অনলাইন, ২৮ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারতে পাকিস্তানি নাটকের জোয়ার দিল্লিতে নতুন ভারপ্রাপ্ত হাইকমিশনার পাঠাচ্ছে পাকিস্তান ইয়েমেনে হুতি অবস্থানে সরকারি বাহিনীর হামলা, ২৪ ঘণ্টায় হতাহত ১২১ ঝড়ে পেছানো মেসিজ থ্যাংকসগিভিং প্যারেড আজ নিউইয়র্কে গাজায় এমএসএফ ক্লিনিকে ইসরায়েলি হামলা, সংস্থাটির দুই কর্মী নিহত ‘বিশ্বকাপ জেতার মতো দল নয় ব্রাজিল’, রোনালদোর মন্তব্যে তোলপাড় আফগানিস্তানে স্কুলের পাশে ডিনামাইট বিস্ফোরণ, ৬ শিক্ষার্থী নিহত, আহত ৯৭ আসন পুনর্বিন্যাস ‘চিরস্থায়ী ফ্যাসিবাদের পরিকল্পনা’: অরুন্ধতী রায় মার্কিন শুল্ক প্রস্তাব: ভারতের ১৭%, বাংলাদেশের ১৮% আবারও পেছাল এসএ গেমস, নতুন সময় ২০২৭ সালের সেপ্টেম্বর সাভার ও আশুলিয়ায় ভোররাতে তিন বাসে আগুন হাছান মাহমুদের চাচাতো ভাই সাজ্জাদ তালুকদার আটক ঢাবি ছাত্রীকে হেনস্তার অভিযোগ, ঠিকানা পরিবহনের ২৪ বাস আটকালেন শিক্ষার্থীরা অটোরিকশার দৌরাত্ম্য ও ভাঙা সড়কে স্থবির কুড়িগ্রাম শহর ঘুমন্ত জনগণ, নীরব প্রশাসন; কোথায় যাবে দেশ?
হোম › রাজনীতি › ফ্যাসিবাদবিরোধী সব দল ঐক্যবদ্ধ ফ্যাসিস্ট শক্তি ঠেকাতে: আতিক মুজাহিদ

ফ্যাসিবাদবিরোধী সব দল ঐক্যবদ্ধ ফ্যাসিস্ট শক্তি ঠেকাতে: আতিক মুজাহিদ

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৫:২৩ এএম, ২৮ নভেম্বর, ২০২৬ 42
ফ্যাসিবাদবিরোধী সব দল ঐক্যবদ্ধ ফ্যাসিস্ট শক্তি ঠেকাতে: আতিক মুজাহিদ
সাইফুর রহমান
সাইফুর রহমানকুড়িগ্রাম প্রতিনিধি॥

দেশে বর্তমানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ বলেন, ফ্যসিবাদ বিরোধী যতদল আছে সবাই ঐক্যবদ্ধ ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর লক্ষ্যে। এনসিপি তো অবশ্যই। ইতিমধ্যে আমাদের ৩৯ দিনব্যাপী কর্মসূচি দেখা হয়েছে। কুড়িগ্রামে ৪ তারিখ বিক্ষোভ আছে। সারাদেশে আমরা মাঠে থাকবো।

তিনি বলেন, আমাদের মূলত বিএনপির সাথে ঐক্য নয় জাতীয় স্বার্থে ঐক্য। বাংলাদেশের ৭০% মানুষ ঐক্য করেছে সংষ্কারের দাবিতে। যেখানে সবার অধিকার ফিরে পাবে। সংষ্কার মানে ভোট দিয়ে যেন ভোট ঠিক থাকে। সামনে স্থানীয় নির্বাচন মানুষ এখনও শঙ্কার মধ্যে আছে যে ভোট স্বচ্ছ হবে তো। যদি নির্বাচন কমিশনার স্বচ্ছ না হয় তাহলে কীভাবে নির্বাচন স্বচ্ছ হবে। তিনি আরো বলেন, জুলাই সনদ যদি সংস্কারের রায় অনুযায়ী বাস্তবায়ন করা যেত তাহলে দেশে একটা শৃঙ্খলা ফিরে আসতো।

আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকাল বেলা ১:০০ টায় কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ঘাটে নৌ- অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দেশে বর্তমানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ বলেন, এটা সত্য যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এবং এক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রী ও মন্ত্রণালয়ের আরো স্বচ্ছ ভূমিকা পালন করা উচিত ছিলো। কিন্তু তা আমরা দেখিনি। তিনি ( স্বরাষ্ট্রমন্ত্রী) অনেক সময় উড়িয়ে দিয়েছিলেন যে এমন কিছু হবে না। এতে জন নিরাপত্তার অনেক ঘাটতি হয়েছে।

পুলিশকেও নানা অপরাধের কারণে তাদের অ্যারেস্ট করছে। এক্ষেত্রে তারা তাদের বাহিনী পরিচালনা করতে পারছে না। প্রত্যাশা থাকবে তারা দ্রুত আইম শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে জনমনে আস্থা ফিরিয়ে আনবে।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, সরকার আন্তরিক কী না এটা বড় বিষয়। মানুষ আসলেই পরিবর্তন চায়। জুলাই সনদের বাস্তবায়ন চায়। আমরা আশা করি সরকার বারবার জুলাই সনদ নিয়ে ডিগবাজি করবে না।

ছবি: প্রতিনিধি

লিংক কপি হয়েছে ✓