অনলাইন, ২৮ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারতে পাকিস্তানি নাটকের জোয়ার দিল্লিতে নতুন ভারপ্রাপ্ত হাইকমিশনার পাঠাচ্ছে পাকিস্তান ইয়েমেনে হুতি অবস্থানে সরকারি বাহিনীর হামলা, ২৪ ঘণ্টায় হতাহত ১২১ ঝড়ে পেছানো মেসিজ থ্যাংকসগিভিং প্যারেড আজ নিউইয়র্কে গাজায় এমএসএফ ক্লিনিকে ইসরায়েলি হামলা, সংস্থাটির দুই কর্মী নিহত ‘বিশ্বকাপ জেতার মতো দল নয় ব্রাজিল’, রোনালদোর মন্তব্যে তোলপাড় আফগানিস্তানে স্কুলের পাশে ডিনামাইট বিস্ফোরণ, ৬ শিক্ষার্থী নিহত, আহত ৯৭ আসন পুনর্বিন্যাস ‘চিরস্থায়ী ফ্যাসিবাদের পরিকল্পনা’: অরুন্ধতী রায় মার্কিন শুল্ক প্রস্তাব: ভারতের ১৭%, বাংলাদেশের ১৮% আবারও পেছাল এসএ গেমস, নতুন সময় ২০২৭ সালের সেপ্টেম্বর সাভার ও আশুলিয়ায় ভোররাতে তিন বাসে আগুন হাছান মাহমুদের চাচাতো ভাই সাজ্জাদ তালুকদার আটক ঢাবি ছাত্রীকে হেনস্তার অভিযোগ, ঠিকানা পরিবহনের ২৪ বাস আটকালেন শিক্ষার্থীরা অটোরিকশার দৌরাত্ম্য ও ভাঙা সড়কে স্থবির কুড়িগ্রাম শহর ঘুমন্ত জনগণ, নীরব প্রশাসন; কোথায় যাবে দেশ?
হোম › খেলার মাঠ › ‘বিশ্বকাপ জেতার মতো দল নয় ব্রাজিল’, রোনালদোর মন্তব্যে তোলপাড়

‘বিশ্বকাপ জেতার মতো দল নয় ব্রাজিল’, রোনালদোর মন্তব্যে তোলপাড়

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৫:৩৯ এএম, ২৮ নভেম্বর, ২০২৬ 1
‘বিশ্বকাপ জেতার মতো দল নয় ব্রাজিল’, রোনালদোর মন্তব্যে তোলপাড়
মো: শরীফুল ইসলাম
মো: শরীফুল ইসলামঢাকা প্রতিনিধি॥

বাইরের কেউ নয়, খোদ ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তির মুখে এমন কথা! বর্তমান দল নিয়ে ব্রাজিলের বিশ্বকাপ জেতার সামর্থ্য নেই বলে মন্তব্য করেছেন রোনালদো নাজারিও। তার এ মন্তব্যে ফুটবলপ্রেমীদের মধ্যে তোলপাড় শুরু হয়েছে।

‘স্টিক টু ফুটবল’ পডকাস্টে অতিথি হয়ে রোনালদো বলেন, ‘বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী দল ব্রাজিলের নেই। আমাদের দল যথেষ্ট শক্তিশালী নয়, এমনকি দলের মধ্যে ঐক্যও নেই।’

রোনালদোর মতে, নিজেদের স্বকীয় ফুটবলশৈলী থেকে অনেকটাই সরে এসেছে ব্রাজিল। ইউরোপীয় ফুটবলের অনুকরণ করতে গিয়ে হারিয়ে ফেলছে সহজাত প্রতিভা ও সৃজনশীলতা। অথচ একসময় ড্রিবলিং, ব্যক্তিগত নৈপুণ্য আর চোখধাঁধানো গোলের জন্যই আলাদা পরিচিতি ছিল সেলেসাওদের।

শুধু খেলার ধরন নয়, দলের ভেতরে ঐক্য ও সংহতির অভাবও দেখছেন সাবেক এই তারকা। উদাহরণ হিসেবে তিনি টেনেছেন চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে। তার মতে, আর্জেন্টাইন খেলোয়াড়দের লড়াকু মানসিকতা ও পারস্পরিক বোঝাপড়া ব্রাজিলের জন্য শিক্ষণীয়।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল পেলে, গারিঞ্চা, জিকো, রোমারিও, রোনালদিনহো কিংবা রোনালদোর মতো তারকা উপহার দিয়েছে বিশ্বকে। কিন্তু ২০০২ সালের পর আর বিশ্বকাপ জিততে পারেনি দলটি, সেবার ফাইনালে জোড়া গোল করে শিরোপা এনে দিয়েছিলেন রোনালদো নিজেই।

রোনালদো ১৯৯৪ ও ২০০২ সালে বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সদস্য ছিলেন। ২০০২ সালের আসরে আট গোল করে গোল্ডেন বুটও জিতেছিলেন তিনি। ফলে তার মতো কিংবদন্তির এমন মূল্যায়নকে হালকাভাবে দেখছেন না অনেকে।

রোনালদোর এমন মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে তার কথাকে বাস্তবতা হিসেবে মেনে নিয়েছেন, আবার অনেকে কিংবদন্তির এমন সমালোচনায় ক্ষুব্ধ। তবে ভক্তদের অনেকেই মনে করছেন, দলকে ভালোবেসে হতাশা থেকেই কথাগুলো বলেছেন তিনি।

ছবি: উইকিমিডিয়া কমন্স

লিংক কপি হয়েছে ✓