মুসলিম জনসংখ্যা বাড়ার গবেষণা শেয়ার করে ‘বেশি সন্তান নিন’ আহ্বান, সমালোচনার মুখে ক্যারোলিন লেভিট
বিয়ে করে সংসার গড়া, বেশি সন্তান নেওয়া এবং তাদের খ্রিষ্টীয় মূল্যবোধে বড় করার আহ্বান জানিয়ে সমালোচনার মুখে পড়েছেন হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট।
গত ১৯ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘বিয়ে করুন, বেশি সন্তান নিন, তাদের গির্জায় নিয়ে বড় করুন এবং আমেরিকাকে ভালোবাসতে শেখান।’
পোস্টটির সঙ্গে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনের শিরোনামের স্ক্রিনশট যুক্ত ছিল। সেখানে বলা হয়েছিল, এক গবেষণায় দেখা গেছে, ২০৩৫ সালের মধ্যে বিশ্বজুড়ে মুসলমানের সংখ্যা খ্রিষ্টানদের ছাড়িয়ে যেতে পারে।
পোস্টটি ঘিরে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একাংশ পারিবারিক মূল্যবোধ ও ধর্মীয় বিশ্বাসের প্রতি তাঁর গুরুত্বারোপের প্রশংসা করেছেন। অন্যদিকে সমালোচকেরা প্রশ্ন তুলেছেন, জনসমক্ষে পরিচিত ব্যক্তিদের অন্যদের ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে এমন পরামর্শ দেওয়া কতটা যৌক্তিক।
সূত্র: আমার বার্তা, ভোরের ডাক





