অনলাইন, ২১ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
এআই দিয়ে রায় লেখা যাবে না, এজলাসে মোবাইল-ফেসবুক নয়: বিচারকদের প্রধান বিচারপতির নির্দেশনা এআই চালিত ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে বাধ্যতামূলক নিয়ম হলো না, আলোচনা গড়াল ২০২৮ সালে ভারতে সেনাবাহিনীর গাড়ি থামিয়ে মামলা দিয়ে বিপাকে নারী কর্মকর্তা, দুঃখ প্রকাশ জেলা প্রশাসনের মালয়েশিয়ায় দুই ঘণ্টার অভিযানে ১৫২ বাংলাদেশিসহ ৪৮৯ অভিবাসী আটক ট্রাম্পের নতুন নিয়মে ফেডারেল আবাসন হারাতে পারে মিশ্র অভিবাসন মর্যাদার হাজারো পরিবার কংগ্রেসের প্রশ্নের জবাব দেওয়ার আগে হোয়াইট হাউসের অনুমতি নিতে হবে: ফেডারেল ঠিকাদারদের প্রতি ট্রাম্পের নির্বাহী আদেশ টুঙ্গিপাড়ায় চার দিনে বিএনপি-এনসিপির ১২ নেতাকর্মীর পদত্যাগ, কারণ হিসেবে ভয়ভীতি ও অসন্তোষের কথা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন, গোপালগঞ্জের ঘটনা ট্রাইব্যুনালে যাবে কি না দেখছে সরকার: আইনমন্ত্রী সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, শুরু এনসিপিকে দিয়ে সিলেটের বিছনাকান্দি সীমান্ত থেকে বধির বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেল বিএসএফ পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা, সঙ্গে স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা এফবিআইয়ের জাতীয় অপরাধ তথ্যভান্ডারে হ্যাকিং, তদন্ত শুরু; ট্রাম্প বললেন ‘ভালো খবর নয়’ বিকাশকর্মীদের গুলি করে ২ কোটি ৩০ লাখ টাকা লুট: দেড় মাস পর নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২ পাবনার বেড়ায় তিন দিন ধরে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, ওসি প্রত্যাহার; এলাকা থমথমে খুলনার তেরখাদায় বিএনপি নেতাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি, হাসপাতালে ভর্তি
হোম › আমেরিকা › উত্তরসূরি বাছাইয়ের ‘অডিশন’? ব্রিফিং রুমে রুবিও-ভ্যান্সকে পাশে দাঁড় করিয়ে রাখলেন ট্রাম্প

উত্তরসূরি বাছাইয়ের ‘অডিশন’? ব্রিফিং রুমে রুবিও-ভ্যান্সকে পাশে দাঁড় করিয়ে রাখলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র ডেস্ক | প্রকাশিত: ০১:২৮ পিএম, ২১ নভেম্বর, ২০২৬ 54
উত্তরসূরি বাছাইয়ের ‘অডিশন’? ব্রিফিং রুমে রুবিও-ভ্যান্সকে পাশে দাঁড় করিয়ে রাখলেন ট্রাম্প
শামী মিয়া
শামী মিয়াবাফেলো প্রতিনিধি॥

হোয়াইট হাউসের প্রেস ব্রিফিং রুমে শুক্রবার (২০ নভেম্বর) প্রায় ৯০ মিনিট ধরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দুজনই রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।

বার্তা সংস্থা এপি এটিকে ট্রাম্পের সম্ভাব্য উত্তরসূরিদের ‘প্রকাশ্য অডিশন’-এর সর্বশেষ পর্ব হিসেবে বর্ণনা করেছে। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানও লিখেছে, ট্রাম্প সংবাদ সম্মেলনটিকে ২০২৮ সালের উত্তরসূরি লড়াইয়ের মঞ্চে পরিণত করেছেন।

