অনলাইন, ২১ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
এআই দিয়ে রায় লেখা যাবে না, এজলাসে মোবাইল-ফেসবুক নয়: বিচারকদের প্রধান বিচারপতির নির্দেশনা এআই চালিত ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে বাধ্যতামূলক নিয়ম হলো না, আলোচনা গড়াল ২০২৮ সালে ভারতে সেনাবাহিনীর গাড়ি থামিয়ে মামলা দিয়ে বিপাকে নারী কর্মকর্তা, দুঃখ প্রকাশ জেলা প্রশাসনের মালয়েশিয়ায় দুই ঘণ্টার অভিযানে ১৫২ বাংলাদেশিসহ ৪৮৯ অভিবাসী আটক ট্রাম্পের নতুন নিয়মে ফেডারেল আবাসন হারাতে পারে মিশ্র অভিবাসন মর্যাদার হাজারো পরিবার কংগ্রেসের প্রশ্নের জবাব দেওয়ার আগে হোয়াইট হাউসের অনুমতি নিতে হবে: ফেডারেল ঠিকাদারদের প্রতি ট্রাম্পের নির্বাহী আদেশ টুঙ্গিপাড়ায় চার দিনে বিএনপি-এনসিপির ১২ নেতাকর্মীর পদত্যাগ, কারণ হিসেবে ভয়ভীতি ও অসন্তোষের কথা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন, গোপালগঞ্জের ঘটনা ট্রাইব্যুনালে যাবে কি না দেখছে সরকার: আইনমন্ত্রী সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, শুরু এনসিপিকে দিয়ে সিলেটের বিছনাকান্দি সীমান্ত থেকে বধির বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেল বিএসএফ পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা, সঙ্গে স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা এফবিআইয়ের জাতীয় অপরাধ তথ্যভান্ডারে হ্যাকিং, তদন্ত শুরু; ট্রাম্প বললেন ‘ভালো খবর নয়’ বিকাশকর্মীদের গুলি করে ২ কোটি ৩০ লাখ টাকা লুট: দেড় মাস পর নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২ পাবনার বেড়ায় তিন দিন ধরে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, ওসি প্রত্যাহার; এলাকা থমথমে খুলনার তেরখাদায় বিএনপি নেতাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি, হাসপাতালে ভর্তি
হোম › বিজ্ঞান-ও-প্রযুক্তি › এআই ক্লডের সহায়তায় ১৬৭ বছরের পুরোনো ‘রিম্যান হাইপোথিসিস’ প্রমাণের দাবি অ্যানথ্রপিক গবেষকের

এআই ক্লডের সহায়তায় ১৬৭ বছরের পুরোনো ‘রিম্যান হাইপোথিসিস’ প্রমাণের দাবি অ্যানথ্রপিক গবেষকের

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০১:২৮ পিএম, ২১ নভেম্বর, ২০২৬ 57
এআই ক্লডের সহায়তায় ১৬৭ বছরের পুরোনো ‘রিম্যান হাইপোথিসিস’ প্রমাণের দাবি অ্যানথ্রপিক গবেষকের
মুহাম্মদ ওমর ফারুক
মুহাম্মদ ওমর ফারুকপেনসিলভানিয়া প্রতিনিধি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এক গণিতবিদ দাবি করেছেন, প্রতিষ্ঠানটির এআই টুল ‘ক্লড’-এর সহায়তায় তিনি গণিতের অন্যতম বিখ্যাত অমীমাংসিত সমস্যা ‘রিম্যান হাইপোথিসিস’-এর প্রমাণ খুঁজে পেয়েছেন।

অ্যানথ্রপিকের টেকনিক্যাল স্টাফের সদস্য লেভেন্ট আলপোগে শুক্রবার নিজের ওয়েবসাইটে চার পৃষ্ঠার একটি ব্যাখ্যা প্রকাশ করে এ ঘোষণা দেন। তিনি লেখেন, ‘শেষ ধাপে এসে ক্লড আমাকে অনেক পেছনে ফেলে দিয়েছে।’

১৮৫৯ সালে প্রস্তাবিত রিম্যান হাইপোথিসিস মৌলিক সংখ্যাগুলো অসীমের দিকে কীভাবে বণ্টিত হয়, তা নিয়ে। দেড় শতাব্দীর বেশি সময় ধরে এটি গণিতবিদদের কাছে অমীমাংসিত রয়ে গেছে।

বার্তা সংস্থা এপি জানায়, আলপোগে তাঁর ও ক্লডের প্রমাণটি ‘লিন’ নামের প্রোগ্রামিং ভাষায় প্রায় ১ কোটি ৭০ লাখ লাইনের কোডে প্রকাশ করেছেন। প্রচলিত নিয়মে এমন প্রমাণ আনুষ্ঠানিক গবেষণাপত্র আকারে প্রকাশ করা হয়। দাবিটি এখনো স্বাধীনভাবে যাচাই হয়নি। এপির অনুরোধে অ্যানথ্রপিক কোনো মন্তব্য করেনি।

সাম্প্রতিক মাসগুলোতে এটি দ্বিতীয়বার, যখন কোনো এআই প্রতিষ্ঠান বা এর সঙ্গে যুক্ত কেউ বিখ্যাত কোনো অমীমাংসিত গাণিতিক সমস্যা সমাধানের দাবি করলেন।

সূত্র: এপি, কালবেলা

লিংক কপি হয়েছে ✓