অনলাইন, ২৬ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
কৃষকের সহায়তার টাকাসহ ৫৯ লাখ টাকা তুলে ‘উধাও’ ইউপি কর্মকর্তা, আটক ২ পল্লবীতে পার্ক করা বাসে আগুন, দিনভর ঢাকা-কুমিল্লায় ককটেল বিস্ফোরণ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, ভারতকে দুবার চিঠি দিয়েও জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ছাত্রদল নেতা জনি হত্যা: এবার গ্রেপ্তার এসপি আজাদ, ১২ দিনে ৪ পুলিশ কর্মকর্তা গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়ে হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ: বাংলাদেশ ব্যাংক ‘শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না, ফিরবেন হাতকড়া পরে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২ সেন্টিমিটারের জন্য হাতছাড়া সোনা, জাতীয় রেকর্ড গড়ে স্বপ্নার রুপা ইউটিউবে আগেই প্রশ্ন! ত্রিশালে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীসহ আহত ২ শ্রীমঙ্গলের মহিউদ্দিন ঝাড়ুসহ ১১ যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল, বোতলজাত ২০৭ টাকা বাংলাদেশের পোশাকে নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের, অভিযোগ কম মজুরি ও অতিরিক্ত উৎপাদনের ‘ভেতরে দালাল রেখে যুদ্ধে জেতা যায় না’, অর্জুন সিংয়ের হুমকির পর আসিফ মাহমুদ শাহজালালে ‘লাগেজ কাটা’র অভিযোগ, ক্যামেরার ফুটেজে মিলল ভিন্ন চিত্র ভিসা-গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে হাজারো কর্মীকে
হোম › বাংলাদেশ › কুলাউড়ার প্রথম সাংসদ ব্যারিস্টার মুন্তাকিম চৌধুরী আর নেই

কুলাউড়ার প্রথম সাংসদ ব্যারিস্টার মুন্তাকিম চৌধুরী আর নেই

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:২৭ এএম, ১২ অক্টোবর, ২০২৬ 101
কুলাউড়ার প্রথম সাংসদ ব্যারিস্টার মুন্তাকিম চৌধুরী আর নেই

তিমির বনিক,

মৌলভীবাজার প্রতিনিধি:


মৌলভীবাজারের কুলাউড়ার প্রথম নির্বাচিত সংসদ সদস্য, ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক ও সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ব্যারিস্টার আব্দুল মুন্তাকিম চৌধুরী আর নেই। ৯৭ বছর বয়সে অস্ট্রেলিয়ার মেলবোর্নে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)


স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে মেলবোর্নে বসবাস করছিলেন মুন্তাকিম চৌধুরী। বার্ধক্যজনিত কারণে শুক্রবার (৯ অক্টোবর) সেখানে তাঁর মৃত্যু হয়।


ব্যারিস্টার মুন্তাকিম চৌধুরীর জন্ম মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুরে। তার বাবা তজম্মল আলী চৌধুরী। জন্ম কুলাউড়ায় হলেও রাজনৈতিক, সাংবিধানিক ও কূটনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে ওঠেন।


তাঁর রাজনৈতিক জীবন জড়িয়ে আছে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর সঙ্গে। পাকিস্তানের তৃতীয় জাতীয় পরিষদে পূর্ব পাকিস্তানের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। ভাষা আন্দোলন, ছয় দফা আন্দোলনসহ তৎকালীন বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭০ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রাদেশিক পরিষদের সদস্য (এমএলএ) নির্বাচিত হন। মুক্তিযুদ্ধের সময়ও গুরুত্বপূর্ণ সাংগঠনিক ভূমিকা পালন করেন।


স্বাধীনতার পর বাংলাদেশের গণপরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মুন্তাকিম চৌধুরী। তিনি ছিলেন বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটিরও সদস্য। সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে তাঁর যুক্তি ও অবস্থান রাজনৈতিক অঙ্গনে বিশেষভাবে আলোচিত ছিল।


১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সিলেট-১৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এর মধ্য দিয়ে কুলাউড়ার প্রথম নির্বাচিত সংসদ সদস্য হিসেবে ইতিহাসে স্থান করে নেন এই রাজনীতিক।


রাজনীতির পাশাপাশি কূটনৈতিক অঙ্গনেও তাঁর উল্লেখযোগ্য অবদান ছিল। স্বাধীনতার পর জাপান ও জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পেশাগত জীবনেও একজন ব্যারিস্টার হিসেবে আইন অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।


ব্যারিস্টার আব্দুল মুন্তাকিম চৌধুরীর মৃত্যুতে কুলাউড়ার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার প্রয়াণে দেশ হারাল ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এক রাজনৈতিক ব্যক্তিত্বকে,যিনি বাংলাদেশের সংবিধান প্রণয়ন এবং স্বাধীনতার পর রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সঙ্গেও যুক্ত ছিলেন।

লিংক কপি হয়েছে ✓
কৃষকের সহায়তার টাকাসহ ৫৯ লাখ টাকা তুলে ‘উধাও’ ইউপি কর্মকর্তা, আটক ২ কৃষকের সহায়তার টাকাসহ ৫৯ লাখ টাকা তুলে ‘উধাও’ ইউপি কর্মকর্তা, আটক ২ ◷ ৩৩ মিনিট আগে নিরাপত্তাজনিত কারণে বেনাপোল-ঢাকা রুটে টানা ৮ দিন ট্রেন বন্ধ, যাত্রীদের ভোগান্তি নিরাপত্তাজনিত কারণে বেনাপোল-ঢাকা রুটে টানা ৮ দিন ট্রেন বন্ধ, যাত্রীদের ভোগান্তি ◷ ১ ঘণ্টা ১০ মিনিট আগে হাসিনার ফেরার গুঞ্জন: বেনাপোল সীমান্তে বিজিবির বাড়তি নজরদারি, রাতভর পাহারায় বিএনপি-জামায়াত হাসিনার ফেরার গুঞ্জন: বেনাপোল সীমান্তে বিজিবির বাড়তি নজরদারি, রাতভর পাহারায় বিএনপি-জামায়াত ◷ ১ ঘণ্টা ১০ মিনিট আগে নওগাঁয় নারী নির্যাতন প্রতিরোধপক্ষে র‍্যালি, চিত্রাংকন ও আলোচনা সভা নওগাঁয় নারী নির্যাতন প্রতিরোধপক্ষে র‍্যালি, চিত্রাংকন ও আলোচনা সভা ◷ ১ ঘণ্টা ১০ মিনিট আগে সৈয়দপুরে জমি নিয়ে আদালতের রায় ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ সৈয়দপুরে জমি নিয়ে আদালতের রায় ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ ◷ ২ ঘণ্টা ৩৪ মিনিট আগে গুমের শিকার দুই ছেলের ছবি বুকে জিয়াউল আহসানের বাড়ির সামনে মায়ের আহাজারি গুমের শিকার দুই ছেলের ছবি বুকে জিয়াউল আহসানের বাড়ির সামনে মায়ের আহাজারি ◷ ২ ঘণ্টা ৩৬ মিনিট আগে