অনলাইন, ২১ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
এআই দিয়ে রায় লেখা যাবে না, এজলাসে মোবাইল-ফেসবুক নয়: বিচারকদের প্রধান বিচারপতির নির্দেশনা এআই চালিত ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে বাধ্যতামূলক নিয়ম হলো না, আলোচনা গড়াল ২০২৮ সালে ভারতে সেনাবাহিনীর গাড়ি থামিয়ে মামলা দিয়ে বিপাকে নারী কর্মকর্তা, দুঃখ প্রকাশ জেলা প্রশাসনের মালয়েশিয়ায় দুই ঘণ্টার অভিযানে ১৫২ বাংলাদেশিসহ ৪৮৯ অভিবাসী আটক ট্রাম্পের নতুন নিয়মে ফেডারেল আবাসন হারাতে পারে মিশ্র অভিবাসন মর্যাদার হাজারো পরিবার কংগ্রেসের প্রশ্নের জবাব দেওয়ার আগে হোয়াইট হাউসের অনুমতি নিতে হবে: ফেডারেল ঠিকাদারদের প্রতি ট্রাম্পের নির্বাহী আদেশ টুঙ্গিপাড়ায় চার দিনে বিএনপি-এনসিপির ১২ নেতাকর্মীর পদত্যাগ, কারণ হিসেবে ভয়ভীতি ও অসন্তোষের কথা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন, গোপালগঞ্জের ঘটনা ট্রাইব্যুনালে যাবে কি না দেখছে সরকার: আইনমন্ত্রী সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, শুরু এনসিপিকে দিয়ে সিলেটের বিছনাকান্দি সীমান্ত থেকে বধির বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেল বিএসএফ পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা, সঙ্গে স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা এফবিআইয়ের জাতীয় অপরাধ তথ্যভান্ডারে হ্যাকিং, তদন্ত শুরু; ট্রাম্প বললেন ‘ভালো খবর নয়’ বিকাশকর্মীদের গুলি করে ২ কোটি ৩০ লাখ টাকা লুট: দেড় মাস পর নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২ পাবনার বেড়ায় তিন দিন ধরে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, ওসি প্রত্যাহার; এলাকা থমথমে খুলনার তেরখাদায় বিএনপি নেতাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি, হাসপাতালে ভর্তি
হোম › বাংলাদেশ › পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা, সঙ্গে স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা

পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা, সঙ্গে স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০১:৪২ পিএম, ২১ নভেম্বর, ২০২৬ 51
পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা, সঙ্গে স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা
মো: আদিবুর রহমান মাসুদ
মো: আদিবুর রহমান মাসুদঢাকা প্রতিনিধি॥

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা পাওয়া গেছে। নগদ টাকার পাশাপাশি মিলেছে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা। মসজিদটির দানবাক্সে একবারে এত টাকা আগে কখনো পাওয়া যায়নি।

শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে টানা প্রায় ১৩ ঘণ্টা ধরে ৫১ বস্তা টাকা গণনা শেষে চূড়ান্ত হিসাব নিশ্চিত করেন জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন।

প্রায় পাঁচ মাস পর শনিবার সকাল সোয়া ৭টায় জেলা প্রশাসক ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলামের উপস্থিতিতে কড়া নিরাপত্তার মধ্যে মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। এরপর টাকাগুলো বস্তায় ভরে মসজিদের দোতলায় নেওয়া হয়। মাদ্রাসার প্রায় ৪০০ ছাত্র-শিক্ষক এবং রূপালী ব্যাংকের ১৩০ কর্মকর্তা গণনায় অংশ নেন।

এর আগে সর্বশেষ দানবাক্স খোলার সময় পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এবার ১৩টি বাক্স পূর্ণ হয়ে যাওয়ায় মসজিদ কমিটি আরও দুটি দানবাক্স বাড়ায়। সাধারণত তিন মাস পরপর দানবাক্স খোলার কথা থাকলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় চলতি বছর দুবার খোলা হয়েছে।

স্থানীয়দের বিশ্বাস, এ মসজিদে মানত করলে মনোবাসনা পূর্ণ হয়। এ কারণে দেশের বিভিন্ন এলাকা থেকে নানা ধর্মের মানুষ নগদ টাকা, স্বর্ণালংকার, বিদেশি মুদ্রা ও গবাদিপশু দান করেন। দানবাক্সে প্রতিবারের মতো এবারও বিভিন্ন চিঠি পাওয়া গেছে।

এদিকে পাগলা মসজিদ ঘিরে ১০০ কোটি টাকার বেশি ব্যয়ে ১০ তলাবিশিষ্ট আন্তর্জাতিক মানের ইসলামিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ জন্য মসজিদের নামে ৫৩ দশমিক ৭৭ শতাংশ জমি কেনা হয়েছে। নতুন কমপ্লেক্সে একসঙ্গে প্রায় ৩০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

লিংক কপি হয়েছে ✓
সিলেটের বিছনাকান্দি সীমান্ত থেকে বধির বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেল বিএসএফ সিলেটের বিছনাকান্দি সীমান্ত থেকে বধির বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেল বিএসএফ ◷ ২ ঘণ্টা ৭ মিনিট আগে বিকাশকর্মীদের গুলি করে ২ কোটি ৩০ লাখ টাকা লুট: দেড় মাস পর নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২ বিকাশকর্মীদের গুলি করে ২ কোটি ৩০ লাখ টাকা লুট: দেড় মাস পর নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২ ◷ ২ ঘণ্টা ১২ মিনিট আগে খুলনার তেরখাদায় বিএনপি নেতাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি, হাসপাতালে ভর্তি খুলনার তেরখাদায় বিএনপি নেতাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি, হাসপাতালে ভর্তি ◷ ২ ঘণ্টা ১২ মিনিট আগে শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৭ কেজি ‘সোনার পেস্ট’ উদ্ধার, আটক ৩ শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৭ কেজি ‘সোনার পেস্ট’ উদ্ধার, আটক ৩ ◷ ২ ঘণ্টা ২৪ মিনিট আগে টানা ৩ দিনের বৈরী আবহাওয়ার কারণে বিপর্যস্ত নাসিরনগরের খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ টানা ৩ দিনের বৈরী আবহাওয়ার কারণে বিপর্যস্ত নাসিরনগরের খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ ◷ ১০ ঘণ্টা ৫৮ মিনিট আগে যশোরের শার্শায় বৃষ্টিতে ভাসছে কৃষকের স্বপ্ন যশোরের শার্শায় বৃষ্টিতে ভাসছে কৃষকের স্বপ্ন ◷ ১০ ঘণ্টা ৫৮ মিনিট আগে