অনলাইন, ২১ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ভারতের মণিপুরে বিষাক্ত মদ পানে অন্তত ১৬ জনের মৃত্যু, হাসপাতালে শত শত মানুষ হামলা-হয়রানির শিকার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা, অনুদান পাবেন ১২৮ জন পুরোনো ও এআই-তৈরি ছবি দিয়ে পরিচ্ছন্নতা অভিযানের প্রচার, বরগুনা পৌরসভা নিয়ে সমালোচনা ইউরোপের ডেনিম বাজারে শীর্ষে থেকেও হিস্যা কমছে বাংলাদেশের, এগোচ্ছে চীন-মিশর-ভিয়েতনাম এআই দিয়ে রায় লেখা যাবে না, এজলাসে মোবাইল-ফেসবুক নয়: বিচারকদের প্রধান বিচারপতির নির্দেশনা এআই চালিত ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে বাধ্যতামূলক নিয়ম হলো না, আলোচনা গড়াল ২০২৮ সালে ভারতে সেনাবাহিনীর গাড়ি থামিয়ে মামলা দিয়ে বিপাকে নারী কর্মকর্তা, দুঃখ প্রকাশ জেলা প্রশাসনের মালয়েশিয়ায় দুই ঘণ্টার অভিযানে ১৫২ বাংলাদেশিসহ ৪৮৯ অভিবাসী আটক ট্রাম্পের নতুন নিয়মে ফেডারেল আবাসন হারাতে পারে মিশ্র অভিবাসন মর্যাদার হাজারো পরিবার কংগ্রেসের প্রশ্নের জবাব দেওয়ার আগে হোয়াইট হাউসের অনুমতি নিতে হবে: ফেডারেল ঠিকাদারদের প্রতি ট্রাম্পের নির্বাহী আদেশ টুঙ্গিপাড়ায় চার দিনে বিএনপি-এনসিপির ১২ নেতাকর্মীর পদত্যাগ, কারণ হিসেবে ভয়ভীতি ও অসন্তোষের কথা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন, গোপালগঞ্জের ঘটনা ট্রাইব্যুনালে যাবে কি না দেখছে সরকার: আইনমন্ত্রী সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, শুরু এনসিপিকে দিয়ে সিলেটের বিছনাকান্দি সীমান্ত থেকে বধির বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেল বিএসএফ পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা, সঙ্গে স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা
হোম › বাংলাদেশ › পুরোনো ও এআই-তৈরি ছবি দিয়ে পরিচ্ছন্নতা অভিযানের প্রচার, বরগুনা পৌরসভা নিয়ে সমালোচনা

পুরোনো ও এআই-তৈরি ছবি দিয়ে পরিচ্ছন্নতা অভিযানের প্রচার, বরগুনা পৌরসভা নিয়ে সমালোচনা

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ২১ নভেম্বর, ২০২৬ 51
পুরোনো ও এআই-তৈরি ছবি দিয়ে পরিচ্ছন্নতা অভিযানের প্রচার, বরগুনা পৌরসভা নিয়ে সমালোচনা
শহিদুল ইসলাম
শহিদুল ইসলামপ্রতিবেদক॥

পরিচ্ছন্নতা অভিযান না চালিয়েই পুরোনো ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি ফেসবুকে প্রচারের অভিযোগ উঠেছে বরগুনা পৌরসভার বিরুদ্ধে। শনিবার (২১ নভেম্বর) বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়।

শনিবার সকালে পৌরসভার ফেসবুক পেজে দাবি করা হয়, প্রতি শনিবারের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে জেলা পরিষদ-সংলগ্ন পুকুরের কচুরিপানা পরিষ্কার করা হয়েছে। সঙ্গে ‘ডেঙ্গু মশক নিধন দিবস’ উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযানের ব্যানারসহ নয়টি ছবি দেওয়া হয়।

তবে ছবিগুলো যাচাই করে দেখা যায়, নয়টির মধ্যে সাতটিতে ১৭ নভেম্বরের তারিখ রয়েছে। আর ব্যানারসহ দুটি ছবিতে এআই দিয়ে তৈরি দৃশ্য যুক্ত করা হয়েছে, যার সঙ্গে জেলা পরিষদ এলাকার বাস্তব পরিবেশের মিল নেই। শনিবার সকাল থেকে বরগুনায় বৈরী আবহাওয়া থাকলেও ছবিগুলোতে রৌদ্রোজ্জ্বল পরিবেশ দেখা গেছে।

পৌরসভার কনজারভেন্সি পরিদর্শক সঞ্জীব চন্দ্র রায় বলেন, শনিবার অভিযানে গেলেও বৈরী আবহাওয়ার কারণে তাঁরা ফিরে আসেন। ১৭ নভেম্বরের কিছু ছবি তিনি পৌরসভার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছিলেন, সেখান থেকে একজন কর্মী সেগুলো পোস্ট করেন। সমালোচনা শুরু হলে পোস্টটি মুছে ফেলতে বলা হয় এবং সংশ্লিষ্ট কর্মীকে জবাবদিহির আওতায় আনা হবে বলে জানান তিনি।

বিষয়টি নিয়ে পৌরসভার প্রশাসক সজল চন্দ্র শীলের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় নাগরিক সংগঠনের নেতারা ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

লিংক কপি হয়েছে ✓
হামলা-হয়রানির শিকার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা, অনুদান পাবেন ১২৮ জন হামলা-হয়রানির শিকার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা, অনুদান পাবেন ১২৮ জন ◷ ২৪ মিনিট আগে সিলেটের বিছনাকান্দি সীমান্ত থেকে বধির বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেল বিএসএফ সিলেটের বিছনাকান্দি সীমান্ত থেকে বধির বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেল বিএসএফ ◷ ২ ঘণ্টা ৩৫ মিনিট আগে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা, সঙ্গে স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা, সঙ্গে স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা ◷ ২ ঘণ্টা ৩৫ মিনিট আগে বিকাশকর্মীদের গুলি করে ২ কোটি ৩০ লাখ টাকা লুট: দেড় মাস পর নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২ বিকাশকর্মীদের গুলি করে ২ কোটি ৩০ লাখ টাকা লুট: দেড় মাস পর নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২ ◷ ২ ঘণ্টা ৪০ মিনিট আগে খুলনার তেরখাদায় বিএনপি নেতাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি, হাসপাতালে ভর্তি খুলনার তেরখাদায় বিএনপি নেতাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি, হাসপাতালে ভর্তি ◷ ২ ঘণ্টা ৪০ মিনিট আগে শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৭ কেজি ‘সোনার পেস্ট’ উদ্ধার, আটক ৩ শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৭ কেজি ‘সোনার পেস্ট’ উদ্ধার, আটক ৩ ◷ ২ ঘণ্টা ৫২ মিনিট আগে