অনলাইন, ২৮ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারতে পাকিস্তানি নাটকের জোয়ার দিল্লিতে নতুন ভারপ্রাপ্ত হাইকমিশনার পাঠাচ্ছে পাকিস্তান ইয়েমেনে হুতি অবস্থানে সরকারি বাহিনীর হামলা, ২৪ ঘণ্টায় হতাহত ১২১ ঝড়ে পেছানো মেসিজ থ্যাংকসগিভিং প্যারেড আজ নিউইয়র্কে গাজায় এমএসএফ ক্লিনিকে ইসরায়েলি হামলা, সংস্থাটির দুই কর্মী নিহত ‘বিশ্বকাপ জেতার মতো দল নয় ব্রাজিল’, রোনালদোর মন্তব্যে তোলপাড় আফগানিস্তানে স্কুলের পাশে ডিনামাইট বিস্ফোরণ, ৬ শিক্ষার্থী নিহত, আহত ৯৭ আসন পুনর্বিন্যাস ‘চিরস্থায়ী ফ্যাসিবাদের পরিকল্পনা’: অরুন্ধতী রায় মার্কিন শুল্ক প্রস্তাব: ভারতের ১৭%, বাংলাদেশের ১৮% আবারও পেছাল এসএ গেমস, নতুন সময় ২০২৭ সালের সেপ্টেম্বর সাভার ও আশুলিয়ায় ভোররাতে তিন বাসে আগুন হাছান মাহমুদের চাচাতো ভাই সাজ্জাদ তালুকদার আটক ঢাবি ছাত্রীকে হেনস্তার অভিযোগ, ঠিকানা পরিবহনের ২৪ বাস আটকালেন শিক্ষার্থীরা অটোরিকশার দৌরাত্ম্য ও ভাঙা সড়কে স্থবির কুড়িগ্রাম শহর ঘুমন্ত জনগণ, নীরব প্রশাসন; কোথায় যাবে দেশ?
হোম › বাংলাদেশ › সাভার ও আশুলিয়ায় ভোররাতে তিন বাসে আগুন

সাভার ও আশুলিয়ায় ভোররাতে তিন বাসে আগুন

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৫:৩৮ এএম, ২৮ নভেম্বর, ২০২৬ 44
সাভার ও আশুলিয়ায় ভোররাতে তিন বাসে আগুন
বোরহান উদ্দিন ভূঁইয়া
বোরহান উদ্দিন ভূঁইয়াবিভাগীয় সম্পাদক

সাভার ও আশুলিয়ার পৃথক তিনটি স্থানে সড়কের পাশে পার্কিং করে রাখা তিনটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) ভোরের দিকে এসব ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসগুলোর ভেতরের অংশ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন এলাকায় ঢাকাগামী লেনের পাশে পার্ক করা একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, আগুনে বাসটির ভেতরের অংশ সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুষ্কৃতকারীরা উদ্দেশ্যমূলকভাবে বাসটিতে আগুন দিয়েছে।

একই সময়ে আশুলিয়া থানাধীন দুটি স্থানে আরও দুটি বাসে আগুন দেওয়া হয়। নবীনগর-চন্দ্রা মহাসড়কের গণকবাড়ি এলাকায় পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের প্রধান ফটকের কাছে পার্ক করা একটি বাসে এবং আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

আশুলিয়া থানার ওসি মো. তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাগুলো নাশকতামূলক কি না তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

ডিসেম্বরকে সামনে রেখে সম্প্রতি রাজধানী ও আশপাশের এলাকায় একাধিক বাসে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পরিবহন মালিক-শ্রমিক ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। শনিবার ভোরের তিন ঘটনায় জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রতীকী ছবি

লিংক কপি হয়েছে ✓