ট্রাম্প একে একে দুজনকেই মাইকের সামনে ডাকেন। ভ্যান্স বলেন, প্রেসিডেন্ট ও রুবিও যখন ফিলিপাইন ও চীনে আন্তর্জাতিক সম্মেলনে ছিলেন, তখন তাঁকে ওয়াশিংটনে ‘দুর্গ সামলাতে’ হয়েছে। এরপর তিনি ট্রাম্পের অর্থনৈতিক নেতৃত্বের প্রশংসা করেন।

রুবিও ট্রাম্পের এশিয়া সফরের বিবরণ দেন এবং চীন ও রাশিয়ার নেতাদের সঙ্গে প্রেসিডেন্টের বৈঠকের পক্ষে জোরালো যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, ‘এই নেতারা যদি একে অপরের সঙ্গে সম্পর্ক রাখতে না পারেন, তাহলে দেশ ও বিশ্বের নিরাপত্তার জন্য ভালো কিছু করা অসম্ভব।’

ভ্যান্স ও রুবিও দুজনই বলে আসছেন, তাঁরা ভালো বন্ধু। পরের নির্বাচনে প্রার্থী হবেন কি না, সে বিষয়ে দুজনই স্পষ্ট কিছু বলেননি। তবে রুবিও আগে বলেছেন, ভ্যান্স প্রার্থী হলে তিনি লড়বেন না।

সূত্র: এপি, দ্য গার্ডিয়ান

লিংক কপি হয়েছে ✓
ট্রাম্পের নতুন নিয়মে ফেডারেল আবাসন হারাতে পারে মিশ্র অভিবাসন মর্যাদার হাজারো পরিবার ট্রাম্পের নতুন নিয়মে ফেডারেল আবাসন হারাতে পারে মিশ্র অভিবাসন মর্যাদার হাজারো পরিবার ◷ ১ ঘণ্টা ৩৯ মিনিট আগে কংগ্রেসের প্রশ্নের জবাব দেওয়ার আগে হোয়াইট হাউসের অনুমতি নিতে হবে: ফেডারেল ঠিকাদারদের প্রতি ট্রাম্পের নির্বাহী আদেশ কংগ্রেসের প্রশ্নের জবাব দেওয়ার আগে হোয়াইট হাউসের অনুমতি নিতে হবে: ফেডারেল ঠিকাদারদের প্রতি ট্রাম্পের নির্বাহী আদেশ ◷ ১ ঘণ্টা ৩৯ মিনিট আগে এফবিআইয়ের জাতীয় অপরাধ তথ্যভান্ডারে হ্যাকিং, তদন্ত শুরু; ট্রাম্প বললেন ‘ভালো খবর নয়’ এফবিআইয়ের জাতীয় অপরাধ তথ্যভান্ডারে হ্যাকিং, তদন্ত শুরু; ট্রাম্প বললেন ‘ভালো খবর নয়’ ◷ ২ ঘণ্টা ৯ মিনিট আগে মুসলিম জনসংখ্যা বাড়ার গবেষণা শেয়ার করে ‘বেশি সন্তান নিন’ আহ্বান, সমালোচনার মুখে ক্যারোলিন লেভিট মুসলিম জনসংখ্যা বাড়ার গবেষণা শেয়ার করে ‘বেশি সন্তান নিন’ আহ্বান, সমালোচনার মুখে ক্যারোলিন লেভিট ◷ ২ ঘণ্টা ২৪ মিনিট আগে আদালতের বাধা উপেক্ষা করে প্রশান্ত মহাসাগরের ৩ কোটি ১৫ লাখ একর সমুদ্রতল ইজারা দিল ট্রাম্প প্রশাসন আদালতের বাধা উপেক্ষা করে প্রশান্ত মহাসাগরের ৩ কোটি ১৫ লাখ একর সমুদ্রতল ইজারা দিল ট্রাম্প প্রশাসন ◷ ২ ঘণ্টা ৩৬ মিনিট আগে চীনের গুপ্তচরবৃত্তির আশঙ্কায় ট্রাম্পের সফরসঙ্গী সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস চীনের গুপ্তচরবৃত্তির আশঙ্কায় ট্রাম্পের সফরসঙ্গী সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস ◷ ১০ ঘণ্টা ৫৬ মিনিট আগে