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিংয়ের ঝড়ে বিদ্যুৎহীন প্রায় ১০ লাখ গ্রাহক, আড়াই হাজার ফ্লাইট বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিংয়ের ঝড়ে বিদ্যুৎহীন প্রায় ১০ লাখ গ্রাহক, আড়াই হাজার ফ্লাইট বিপর্যস্ত ◷ ১ দিন আগে