অনলাইন, ২৬ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
কৃষকের সহায়তার টাকাসহ ৫৯ লাখ টাকা তুলে ‘উধাও’ ইউপি কর্মকর্তা, আটক ২ পল্লবীতে পার্ক করা বাসে আগুন, দিনভর ঢাকা-কুমিল্লায় ককটেল বিস্ফোরণ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, ভারতকে দুবার চিঠি দিয়েও জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ছাত্রদল নেতা জনি হত্যা: এবার গ্রেপ্তার এসপি আজাদ, ১২ দিনে ৪ পুলিশ কর্মকর্তা গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়ে হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ: বাংলাদেশ ব্যাংক ‘শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না, ফিরবেন হাতকড়া পরে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২ সেন্টিমিটারের জন্য হাতছাড়া সোনা, জাতীয় রেকর্ড গড়ে স্বপ্নার রুপা ইউটিউবে আগেই প্রশ্ন! ত্রিশালে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীসহ আহত ২ শ্রীমঙ্গলের মহিউদ্দিন ঝাড়ুসহ ১১ যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল, বোতলজাত ২০৭ টাকা বাংলাদেশের পোশাকে নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের, অভিযোগ কম মজুরি ও অতিরিক্ত উৎপাদনের ‘ভেতরে দালাল রেখে যুদ্ধে জেতা যায় না’, অর্জুন সিংয়ের হুমকির পর আসিফ মাহমুদ শাহজালালে ‘লাগেজ কাটা’র অভিযোগ, ক্যামেরার ফুটেজে মিলল ভিন্ন চিত্র ভিসা-গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে হাজারো কর্মীকে
হোম › বাংলাদেশ › বিএনপি সরকার বারবার ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

বিএনপি সরকার বারবার ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:৩৫ এএম, ১২ অক্টোবর, ২০২৬ 39
বিএনপি সরকার বারবার ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

জামাল হোসেন

বেনাপোল প্রতিনিধি, যশোর॥


১১ দলের লং মার্চে পতিত সরকার ফিরে আসবে’ এমন বক্তব্য নতুন ন্যারেটিভ বা অজুহাত তৈরি করছে সরকার বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।


তিনি বলেন, বিএনপি সরকার বারবার ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। ন্যায্য গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলনটাকে থামিয়ে দিতে অন্যদিকে নজর ঘুরিয়ে দিতে ভিন্ন পরিকল্পনা করছে। এই জুজুর ভয় দেখিয়ে লাভ নেই। ভয় দেখিয়ে জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করার বাহানা করছে সরকার।


সরকার জুজুর ভয় দেখিয়ে গণভোটের রায়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সংকট অস্বীকার করছে বলে অভিযোগ করেন জামায়াত নেতা।


রোববার (১১ অক্টোবর) দুপুরে যশোর প্রেস ক্লাবের মিলনায়তনে আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য খুলনা-যশোর-ঝিনাইদহ কুষ্টিয়া লং মার্চের প্রস্তুতির বিষয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


গণভোট বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণের দাবিতে এ লং মার্চের আয়োজন করা হয়েছে বলে জানান জামায়াতের এই শীর্ষ নেতা।


মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, যোগ্যতা থাকুক আর না থাকুক, সমস্ত জায়গায় সরকারি দলের নেতাকর্মীদের বসিয়ে দিচ্ছে বিএনপি। এমনি সবশেষ বিএনপির লোক ছাড়া কেউ সারের ডিলার পায়নি বলেও তিনি অভিযোগ করেন। শাসকদল যারা শাসন করে, জনগণের কাছে যারা ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে; তারা লং মার্চের প্রয়োজন বুঝবে না। বিরোধী দলের কর্মসূচি কীভাবে, কেন করতে হয়; সেটা বিরোধী দলে থাকলেই বুঝা যায়। সরকারের চেয়ারে থাকলে সেটা বুঝা যায় না। রাজনীতিতে যখন রাজনীতি দিয়ে মোকাবিলা করা যায় না তখনই এসব অপ্রাসঙ্গিক কথাবার্তা বলেন রাজনীতিবিদরা।


