Columbus, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ভারতের চেয়েও বেশি ফেসবুক ব্যবহারকারী বাংলাদেশে, ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক, হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচল নিয়ে আলোচনা কার্পাসডাঙ্গায় অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা: হরমুজ প্রণালি খুলতে শর্ত, কূটনৈতিক তৎপরতা জোরদার ট্রাম্প-শি বৈঠক: বাণিজ্য যুদ্ধবিরতি আরও দুই মাস বাড়ল যুক্তরাষ্ট্র-চীনের ঢাকায় বোমা বিস্ফোরণ: বিস্ফোরণ ঘটালে ৫–১০ হাজার টাকা দেওয়ার অভিযোগ বাংলাদেশ ১১টি নতুন বোয়িং উড়োজাহাজ কিনছে জাতিসংঘে রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাসের ভাড়া বৃদ্ধিতে মানা হচ্ছে না সরকারি নির্ধারিত হার মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল শ্রীমঙ্গলে চা শ্রমিকদের ভাতার অর্থ আত্মসাতের অভিযোগ গুচ্ছগ্রাম লঞ্চঘাটে নদীভাঙন রোধে ইটের ব্লক, নিকটেই মাটি কাটার অভিযোগ নোয়াখালী'র রিয়াজ হামিদুল্লাহ যাচ্ছেন জেনেভায়॥ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হওয়ার পথে কূটনীতিক রিয়াজ হামিদুল্লাহ সেনবাগে দীর্ঘসূত্রতায় বেহাল সেবারহাট–হিজলী সড়ক, চরম দুর্ভোগে ৩০ হাজার মানুষ কু‌ড়িগ্রা‌মে পরিবেশকর্মী সৌরভের ওপর হামলার প্রতিবাদে গ্রিন ভয়েসের মানববন্ধন
হোম আন্তর্জাতিক ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক, হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচল নিয়ে আলোচনা

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক, হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচল নিয়ে আলোচনা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৪৯ এএম, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ 33
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক, হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচল নিয়ে আলোচনা

নিউইয়র্ক প্রতিনিধি॥


জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে বুধবার অনুষ্ঠিত বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত, বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা, রেমিট্যান্স, সমুদ্রপথে পণ্য পরিবহন এবং জ্বালানি নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।


বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত দ্রুত কূটনৈতিক উপায়ে সমাধানের ওপর গুরুত্ব দেন। দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে বাংলাদেশসহ এ অঞ্চলের বিভিন্ন দেশের অর্থনীতি, বাণিজ্য ও জ্বালানি সরবরাহে যে প্রভাব পড়তে পারে, সে বিষয়েও উদ্বেগ তুলে ধরেন তিনি।


বিশেষ করে হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশি কনটেইনার ও পণ্যবাহী জাহাজের নিরাপদ চলাচলের বিষয়ে ইরানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। সংঘাতের কারণে গুরুত্বপূর্ণ এই নৌপথে চলাচল ব্যাহত হওয়ায় বাংলাদেশি পণ্য পরিবহন ও সরবরাহব্যবস্থায় অনিশ্চয়তা তৈরি হয়েছে।


বৈঠকে মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পায়। বাংলাদেশের বিপুলসংখ্যক প্রবাসী ওই অঞ্চলে বসবাস ও কর্মরত থাকায় চলমান সংঘাত তাদের জীবন ও জীবিকার ওপর প্রভাব ফেলতে পারে বলে বৈঠকে উদ্বেগ জানানো হয়।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, বাংলাদেশ সংঘাতের দ্রুত ও শান্তিপূর্ণ সমাধান চায়। তিনি বলেন, বাংলাদেশের অবস্থান নিরপেক্ষ এবং সুযোগ সৃষ্টি হলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত ঢাকা।


প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনও বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা এবং মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশি কর্মীদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরেন।


হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ। এই পথ দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি ও অন্যান্য পণ্য আন্তর্জাতিক বাজারে পরিবহন করা হয়। ফলে সেখানে দীর্ঘস্থায়ী অস্থিরতা বাংলাদেশের আমদানি ব্যয়, জ্বালানি সরবরাহ এবং বৈদেশিক বাণিজ্যেও প্রভাব ফেলতে পারে।


বৈঠকে ইরানের প্রেসিডেন্ট বাংলাদেশের উদ্বেগগুলো শুনেছেন এবং বিষয়গুলো গুরুত্বের সঙ্গে নোট করেছেন বলে বাংলাদেশের কর্মকর্তারা জানিয়েছেন।


জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবেই ইরানের প্রেসিডেন্টের সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।