অনলাইন, ২৬ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
কৃষকের সহায়তার টাকাসহ ৫৯ লাখ টাকা তুলে ‘উধাও’ ইউপি কর্মকর্তা, আটক ২ পল্লবীতে পার্ক করা বাসে আগুন, দিনভর ঢাকা-কুমিল্লায় ককটেল বিস্ফোরণ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, ভারতকে দুবার চিঠি দিয়েও জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ছাত্রদল নেতা জনি হত্যা: এবার গ্রেপ্তার এসপি আজাদ, ১২ দিনে ৪ পুলিশ কর্মকর্তা গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়ে হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ: বাংলাদেশ ব্যাংক ‘শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না, ফিরবেন হাতকড়া পরে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২ সেন্টিমিটারের জন্য হাতছাড়া সোনা, জাতীয় রেকর্ড গড়ে স্বপ্নার রুপা ইউটিউবে আগেই প্রশ্ন! ত্রিশালে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীসহ আহত ২ শ্রীমঙ্গলের মহিউদ্দিন ঝাড়ুসহ ১১ যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল, বোতলজাত ২০৭ টাকা বাংলাদেশের পোশাকে নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের, অভিযোগ কম মজুরি ও অতিরিক্ত উৎপাদনের ‘ভেতরে দালাল রেখে যুদ্ধে জেতা যায় না’, অর্জুন সিংয়ের হুমকির পর আসিফ মাহমুদ শাহজালালে ‘লাগেজ কাটা’র অভিযোগ, ক্যামেরার ফুটেজে মিলল ভিন্ন চিত্র ভিসা-গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে হাজারো কর্মীকে
হোম › জাতীয় › ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০১:০০ এএম, ২৬ নভেম্বর, ২০২৬ 58
ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার
আরাফাত হোসেন রিজভী
আরাফাত হোসেন রিজভীক্রীড়া সম্পাদক

ভারতে নিহত ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে ডিবির ওয়ারী বিভাগের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।

ডিবি ওয়ারী বিভাগের উপকমিশনার মোল্লা মোহাম্মদ শাহীন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের দাবি, ডরিন নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং সংগঠনটির পলাতক নেতাকর্মীদের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ ছিল। এ বিষয়ে ডরিন বা তাঁর পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসে চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গে গিয়ে নিখোঁজ হন তৎকালীন এমপি আনোয়ারুল আজীম আনার। পরে কলকাতার একটি ফ্ল্যাটে তাঁকে হত্যার তথ্য সামনে আসে। বাবার হত্যার বিচার চেয়ে সে সময় আলোচনায় এসেছিলেন ডরিন।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