দেশের আইনশৃঙ্খলার অবনিতর সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, খুলনায় পুলিশের একাকী চলাচলে নিষেধ করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হলে পুলিশকে চলাচলে নিষেধাজ্ঞা দেয়। টালবাহানা অপ্রাসঙ্গিক কথাবার্তা না বলে আইনশৃঙ্খলার দিকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি।


বিগত দিনে ১১ দলীয় জোটের অধীনে দুটি লংমার্চ সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এবারের লং মার্চও একইভাবে শান্তিপূর্ণ থাকবে। লং মার্চের কারণে সাময়িক যাতায়াত ও চলাচলে যে ভোগান্তি হতে পারে, সে জন্য ওই অঞ্চলের ব্যবসায়ী, পথচারীসহ সর্বস্তরের মানুষের কাছে অগ্রিম দুঃখ প্রকাশ করেন তিনি।


লং মার্চের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানিয়ে জামায়াত নেতা বলেন, নির্ধারিত দিনে সকাল ৮টায় ঢাকার বায়তুল মোকাররম এলাকা থেকে এক সংক্ষিপ্ত জনসভার মাধ্যমে কর্মসূচি শুরু হবে। এরপর পদ্মা সেতু হয়ে প্রায় ১ হাজার গাড়ির এক বিশাল বহর নিয়ে লং মার্চটি কুষ্টিয়ার উদ্দেশে রওনা হবে। প্রায় ১২ ঘণ্টার দীর্ঘ এই পথযাত্রায় মিডিয়াকর্মী, চিকিৎসক, শিল্পী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা অংশ নেবেন।


মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- যশোর জেলা জামায়াতের আমীর সংসদ সদস্য গোলাম রসূল, সংসদ সদস্য মোক্তার আলী, গাজী এনামুল হক এবং ফরিদপুর, কুষ্টিয়া, শরীয়তপুর, গোপালগঞ্জসহ পার্শ্ববর্তী জেলাগুলোর জামায়াতের স্থানীয় ও কেন্দ্রীয় দায়িত্বশীল নেতারা।

লিংক কপি হয়েছে ✓
কৃষকের সহায়তার টাকাসহ ৫৯ লাখ টাকা তুলে ‘উধাও’ ইউপি কর্মকর্তা, আটক ২ কৃষকের সহায়তার টাকাসহ ৫৯ লাখ টাকা তুলে ‘উধাও’ ইউপি কর্মকর্তা, আটক ২ ◷ ৩৩ মিনিট আগে নিরাপত্তাজনিত কারণে বেনাপোল-ঢাকা রুটে টানা ৮ দিন ট্রেন বন্ধ, যাত্রীদের ভোগান্তি নিরাপত্তাজনিত কারণে বেনাপোল-ঢাকা রুটে টানা ৮ দিন ট্রেন বন্ধ, যাত্রীদের ভোগান্তি ◷ ১ ঘণ্টা ১০ মিনিট আগে হাসিনার ফেরার গুঞ্জন: বেনাপোল সীমান্তে বিজিবির বাড়তি নজরদারি, রাতভর পাহারায় বিএনপি-জামায়াত হাসিনার ফেরার গুঞ্জন: বেনাপোল সীমান্তে বিজিবির বাড়তি নজরদারি, রাতভর পাহারায় বিএনপি-জামায়াত ◷ ১ ঘণ্টা ১০ মিনিট আগে নওগাঁয় নারী নির্যাতন প্রতিরোধপক্ষে র‍্যালি, চিত্রাংকন ও আলোচনা সভা নওগাঁয় নারী নির্যাতন প্রতিরোধপক্ষে র‍্যালি, চিত্রাংকন ও আলোচনা সভা ◷ ১ ঘণ্টা ১০ মিনিট আগে সৈয়দপুরে জমি নিয়ে আদালতের রায় ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ সৈয়দপুরে জমি নিয়ে আদালতের রায় ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ ◷ ২ ঘণ্টা ৩৪ মিনিট আগে গুমের শিকার দুই ছেলের ছবি বুকে জিয়াউল আহসানের বাড়ির সামনে মায়ের আহাজারি গুমের শিকার দুই ছেলের ছবি বুকে জিয়াউল আহসানের বাড়ির সামনে মায়ের আহাজারি ◷ ২ ঘণ্টা ৩৬ মিনিট আগে