ডিসেম্বরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু
বিজয়ের মাস ডিসেম্বরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুকে ঢাকায় স্বাগত জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
উচ্চপর্যায়ের এসব সফরের মাধ্যমে দেশ দুটির সঙ্গে অংশীদারিত্ব আরও গভীর করতে চায় বাংলাদেশ। অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, প্রবাসী কর্মীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি, আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক ফোরামে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
দায়িত্ব নেওয়ার পর চলতি বছরের জুনে নিজের প্রথম বিদেশ সফরে আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মালয়েশিয়া সফর করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আর চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন সরকারের শপথ অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।
সফরের তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।





